মিঠুন মানহাস
মিঠুন মানহাস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
২০২২ সালে মিঠুন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের ৩৮তম সভাপতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
দায়িত্বাধীন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| অধিকৃত কার্যালয় ২৮ সেপ্টেম্বর ২০২৫ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| পূর্বসূরী | রাজীব শুক্লা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মিঠুন মানহাস (জন্ম ১২ অক্টোবর ১৯৭৯) একজন ভারতীয় সাবেক প্রথম-শ্রেণীর ক্রিকেটার। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে তিনি ডানহাতি অফ-স্পিন বলও করতেন এবং মাঝে মাঝে উইকেটকিপিং করতেন। তিনি জম্মু ও কাশ্মীরের প্রথম খেলোয়াড় যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছিলেন। তিনি ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই-এর সভাপতি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
[সম্পাদনা]মানহাস দিল্লি ডেয়ারডেভিলস-এর প্রতিনিধিত্ব করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ খেলেছেন। আইপিএল-এর চতুর্থ মৌসুমে, পুনে ওয়ারিয়র্স তাকে ২৬০,০০০ মার্কিন ডলারে চুক্তিবদ্ধ করে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তম মৌসুমে, চেন্নাই সুপার কিংস তাকে চুক্তিবদ্ধ করে।
ঘরোয়া ক্যারিয়ার
[সম্পাদনা]মানহাস নতুন সহস্রাব্দের বেশিরভাগ সময় দিল্লি দলের অধিনায়ক ছিলেন। ২০০৭-০৮ সালে দিল্লি তাদের চ্যাম্পিয়নশিপ খরা শেষ করেছিল তখন তিনি নেতৃত্বে ছিলেন, যদিও গাম্ভীর সেমি-ফাইনাল এবং ফাইনালে দলের নেতৃত্ব দেন। তিনি সেই প্রথম-শ্রেণীর মৌসুমে ৫৭.৫৭ গড়ে ৯২১ রান করেছিলেন।
সেপ্টেম্বর ২০১৫-এ, মানহাস ২০১৫–১৬ রণজি ট্রফি মৌসুমের জন্য জম্মু ও কাশ্মীর ক্রিকেট দলে যোগ দেন।[২]
কোচিং ক্যারিয়ার
[সম্পাদনা]ফেব্রুয়ারি ২০১৭-এ, মানহাসকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কিংস এলেভেন পাঞ্জাবের সহকারী কোচ নিযুক্ত করা হয়েছিল।[৩]
অক্টোবর ২০১৭-এ, মানহাসকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসাবে ঘোষণা করা হয়েছিল। ২০১৯ সাল পর্যন্ত তিনি তাদের ব্যাটিং পরামর্শক ছিলেন।[৪]
মানহাসকে ২০১৯ আইপিএল-এর জন্য তাদের সহকারী কোচ হিসাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়োগ করে।[৫][৬]
২০২২ সালে, মানহাসকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল গুজরাট টাইটান্সের সহকারী কোচ নিযুক্ত করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মিঠুন মানহাস দিল্লির প্রধান কোচ হিসেবে নিযুক্ত
- ↑ Manhas to play for Jammu and Kashmir
- ↑ "IPL 2017: Mithun Manhas, J Arun Kumar part of support staff for Kings XI Punjab"। Firstpost (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৭ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৭।
- ↑ "Bangladesh rope in Mithun Manhas as U-19 batting consultant"। CricTracker (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১।
- ↑ "IPL 2019: Mithun Manhas named RCB's assistant coach"। CricketAddictor (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ মে ২০২১।
- ↑ "IPL 2019: Mithun Manhas appointed RCB assistant coach for the upcoming season"। CricTracker। ১২ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৫ মে ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে মিঠুন মানহাস (ইংরেজি)
- ১৯৭৯-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- জম্মুর ব্যক্তি
- ২১শ শতাব্দীর ভারতীয় পুরুষ ক্রীড়াবিদ
- ভারতীয় ক্রিকেটার
- উত্তরাঞ্চলের ক্রিকেটার
- জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার
- দিল্লি থেকে আগত ক্রিকেটার
- দিল্লির ক্রিকেটার
- মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার
- আবাহনী লিমিটেডের ক্রিকেটার
- চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার
- ইন্ডিয়া গ্রিনের ক্রিকেটার
- পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার ক্রিকেটার
- দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার