বিষয়বস্তুতে চলুন

মিজানুল হক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডক্টর
মিজানুল হক
কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ
কাজের মেয়াদ
১৯৯১  ফেব্রুয়ারি ১৯৯৬
পূর্বসূরীমুজিবুল হক চুন্নু
উত্তরসূরীকবির উদ্দিন আহমেদ
কাজের মেয়াদ
জুন ১৯৯৬  অক্টোবর ২০০১
পূর্বসূরীকবির উদ্দিন আহমেদ
উত্তরসূরীওসমান ফারুক
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু.১৯৪৫
কিশোরগঞ্জ
মৃত্যু২৭ আগস্ট ২০২১
কিশোরগঞ্জ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সন্তানদুই পুত্র ও এক কন্যা

অধ্যাপক ড. মিজানুল হক (আনু.১৯৪৫-২৭ আগস্ট ২০২১) ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ এবং এবং কিশোরগঞ্জ-৪ (ইটনা, করিমগঞ্জ ও তারাইল) আসনের সাবেক সাংসদ। তিনি ১৯৯১ ও জুন ১৯৯৬ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[][][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

ড. মিজানুল আনু.১৯৪৫ সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ছিলেন।[] এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এর মহাসচিব ছিলেন।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

মিজানুল হক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য। তিনি কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইনঅষ্টগ্রাম) আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম ও জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মোট দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সপ্তম জাতীয় সংসদে তিনি অনুমিত হিসাব কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।[]

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ড. ওসমান ফারুকের কাছে একই আসনে পরাজিত হন। ২০১৪ সালের নির্বাচনে ও ২০১৮ সালের নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মহাজোট মনোনীত জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর কাছে পরাজিত হন তিনি।[][]

মৃত্যু

[সম্পাদনা]

মিজানুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ আগস্ট ২০২১ সালে কিশোরগঞ্জের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  2. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  3. "মিজানুল হক"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৯
  4. "কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ মিজানুল হকের ইন্তেকাল"এনটিভি। ২৭ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১
  5. "সাবেক এমপি ড. মিজানুল হক আর নেই: রাষ্ট্রপতির শোক"আজকের বাংলাদেশ ২৪। ২৭ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১
  6. "আ. লীগ থেকে সাবেক এমপি ড. মিজানের পদত্যাগ"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৯
  7. "কিশোরগঞ্জে সাবেক তিন রাষ্ট্রপতিপুত্র বৈধ প্রার্থী"dhakatimes24.com। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৯
  8. "কিশোরগঞ্জের ৬ আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি"kishoreganjnews.com। ৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৯
  9. "আওয়ামী লীগের সাবেক এমপি ড. মিজানুল হক মারা গেছেন"দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১