মিঙ্ক ব্রার
মিঙ্ক ব্রার | |
|---|---|
ফেব্রুয়ারি ২০১৩-তে রোহিত ভার্মার ফ্ল্যাগশিপ স্টোর ও মেরিগোল্ড ঘড়ির উদ্বোধনে মিঙ্ক | |
| জন্ম | মিঙ্ক ব্রার ৪ নভেম্বর ১৯৮০ |
| অন্যান্য নাম | মিঙ্ক সিং |
| পেশা | অভিনেত্রী, মডেল, উপস্থাপক, চলচ্চিত্র প্রযোজক |
| কর্মজীবন | ১৯৯৩–২০১২ |
| পরিচিতির কারণ | মডেলিং, ভারতীয় চলচ্চিত্র, বিগ বস ৬ |
| আত্মীয় | পুন্নু ব্রার (ভাই) |
মিঙ্ক ব্রার (জন্ম ৪ নভেম্বর ১৯৮০) একজন ভারতীয় মডেল, অভিনেত্রী এবং প্রযোজক।[১] মিঙ্ক বলিউড চলচ্চিত্র এবং ভারতীয় টেলিভিশন অনুষ্ঠানগুলিতে তার কাজের জন্য পরিচিত।[২][৩] তিনি ২০১২ সালে রিয়েলিটি শো বিগ বস-এ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]মিঙ্ক ব্রার ১৯৮০ সালের ৪ নভেম্বর[৪] জার্মানির ফ্রাঙ্কফুর্টে[৫][৬] বসবাসকারী এক পাঞ্জাবি পরিবারে ঘরে মিংক সিং নামে জন্মগ্রহণ করেন।[৭] তার পরিবার ভারত থেকে জার্মানিতে চলে এসেছিল। তার নাম সম্পর্কে মিঙ্ক ব্রার একটি উক্তিতে বলেছিলেন যে, এটি একটি খুব অনন্য নাম। মিঙ্ক এমন এক প্রাণী যে জল এবং স্বাধীনতা ভালোবাসে এবং তার মূল্যবান পশমের জন্য পরিচিত।[৮] তিনি জার্মানিতেই বড় হয়ে ওঠেন। [৬] ছোটবেলায় তিনি জেলাশাসক হতে চেয়েছিলেন।[৯] তিনি জার্মানি থেকেই তার প্রাথমিক ও উচ্চশিক্ষা লাভ করেন এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন।[১০]
কর্মজীবন
[সম্পাদনা]প্রবীণ অভিনেতা দেব আনন্দ ব্রারকে ভারতীয় চলচ্চিত্র জগতের সাথে পরিচয় করিয়ে দেন যখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর।[১১][১২] তিনি ভারতীয় চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশ করেন দেব আনন্দের হিন্দি ছবি প্যার কা তারানা[৫] -এর মাধ্যমে, যা ১৯৯৩ সালের সেপ্টেম্বরে মুক্তি পায়। তারপরে তিনি জং (১৯৯৬), সাত রং কে সপনে (১৯৯৮), যমরাজ (1১৯৯৮), হাম আপকে দিল মে রেহেতে হ্যায় (১৯৯৯), গঙ্গা কি কসম (১৯৯৯), মা কসম (১৯৯৯), জ্বালামুখী (২০০০), আজনাবী (২০০১), জহরীলা(২০০১), পিতা (২০০২), চলো ইশক লড়ায়ে (২০০২), রাজ্ (২০০২), বর্ডার হিন্দুস্তান কা (২০০৩) এবং উফ (২০০৩) ইত্যাদি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন। [১৩] তিনি কিছু দক্ষিণ ভারতীয় ছবিতেও কাজ করেছেন,[১৪][১৫] যার মধ্যে রয়েছে তেলুগু ছবি, প্রেমাথো রা (২০০১)।[১৬]
ব্রো অ্যান্ড সিস প্রোডাকশনস
[সম্পাদনা]২০০৬ সালে, ব্রার একজন প্রযোজক হয়ে ওঠেন এবং তার ভাই পুন্নু ব্রারের সাথে ব্রো অ্যান্ড সিস প্রোডাকশন নামে একটি প্রযোজনা সংস্থা শুরু করেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, "চলচ্চিত্র, ধারাবাহিক বা এমনকি অনুষ্ঠান সুপারিশ করা যেকোন রকম কাজই হোক না কেন, আমরা তা করতে প্রস্তুত। ব্রো অ্যান্ড সিস সংস্থা একটি সম্পূর্ণ বিনোদন কেন্দ্র হবে।"[১৫] তাদের প্রথম প্রধান প্রযোজনা প্রকল্প ছিল কাটপুটলি সিনেমা, যা ২০০৬ সালের আগস্টে মুক্তি পায়, যেখানে ব্রার প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন।[১৭] তবে ছবিটি কোনও ভালো ব্যবসা করতে ব্যর্থ হয়েছে।[১৮] প্রযোজনা সংস্থাটি বর্তমানে একটি শিরোনামহীন প্রকল্প প্রযোজনা করছে।[১৯]
সঙ্গীত ভিডিও
[সম্পাদনা]১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে, ব্রার তামিল চলচ্চিত্র এন স্বাসা কাতরে-এর জুম্বালাক্কা গানটির জন্য একটি বিশেষ নৃত্য পরিবেশন করেন।[২০] ব্রার ২০০০ সালের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত বাদল চলচ্চিত্র এবং অ্যালবামের লাল গারারা মিউজিক ভিডিওর অংশ ছিলেন।[২১] ২০০৮ সালের আগস্টে, তার প্রযোজনা সংস্থা একটি সঙ্গীত অ্যালবাম, ঘোংঘাট মিক্স প্রকাশ করে, যেখানে তিনি মুঝকো রানাজি মাফ করনা নামক মিউজিক ভিডিওতে অভিনয় করেন।[১৩][২২] কাঠপুতলি সিনেমার পর এই মিউজিক অ্যালবামটি ছিল ব্রো অ্যান্ড সিস প্রোডাকশনের দ্বিতীয় বড় কাজ। ব্রার এক সাক্ষাৎকারে বলেছিলেন, "কাঠপুতলি তৈরির পর আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আমরা আরও উপভোগ্য এবং সহজে করা কিছু করতে চেয়েছিলাম।"[২৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Malis can't sue me: Mink Brar"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২২ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ Desai, Purva (৩ নভেম্বর ২০১২)। "Everyone playing safe in Bigg Boss: Mink Brar"। The Times of India। ১৭ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১২।
- ↑ "Mink Fresh!"। The Hindu। ২৪ জুলাই ২০০৬। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১২।
- ↑ "Will Mink Brar's birthday be lucky for her?"। The Times of India। TNN। ৪ নভেম্বর ২০১২। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১২।
- 1 2 "Mink in the House"। The Indian Express। ৪ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১২।
- 1 2 Shahryar, Faridoon (২০ জুন ২০০৬)। "Kathputli - Treatment Note"। IndiaGlitz। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১২।
- ↑ "Navjot Singh Sidhu is opinionated, says Mink Brar"। Mid Day। ২ নভেম্বর ২০১২। ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১২।
- ↑ "Mink The Name"। ২৩ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১২ – YouTube এর মাধ্যমে।
- ↑ Monga, Richa (২৪ জানুয়ারি ২০০৯)। "Bikini, no big deal for Mink"। The Times of India। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১২।
- ↑ "Remember Mink Brar? Here's what the 40-year-old actress is up to"। Mid-day (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "Mink Brar Revlealed" (পিডিএফ): ২২–২৩। ৪ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১২।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Pitale, Sonali Joshi (২ নভেম্বর ২০১২)। "I want to be in Salman's good books: Mink Brar"। Mid Day। ৫ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১২।
- 1 2 Tuteja, Joginder। "Mink resurfaces in a hot-n-sizzling number"। Bollywood Trade News Network। ৪ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১২।
- ↑ "Reviews : Movie Reviews : Prematho Raa"। Telugucinema.com। ৬ সেপ্টেম্বর ২০০২। ৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১২।
- 1 2 "Mink fresh!"। The Hindu। ২৪ জুলাই ২০০৬। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১২।
- ↑ "Prematho Raa"। SPICE-Vienna। ৪ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৩।
- ↑ "Katputhli (Hindi Movie)"। WhereInCity। ১৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১২।
- ↑ "Mink Brar's Sunny plans with Deol"। Business of Cinema। ১৯ আগস্ট ২০০৬। ১৯ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১২।
- ↑ "Not in 'Bigg Boss' for publicity: Mink Brar"। Business Standard। Press Trust of India (PTI)। ৩ নভেম্বর ২০১২। ১২ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১২।
- ↑ "Jumbalakka"। navalove on Youtube। ২২ ফেব্রুয়ারি ২০০৭। ১০ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৩।
- ↑ ""Lal Garara" Badal Ft. Rani Mukherjee, Bobby Deol"। T-Series' official Youtube page। ৩০ মে ২০১১। ১৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১২।
- ↑ "Mink Brar"। Times of India - Celebs। ১২ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১২।
- ↑ Hot Minks Ghoonghat Mix Music Launch। ঘটনা সংঘটিত হয় 0:45।
- ১৯৮০-এ জন্ম
- ২১শ শতাব্দীর জার্মান অভিনেত্রী
- হিন্দি টেলিভিশন অভিনেত্রী
- তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী
- তামিল চলচ্চিত্র অভিনেত্রী
- মালয়ালম চলচ্চিত্র অভিনেত্রী
- হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী
- ভারতীয় বংশোদ্ভূত অভিনেত্রী
- ভারতে জার্মান প্রবাসী
- নারী টেলিভিশন প্রযোজক
- বিগ বসের (হিন্দি টিভি ধারাবাহিক) প্রতিযোগী
- জার্মান টেলিভিশন অভিনেত্রী
- জার্মান চলচ্চিত্র অভিনেত্রী
- জার্মান নারী মডেল
- জীবিত ব্যক্তি
- ফ্রাঙ্কফুর্টের অভিনেত্রী