বিষয়বস্তুতে চলুন

মিখেলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মিখেলি (উচ্চারণ: [mi͡ɕeʎi]), অথবা মিখেলদিয়েনা, হলো একটি লাতভীয় শরৎকালীন বিষুব দিন ও বার্ষিক ফসল কাটার উৎসব ও মেলা। লাতভীয় মিখেলি দৈনা (লোকগান) -এ ধনবান ও উদার স্বামীদের "রুটি-পিতা" নামে ডাকা হতো, যাঁরা শরতের ফসল পরিপক্বতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিভিন্ন অঞ্চলে মিখেলি উৎসবকে মীকালিয়েম অথবা মীক্লালী নামেও ডাকা হতো। আবার কিছু কিছু পরিবারে একে সিলা মিখেলিস, মিয়েগা মিখেলিস, অথবা মিয়েগা মাচা নামেও পরিচিত। পুরনো ক্যালেন্ডার অনুযায়ী এই উৎসব পালিত হয় শরৎ বিষুব -এর সময়, অর্থাৎ ২১ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে, যখন দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়।

এ মিকেলিডিনার একটি বৈশিষ্ট্যপূর্ণ পৌত্তলিক আচার ছিল জুমিস খুঁজে বের করা, যার মাধ্যমে কৃষকরা আগামী বছরে জমির উর্বরতা নিশ্চিত করতে চাইত। মিখেলিসের বাসস্থান হিসেবে ধরা হতো পাইন বন ও বালুময় মাটি, কারণ তিনি বনজ সম্পদ সংগ্রহকারীদের রক্ষক হিসেবে বিবেচিত হতেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Miķeļi, Apjumības and God Day (লাতভীয় ভাষায়)