মিউজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাল্লিয়োপে, ক্লিও, এরাতো, এউতের্পে, মেল্পোমেনে, পলিহিম্নিয়া, তের্প্সিকোরে, থালিয়া and উরানিয়া — নয়জন মিউজ ২য় শতকের একটি রোমান প্রস্থরচিত্রে (লুভর-এ সংরক্ষিত)।
মিউজ (/ˈmjuːzɨz/; প্রাচীন গ্রিক: Μοῦσαι) হচ্ছে সঙ্গীত, সাহিত্য এবং কলার নয় জন দেবী। টাইটান দেবী নেমোসাইনের সাথে দেবতা জিউসের মিলনের ফলে মিউজদের জন্ম হয়।
পুরাণে মিউজগণ[সম্পাদনা]
| গ্রিক নাম | অনুবাদ | চিত্র | ...এর দেবী |
|---|---|---|---|
| কাল্লিয়োপে | সুন্দর কণ্ঠ-বিশিষ্ট | প্রধান মিউজ এবং মহাকাব্য বা বীরত্বগাথার মিউজ | |
| ক্লিও | মহিমান্বিত | ইতিহাসের মিউজ | |
| এরাতো | প্রণয়শীল, কামার্ত | ভালবাসার কবিতা, গানের কথা ও বিবাহের গানের মিউজ | |
| এউতের্পে | আনন্দদায়ক | সুর ও গীতিকাব্যের মিউজ | |
| মেল্পোমেনে | স্লোগানরত | বিয়োগান্তক নাটকের মিউজ | |
| পলিহিম্নিয়া বা পলিম্নিয়া | বহু স্তোত্রগীত পাঠরত | পবিত্র গান, বাগ্মিতা, গীতিকাব্য, সঙ্গীত ও অলঙ্কারের মিউজ | |
| তের্প্সিকোরে | আনন্দদায়ক নৃত্যরতা | বৃন্দগীতি ও নৃত্যের মিউজ | |
| থালিয়া | ফুটন্ত | মিলনান্তক নাটক ও রাখালি কবিতার মিউজ | |
| উরানিয়া | স্বর্গীয় | জ্যোতির্বিজ্ঞানের মিউজ |
| পুরাণ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |