মাহমুদুল হাসান (জেনারেল)
মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান | |
|---|---|
| বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১৭ ফেব্রুয়ারি ১৯৮৬ – ১ ডিসেম্বর ১৯৮৬ | |
| পূর্বসূরী | আবদুল মান্নান সিদ্দিকী |
| উত্তরসূরী | এম এ মতিন |
| কাজের মেয়াদ ২১ মার্চ ১৯৮৯ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
| পূর্বসূরী | এম এ মতিন |
| উত্তরসূরী | শাহাবুদ্দিন আহমেদ |
| বাংলাদেশের এলজিআরডি মন্ত্রী | |
| কাজের মেয়াদ ১৬ জানুয়ারি ১৯৮৫ – ২৫ মে ১৯৮৬ | |
| বাংলাদেশের গণপূর্তমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১৬ জানুয়ারি ১৯৮৫ – ১৬ ফেব্রুয়ারি ১৯৮৬ | |
| টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৩ মার্চ ১৯৮৮ – ৩০ মার্চ ১৯৯৬ | |
| পূর্বসূরী | মীর মাজেদুর রহমান |
| উত্তরসূরী | আব্দুল মান্নান |
| কাজের মেয়াদ ১ অক্টোবর ২০০১ – ২৮ অক্টোবর ২০০৬ | |
| পূর্বসূরী | আব্দুল মান্নান |
| উত্তরসূরী | আবুল কাশেম |
| কাজের মেয়াদ ৩০ মে ২০১২ – ৫ জানুয়ারি ২০১৪ | |
| পূর্বসূরী | আবুল কাশেম |
| উত্তরসূরী | ছানোয়ার হোসেন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১ মার্চ ১৯৩৬ মাকোরকোল, টাঙ্গাইল |
| মৃত্যু | ৩১ ডিসেম্বর ২০২৫ (বয়স ৮৯) ঢাকা, বাংলাদেশ। |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
| অন্যান্য রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
মেজর জেনারেল মাহমুদুল হাসান টাঙ্গাইল সদর উপজেলার মাকোরকোল গ্রামে এক মুসলিম পরিবারে পহেলা মার্চ ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। (১ মার্চ ১৯৩৬[১] - ৩১ ডিসেম্বর ২০২৫) ছিলেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং টাঙ্গাইল -৫ আসনের সাবেক সংসদ সদস্য। [২]
কর্মজীবন
[সম্পাদনা]মাহমুদুল হাসান মেজর জেনারেল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের মন্ত্রিপরিষদের তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। [৩] ১৯৮৬ সালে ঢাকা সংসদীয় আসন ঢাকা মহানগরের ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের উপ-নির্বাচনে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে জাতীয় পার্টি টাঙ্গাইল সদর-৫ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।আবার ১৯৯১ সালে জাতীয় পার্টি থেকে জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল সাদর-৫ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ ফেব্রুয়ারির নির্বাচন ও ২০০১ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সংসদ সদস্য ছিলেন।
২০১২ সালে জাতীয় পার্টির এমপি আবুল কাশেমের নির্বাচন বাতিল হওয়ার পর উপনির্বাচনে পুনরায় নির্বাচিত হন।[৪][৫] ডিসেম্বর ২০১৮ নির্বাচনে আওয়ামীলীগের ছানোয়ার হোসেনের কাছে পরাজিত হন। [৬] তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি তার ক্ষুদ্র জীবনে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তিনি (১৯৮৯- ১৯৯০) জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ছিলেন।
তিনি তার কর্মজীবনের শুরুতে সর্বপ্রথম তার নিজ গ্রাম মাকোরকোলে ১৯৭০ সালে মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়,মাকোরকোল প্রতিষ্ঠা করেন।এছাড়াও তিনি তার সামান্য জীবনে টাঙ্গাইল জেলা অভ্যন্তরীনে অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন।
১৯৮৯ সালে টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজে প্রতিষ্ঠাতা করেন। ১৯৯৩ সালে মেজর জেনারেল মাহমুদুল হাসান নামে একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেন।
মৃত্যু
[সম্পাদনা]মাহমুদুল হাসান ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ঢাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই | জাতীয়"। BSS। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫।
- ↑ "List of 9th Parliament Members"। www.parliament.gov.bd। ৩১ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
- ↑ "Mahmudul Hasan takes oath as MP"। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৮।
- ↑ "আবুল কাশেমের সংসদ সদস্য পদ অবৈধ"। www.prothom-alo.com। ১৮ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
- ↑ "সাংসদ হিসেবে মাহমুদুল হাসানের শপথ ৩০ মে"। archive.fo। ২৫ ডিসেম্বর ২০১৮। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Mahmudul new MP of Tangail-5"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৮ মে ২০১২। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৮।
- অষ্টম জাতীয় সংসদ সদস্য
- বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল
- নবম জাতীয় সংসদ সদস্য
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ
- টাঙ্গাইল জেলার রাজনীতিবিদ
- এরশাদের মন্ত্রিসভার সদস্য
- বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
- জাতীয় পার্টির সাবেক রাজনীতিবিদ
- চতুর্থ জাতীয় সংসদ সদস্য
- টাঙ্গাইল জেলার ব্যক্তি
- ষষ্ঠ জাতীয় সংসদ সদস্য
- বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান প্রকৌশলী
- বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
- ১৯৩৬-এ জন্ম
- ২০২৫-এ মৃত্যু