বিষয়বস্তুতে চলুন

মাসুদ রানা (২০২৬-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাসুদ রানা
প্রচারণা পোস্টার
পরিচালকসৈকত নাসির
প্রযোজক
রচয়িতাকাজী আনোয়ার হোসেন
চিত্রনাট্যকারআব্দুল আজিজ
কাহিনিকারআব্দুল আজিজ
উৎসকাজী আনোয়ার হোসেন কর্তৃক 
ধ্বংস পাহাড়
শ্রেষ্ঠাংশে
সুরকার
চিত্রগ্রাহকসাইফুল ইসলাম শাহীন
সম্পাদক
  • মাইদুল আল মামুন
  • কামরুল হাসান ফুয়াদ
  • একরামুল হক  
  • মোস্তাকিম সুজন
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকজাজ মাল্টিমিডিয়া
মুক্তি
  • ২৮ মে  ২০২৬ (2026-05-28)
স্থিতিকাল১২১ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

মাসুদ রানা ২০২৬ সালের একটি বাংলাদেশী মারপিটধর্মী রোমাঞ্চকর গোয়েন্দা চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় পরিচালনা করেছেন সৈকত নাসির।[১][২] প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরি ও সৈয়দা তিথি অমনি।

অভিনয়শিল্পী

[সম্পাদনা]

নির্মাণ

[সম্পাদনা]

২০২০ সালে জাজ মাল্টিমিডিয়া কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি ‘মাসুদ রানা’ চরিত্র নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয়। এরপর ২০২৩ সালে প্রথম চলচ্চিত্র এম আর-৯: ডু অর ডাই মুক্তি পায়।[৩] দ্বিতীয় চলচ্চিত্রটির মূল শুটিং প্রায় পাঁচ বছর আগে শেষ হলেও একটি গান ও কয়েকটি বিশেষ দৃশ্যের কাজ বাকি থাকায় দীর্ঘদিন মুক্তি আটকে থাকে।[৪] পরিশেষে বাকি দৃশ্যগুলোর শুটিং শেষ করার পর ২০২৬ সালের ২০শে মে ছবিটির মুক্তির ঘোষণা হয়।

প্রচারণা

[সম্পাদনা]

২০২৬ সালের ২০শে মে বইয়ের আদলেই মাসুদ রানা সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করা হয়।[৫][৬] ২০২৬ সালের ২২ মে মুক্তি পায় চলচ্চিত্রের টিজার। এর ৩ দিন পর ২৫ মে আসে চলচ্চিত্রটির ট্রেলার।

সঙ্গীত

[সম্পাদনা]

২৬ মে ২০২৬ তারিখে মুক্তি পায় চলচ্চিত্রের প্রথম গান "ও দরদী কী মাছ", যা একটি আইটেম ঘরানার গান। কণ্ঠে ছিলেন মিলা এবং লেখা ও সুর করেছেন লিংকন রায় চৌধুরী। ৩১ মে মুক্তি পায় চলচ্চিত্রের টাইটেল সং। যা গেয়েছেন পান্থ কানাই, সুর করেছেন ইমন সাহা এবং লিখেছেন আবদুল আজিজ। ১ জুন মুক্তি পায় তৃতীয় গান "পুরো বাংলাদেশ", যা গেয়েছেন ইমরান মাহমুদুল এবং রাকা পপি। লিখেছেন ও সুর করেছেন শাহ আলম সরকার।

নং.শিরোনামগীতিকারসুরকারগায়ক(গণ)দৈর্ঘ্য
১."ও দরদী কী মাছ"লিংকন রায়চৌধুরীলিংকন রায়চৌধুরীমিলা০৩:০৯
২."মাসুদ রানা (টাইটেল সং)"আবদুল আজিজইমন সাহাপান্থ কানাই০২:২১
৩."পুরো বাংলাদেশ"শাহ আলম সরকারশাহ আলম সরকারইমরান মাহমুদুল, রাকা পপি০৩:৩০
মোট দৈর্ঘ্য:০৯:০০

মুক্তি

[সম্পাদনা]

২০২৬ সালের ২৮ মে ঈদুল আজহা উপলক্ষে রকস্টার, রইদ, মালিক, তছনছ, পিনিক, অফিসার, বনলতা সেন চলচ্চিত্রের সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ অনলাইন, চ্যানেল আই (১৯ মে ২০২৬)। "বইয়ের নস্টালজিয়ায় ভর করে সিনেমায় 'মাসুদ রানা'!"। চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৬।
  2. ↑ "জটিলতা কাটিয়ে ঈদেই আসছে 'মাসুদ রানা', প্রশংসিত পোস্টার"। জাগোনিউজ২৪। সংগ্রহের তারিখ ২২ মে ২০২৬।
  3. ↑ "অবশেষে পোস্টারে 'মাসুদ রানা'"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৬।
  4. ↑ "ঈদে মুক্তির মিছিলে যুক্ত হলো 'মাসুদ রানা'"। dhakamail.com। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৬।
  5. ↑ "বইয়ের আদলেই মাসুদ রানা সিনেমার প্রথম পোস্টার | The Daily Star"। bangla.thedailystar.net। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৬।
  6. ↑ Banglanews24 (১৯ মে ২০২৬)। "বইয়ের পাতা থেকে সিনেমায় 'মাসুদ রানা', এলো পোস্টার"। Banglanews24। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৬।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]