মালালাই বাহাদুরি
মালালাই বাহাদুরি | |
|---|---|
| জাতীয়তা | আফগান |
| পেশা | পুলিশ কর্মকর্তা |
মালালাই বাহাদুরি হলেন আফগানিস্তানের একজন সেকেন্ড লেফটেন্যান্ট এবং আফগান ন্যাশনাল ইন্টারডিকশন ইউনিটের সিনিয়র প্রশিক্ষক।[১] ২০১৩ সালে তিনি মার্কিন পররাষ্ট্র দফতর থেকে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেছিলেন।
কর্মজীবন
[সম্পাদনা]তিনি প্রথমে টেলিকমিউনিকেশন অপারেটর হিসেবে কর্মজীবন শুরু করলেও ২০০২ সালে তালেবান শাসনামল শেষ হলে দেশটির সামাজিক পুলিশে যোগ দেন।[২] ফলশ্রুতিতে তাকে দেওয়া হয়েছিল মৃত্যুর হুমকি, শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলেন তার এক চাচার নিকট থেকে। মৃত্যুর হুমকি এবং শারীরিকভাবে নিগৃহীত হওয়া সত্ত্বেও থেমে থাকেন নি মালালাই বাহাদুরি।[২] তিনি এগিয়ে গিয়েছেন সামনের দিকে।
মালালাই বাহাদুরি আফগানিস্তানের ন্যাশনাল ইন্টারডিকশন ইউনিটের প্রথম নারী সদস্য ছিলেন।[৩] তিনি আফগানিস্তানের সবগুলো প্রদেশেই মাদকবিরোধী অভিযানে অংশ নিয়েছেন।[৩][৪]
মালালাই বাহাদুরি ২০১৩ সালে তার সাহসিকতার স্বীকৃতিস্বরূপ মার্কিন পররাষ্ট্র দফতর থেকে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "2013 International Women of Courage Award Winners"। state.gov। ৮ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৯।
- 1 2 "Malalai Bahaduri selected for top US award"। pajhwok.com।
- 1 2 "Female Police Lieutenant Faces New Dangers in Transitioning Afghanistan"। United States Institute of Peace। ৮ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৯।
- ↑ "International Courage Award Presented to Malalai"। Daily Outlook Afghanistan, the Leading Independent Newspaper.। ৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৯।