বিষয়বস্তুতে চলুন

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক
Bank Negara Malaysia (BNM)
بڠک نݢارا مليسيا

কুয়ালালামপুরে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর
কুয়ালালামপুরে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর
প্রধান কার্যালয়জালান দাতো ওন, কুয়ালালামপুর, মালয়েশিয়া
স্থানাঙ্ক৩°০৯′১২″ উত্তর ১০১°৪১′৩৫″ পূর্ব / ৩.১৫৩৪° উত্তর ১০১.৬৯৩১° পূর্ব / 3.1534; 101.6931
প্রতিষ্ঠিত২৬ জানুয়ারি ১৯৫৯; ৬৬ বছর আগে (1959-01-26)
মালিকানামালয়েশিয়া সরকার
গভর্নরশাইক আব্দুল রশিদ আব্দুল গফুর []
এর কেন্দ্রীয় ব্যাংকমালয়েশিয়া
মুদ্রামালয়েশিয়ান রিঙ্গিত
MYR (আইএসও ৪২১৭)
সঞ্চয়বৃদ্ধি $১১৬.২ বিলিয়ন মার্কিন ডলার[]
ঋণের হার৩.০০%[]
ওয়েবসাইটwww.bnm.gov.my উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক (মালয়: Bank Negara Malaysia; Jawi: بڠک نݢارا مليسيا) হল মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক কর্তৃপক্ষ। ব্যাংকটি ১৯৫৯ সালের ২৬ জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে। ব্যাংকটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হল দেশীয় মুদ্রা জারি করা, মালয়েশিয়া সরকারের ব্যাংকার এবং উপদেষ্টা হিসেবে কাজ করা এবং দেশের আর্থিক প্রতিষ্ঠান, ঋণ ব্যবস্থা এবং মুদ্রানীতি নিয়ন্ত্রণ করা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ব্যাংকটির সদর দপ্তর অবস্থিত।[]

এটিই মালয়েশিয়ার একমাত্র প্রতিষ্ঠান যা মালয়েশিয়ান রিঙ্গিত জারি ও প্রচলনের অনুমতিপ্রাপ্ত।

ব্যাংকের ক্ষমতা

[সম্পাদনা]

মালয়েশিয়ার সংসদ কর্তৃক আইন প্রণয়নের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংককে ক্ষমতা অর্পণ করা হয়। পরিবর্তিত পরিস্থিতিতে এবং ভবিষ্যতের চাহিদার ভিত্তিতে চলতি আইন সংশোধন করা হয় এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা হয়।

আর্থিক প্রতিষ্ঠান উন্নয়ন আইন ২০০২

[সম্পাদনা]

আইনটি কার্যকর এবং দক্ষ উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠানের উন্নয়নে প্রণয়ন করা হয়েছে।[]

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক আইন ২০০৯

[সম্পাদনা]

এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা, প্রশাসন এবং ক্ষমতা প্রদান করা হয়েছে।[] এই আইন প্রণয়নের মাধ্যমে ১৯৫৮ সালের মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক আইন বাতিল করা হয়।

অর্থ পরিষেবা ব্যবসা আইন ২০১১

[সম্পাদনা]

অর্থ পরিষেবা ব্যবসা আইনের মাধ্যমে শিল্পের নিয়ন্ত্রণের বিধান করা হয়েছে যার মধ্যে রেমিট্যান্স, পাইকারি ও খুচরা মুদ্রা বিনিময় ব্যবসা অন্তর্ভুক্ত।[]

আর্থিক পরিষেবা আইন ২০১৩

[সম্পাদনা]

এই আইনটি মালয়েশিয়ার ব্যাংকিং শিল্প, বীমা শিল্প, পেমেন্ট সিস্টেম এবং অন্যান্য প্রাসঙ্গিক সত্তার জন্য নিয়ন্ত্রক এবং তত্ত্বাবধান কাঠামোকে নিয়ন্ত্রণ করে। এই আইনে মুদ্রা বাজার তদারকি এবং বৈদেশিক মুদ্রা প্রশাসনের বিষয়গুলিও অন্তর্ভুক্ত রয়েছে।[][]

ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাক্ট ২০১৩

[সম্পাদনা]

এই আইনে মালয়েশিয়ার ইসলামী আর্থিক খাতের নিয়ন্ত্রক কাঠামো নির্ধারণ করা হয়েছে যার মূল নিয়ন্ত্রক লক্ষ্য হচ্ছে আর্থিক স্থিতিশীলতা এবং শরিয়াহ মেনে চলা। এই আইনের মাধ্যমে ১৯৮৩ সালের ইসলামী ব্যাংকিং আইন এবং ১৯৮৪ সালের তাকাফুল আইন বাতিল করা হয়।[]

গভর্নর

[সম্পাদনা]

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহীকে বলা হয় গভর্নর। প্রতিষ্ঠার পর থেকে নিন্মক্ত গভর্নরবৃন্দ কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালন করেছেন:

নং গভর্নর সময়কাল
উইলিয়াম হাওয়ার্ড উইলকক ২৬ জানুয়ারী ১৯৫৯ - জুলাই ১৯৬২
ইসমাইল মোহাম্মদ আলী জুলাই ১৯৬২ – জুলাই ১৯৮০
আব্দুল আজিজ তাহা জুলাই ১৯৮০ - জুন ১৯৮৫
জাফর হুসেন জুন ১৯৮৫ – মে ১৯৯৪
আহমেদ বিন মোহাম্মদ ডন মে ১৯৯৪ – আগস্ট ১৯৯৮
আলী আবুল হাসান সুলাইমান ১৫ সেপ্টেম্বর ১৯৯৮ - ৩০ এপ্রিল ২০০০
জেটি আখতার আজিজ ১ মে ২০০০ – ৩০ এপ্রিল ২০১৬
মুহাম্মদ বিন ইব্রাহিম ১ মে ২০১৬ – ১৫ জুন ২০১৮
নর শামসিয়াহ মোহাম্মদ ইউনুস ১ জুলাই ২০১৮ – ৩০ জুন ২০২৩
১০ শাইক আব্দুল রশিদ আব্দুল গফুর ১ জুলাই ২০২৩ – বর্তমান

সদর দপ্তর এবং শাখা

[সম্পাদনা]

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর জালান কুচিং-এর কাছে জালান সুলতান সালাহউদ্দিনে অবস্থিত।

কেন্দ্রীয় ব্যাংক পূর্বে প্রতিটি রাজ্যের রাজধানীতে শাখা পরিচালনা করতো। ১৯৯০-এর দশকে যখন বাণিজ্যিক ব্যাংকগুলি কাউন্টার পরিষেবা প্রদান শুরু করে, তখন কেন্দ্রীয় ব্যাংকের বেশিরভাগ শাখাই বন্ধ করে দেয়া হয়। বর্তমানে পেনাং, জোহর বাহরু, কোটা কিনাবালু, কুচিং, কুয়ালা তেরেঙ্গানু এবং শাহ আলমে কেন্দ্রীয় ব্যাংকের শাখা রয়েছে। পূর্বের কিছু শাখা মুদ্রা বিতরণ এবং প্রক্রিয়াকরণ কেন্দ্রে রূপান্তরিত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের লন্ডন, নিউ ইয়র্ক সিটি এবং বেইজিংয়েও প্রতিনিধি অফিস রয়েছে। []

ইতিহাস

[সম্পাদনা]

১৮৩৭ সালে সরাসরি নিষ্পত্তি ব্যবস্থা হিসেবে ভারতীয় রুপিকে একমাত্র সরকারী মুদ্রা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু ১৮৬৭ সালে রূপার ডলার আবারও বৈধ সরকারি মুদ্রা হিসেবে স্বীকৃতি পায়। ১৯০৩ সালে সরাসরি নিষ্পত্তি ব্যবস্থা হিসেবে ডলার স্বীকৃতি পায়। ১৯৬৭ সালের ১২ জুন মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক মালয়েশিয়ার নিজস্ব মুদ্রা মালয়েশিয়ান রিঙ্গিত জারি করে। ফলে পূর্বের মুদ্রা ব্যবস্থা বিলুপ্ত হয়।

১৯৮৫ সালে নিউ ইয়র্ক সিটিতে জি-৫ অর্থমন্ত্রীদের "প্লাজা বৈঠকের" পর মার্কিন ডলারের দাম তীব্রভাবে কমে যায়, যার ফলে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ডলার রিজার্ভে বড় ধরনের ক্ষতি হয়। এই ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংকটি একটি আক্রমণাত্মক দূরকল্পনাভিত্তিক ট্রেডিং কর্মসূচি শুরু করে।[] তৎকালীন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জাফর হোসেন ১৯৮৮ সালের ডিসেম্বরে নয়াদিল্লিতে এক বক্তৃতায় এই কৌশলটিকে "ঈশ্বরের কাছে সৎ বাণিজ্য" হিসাবে উল্লেখ করেছিলেন।

১৯৮০-এর দশকের শেষের দিকে গভর্নর জাফর হোসেনের অধীনে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বিনিময় বাজারে উল্লেখযোগ্য অংশীজন হয়ে উঠেছিল। ব্যাংকটির কার্যক্রম অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল; প্রাথমিকভাবে, এশিয়ান বাজারগুলি বুঝতে পেরেছিল যে বৈদেশিক বিনিময় বাজারে কেন্দ্রীয় ব্যাংকের প্রভাব কতটা। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান অ্যালান গ্রিনস্প্যান পরে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বিশাল দূরকল্পনাভিত্তিক ট্রেডিং কার্যক্রম বুঝতে পারেন এবং মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে এই কার্যক্রম বন্ধ করার অনুরোধ করেন।[]

রিঙ্গিত এবং রিজার্ভের পেগিং

[সম্পাদনা]
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (উৎস: কেন্দ্রীয় ব্যাংক)
৩১ ডিসেম্বর ২০০৪ ৬৬ বিলিয়ন মার্কিন ডলার
৩১ জুলাই ২০০৫ ৭৮ বিলিয়ন মার্কিন ডলার
৩১ ডিসেম্বর ২০০৭ ১০১ বিলিয়ন মার্কিন ডলার []
৩১ মার্চ ২০০৮ ১২০ বিলিয়ন মার্কিন ডলার [১০]
৩১ ডিসেম্বর ২০১০ ১০৭ বিলিয়ন মার্কিন ডলার [১১]
৩১ ডিসেম্বর ২০১২ ১৪০ বিলিয়ন মার্কিন ডলার [১২]
৩১ ডিসেম্বর ২০১৪ ১১৬ বিলিয়ন মার্কিন ডলার [১৩]
৩০ ডিসেম্বর ২০১৬ ৯৫ বিলিয়ন মার্কিন ডলার [১৪]
৩১ ডিসেম্বর ২০১৮ ১০১ বিলিয়ন মার্কিন ডলার [১৫]
৩১ ডিসেম্বর ২০১৯ ১০৪ বিলিয়ন মার্কিন ডলার [১৬]
৩১ ডিসেম্বর ২০২০ ১০৮ বিলিয়ন মার্কিন ডলার [১৭]
৩১ ডিসেম্বর ২০২১ ১১৭ বিলিয়ন মার্কিন ডলার [১৮]
৩০ ডিসেম্বর ২০২২ ১১৫ বিলিয়ন মার্কিন ডলার [১৯]
২৯ ডিসেম্বর ২০২৩ ১১৪ বিলিয়ন মার্কিন ডলার [২০]
৩১ ডিসেম্বর ২০২৪ ১১৬ বিলিয়ন মার্কিন ডলার [২১]

নেক্সাস প্রকল্প

[সম্পাদনা]

নেক্সাস প্রকল্পের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস ৩০ জুন ২০২৪ তারিখে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, থাইল্যান্ড ব্যাংক, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক, সিঙ্গাপুর আর্থিক কর্তৃপক্ষ এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। নেক্সাস প্রকল্প হল একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক উদ্যোগ যা খুচরা আন্তঃসীমান্ত পেমেন্ট সম্পন্ন করে। এই প্ল্যাটফর্মটি সদস্য দেশগুলির অভ্যন্তরীণ দ্রুত পেমেন্ট সিস্টেমগুলিকে আন্তঃসংযোগ করবে। ২০২৬ সালের মধ্যে এটি চালু হবে বলে আশা করা হচ্ছে।[২২]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Governors"Bank Negara Malaysia। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২৪
  2. "International Reserves of Bank Negara Malaysia as at 31 December 2024"। bnm.gov.my। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২৫
  3. "Monetary Policy Statement"www.bnm.gov.my/
  4. "Introduction - Bank Negara Malaysia"www.bnm.gov.my। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২
  5. 1 2 3 4 5 "BNM Administered Legislation"। Bank Negara Malaysia। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২১
  6. Preamble, Financial Services Act 2013
  7. "Opening of Bank Negara Malaysia Beijing Representative Office and Initiatives to Promote Bilateral Trade and Investment - Bank Negara Malaysia"www.bnm.gov.my। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২
  8. 1 2 Millman, Gregory J. (১৯৯৫)। Around the world on a trillion dollars a day। London: Bantam। পৃ. ২২৬–২২৯। আইএসবিএন ০-৫৯৩-০৩৬২৩-৯ওসিএলসি 34723476
  9. "BNM Press Statements"bnm.gov.my। ২৫ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০০৮
  10. "International Reserves of BNM as at 31 March 2008"। Bank Negara Malaysia। ১৪ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০০৮
  11. www.bnm.gov.my https://www.bnm.gov.my/-/reserve-31122010। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  12. www.bnm.gov.my https://www.bnm.gov.my/-/reserve-31122012। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  13. www.bnm.gov.my https://www.bnm.gov.my/-/rizab-antarabangsa-bank-negara-malaysia-pada-31-disember-2014#:~:text=The%20international%20reserves%20of%20Bank,December%202014%20compared%20to%20RM441.। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  14. www.bnm.gov.my https://www.bnm.gov.my/-/international-reserves-of-bank-negara-malaysia-as-at-30-december-2016। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  15. www.bnm.gov.my https://www.bnm.gov.my/-/international-reserves-of-bank-negara-malaysia-as-at-31-december-2018। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  16. www.bnm.gov.my https://www.bnm.gov.my/-/rizab-antarabangsa-bank-negara-malaysia-pada-31-disember-2019। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  17. www.bnm.gov.my https://www.bnm.gov.my/-/international-reserves-of-bank-negara-malaysia-as-at-31-december-2020। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  18. www.bnm.gov.my https://www.bnm.gov.my/-/international-reserves-of-bank-negara-malaysia-as-at-31-december-2021। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  19. www.bnm.gov.my https://www.bnm.gov.my/-/international-reserves-of-bank-negara-malaysia-as-at-30-december-2022। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  20. www.bnm.gov.my https://www.bnm.gov.my/-/international-reserves-of-bank-negara-malaysia-as-at-29-december-2023। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  21. "International Reserves of Bank Negara Malaysia as at 31 December 2024"www.bnm.gov.my। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২৫
  22. Kawale, Ajinkya (১ জুলাই ২০২৪)। "RBI, four Asean countries tie up for cross-border payments platform"Business Standard। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৪

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]