বিষয়বস্তুতে চলুন

মালবী মালহোত্রা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মালবী মালহোত্রা
জন্ম
জাতীয়তাভারতীয়
শিক্ষামুম্বই বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১৭ – বর্তমান

মালবী মালহোত্রা[১] একজন ভারতীয় অভিনেত্রী, যিনি মূলত তেলুগু,[২] হিন্দি, মালয়ালম ও তামিল চলচ্চিত্র এবং মঞ্চে অভিনয় করেন।[৩][৪] মালহোত্রা ২০১৭ সালে উড়ান নামক হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।[৫] এরপর ২০১৮ সালে তিনি হোটেল মিলান চলচ্চিত্রের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মালবী মালহোত্রা ভারতের হিমাচল প্রদেশের মণ্ডীতে একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন; তার বাবা সুশীল মালহোত্রা এবং মা বন্দনা মালহোত্রা। মালবী চণ্ডীগড়ে পড়াশোনা করেছেন এবং পরে মুম্বাই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।[৬]

কর্মজীবন

[সম্পাদনা]

মালবী ২০১৭ সালে হিন্দি টেলিভিশন ধারাবাহিক উড়ান[৭]–এর মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। তিনি হোটেল মিলান নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।[৮]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা ভাষা টীকা সূত্র
২০১৭ উড়ান পূজা হিন্দি টেলিভিশন ধারাবাহিক [৯]
২০১৮ হোটেল মিলান স্বপ্না চলচ্চিত্রে অভিষেক [১০]
২০২২ তমস বিদ্যা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
২০২৩ জোরাবর দি জ্যাকলিন ওটিটি চলচ্চিত্র
২০২৩ অভ্যুহম মালয়ালম [১১]
২০২৪ তিরগবাডারা সামি শৈলজা তেলুগু [১২]

সঙ্গীত ভিডিও

[সম্পাদনা]
বছর শিরোনাম সঙ্গীতশিল্পী ভাষা টীকা সূত্র
২০২২ ডান্স সোনিয়ে ইন্দর দোসাঞ্ঝ পাঞ্জাবি [১৩]
২০২৩ দর্শন দেজা নি আনমোল ধন্দ্রা [১৪]
গালবাত[১৫] শবি সারওয়ান হিন্দি জি মিউজিক [১৬]
কারোবার আর নাইত পাঞ্জাবি [১৭]
শাইনিং স্টার জয়াসুরিয়া [১৮]
ঢোল বাজদা দিল সান্ধু [১৯]
আখেঁ কাজল শেখর খানিজো হিন্দি [২০]
সোনি মুটিয়ার জসকরন রিয়ার পাঞ্জাবি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Who is Malvi Malhotra?"। Indian Express। ২৭ অক্টোবর ২০২২।
  2. ↑ "Malvi Malhotra to make Telugu debut"। The Deccan Chronicle। ২০ জুন ২০২৩।
  3. ↑ "Malvi Malhotra: My role in 'Tiragabadara Saami' was an exciting challenge for me"। The Times of India। ১৮ জুলাই ২০২৩। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৪।
  4. ↑ "तमिल फिल्म में लीड रोल में नजर आएंगी मालवी"। Amar Ujala।
  5. ↑ "Actress Malvi Malhotra attacked for rejecting marriage proposal: Here's what happened"। The Zee News। ২৯ অক্টোবর ২০২০।
  6. ↑ "The scar will remain, says actress Malvi Malhotra"। Tribune India। ৬ জানুয়ারি ২০২১।
  7. ↑ "Malvi Malhotra Returns to Set with 'Geisha' Four Months After Knife Attack"। News 18। ১৯ ফেব্রুয়ারি ২০২১।
  8. ↑ "Hotel Milan and Udaan actress Malvi Malhotra shares her Valentine's Day plan with us"। Times of India। ১১ ফেব্রুয়ারি ২০২১।
  9. ↑ Bureau, ABP News (২৮ অক্টোবর ২০২০)। "'Udaan' Actress Malvi Malhotra Undergoes Plastic Surgery After Brutal Knife Attack, Reveals Her Harrowing Experience"। news.abplive.com। {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  10. ↑ "Hotel Milan actress Malvi Malhotra allegedly stabbed several times with a knife; admitted to hospital"। www.zoomtventertainment.com। ২৭ অক্টোবর ২০২০।
  11. ↑ "Malvi Malhotra's Malayalam film Abhyuham has been released"। ৪ ফেব্রুয়ারি ২০২৩।
  12. ↑ "VV Vinayak launches Raj Tarun's 'Thiragabadara Saami' motion poster"। The Hans। ১৭ জুন ২০২৩।
  13. ↑ "Malvi Malhotra to star in an upcoming music video featuring Phone hitmaker singer Inder Dosanjh!"। Cinebuster। ২ মার্চ ২০২২।
  14. ↑ "Darshan Deja Ni: Shakti Arora & Malvi Malhotra To Indulge In On-Screen Romance Amid The Showers In The Music Video!"। Koi Moi। ৪ জানুয়ারি ২০২৩।
  15. ↑ "Malvi Malhotra in Music Video"। Times of India। ২০ ডিসেম্বর ২০২১।
  16. ↑ "Mrunal Jain and Malvi Malhotra shoot for a music video near Varanasi"। Times of India। ২৮ জুলাই ২০২২।
  17. ↑ "Malvi Malhotra in Tu Mila Music Video"। Time of India। ১৯ নভেম্বর ২০২২।
  18. ↑ "My gratitude journal is overflowing: Malvi Malhotra Music Album shoot"। Times of India। ২৩ মে ২০২২।
  19. ↑ "Check Out The Punjabi Music Audio for Dhol Wajda by Dil Sandhu And Miss Pooja | Punjabi Video Songs - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৪।
  20. ↑ "Raise your glasses and your spirits with Shekhar Khanijo's latest release 'Janeman Sharaab'"। www.radioandmusic.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]