বিষয়বস্তুতে চলুন

মালবিকা (অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মালবিকা
জন্ম
শ্বেতা কন্নুর মেনন[১]

(1979-07-19) ১৯ জুলাই ১৯৭৯ (বয়স ৪৭)[২][৩]
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৯–২০০৯; ২০২২
দাম্পত্য সঙ্গীসুমেস মেনন (বি. ২০০৭)[৫][৬]

শ্বেতা কন্নুর মেনন (জন্ম: ১৯ জুলাই ১৯৭৯), যিনি তার মঞ্চ নাম মালবিকা সম্বোধনেই বেশি পরিচিত, তিনি একজন ভারতীয় অভিনেত্রী যিনি ৯০-এর দশকের শেষের দিকে মূলত তামিল চলচ্চিত্র এবং ২০০০-এর দশকের গোড়ার দিকে কয়েকটি তেলুগু, কন্নড় এবং মালায়ালাম চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। [৭]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

মালবিকার জন্মগত নাম শ্বেতা কোন্নুর। তিনি বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তার মাতা ও পিতার নাম ঐশ্বর্য এবং ব্রিগেডিয়ার জয়বিভব।

কর্মজীবন

[সম্পাদনা]

উনিশ বছর বয়সেই মালবিকা অভিনেত্রী হিসাবে খ্যাতি অর্জন করেন। ১৯৯৯ সালে সুন্দর সি পরিচালিত এবং অজিত কুমার অভিনীত তামিল ছবি উন্নাই থেডি -এর মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। ছবিটি পরবর্তীতে ব্যাবসায়িকভাবে বিরাট সাফল্য পায়। মালবিকা পুনরায় অজিতের সাথে আনন্দ পুঙ্গাত্রে শীর্ষক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। রোজাভানম ছবিতে মালবিকার অভিনয় দক্ষতা তাকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। মালবিকার পরপর তিনটি চলচ্চিত্র বানিজ্যিকভাবে সফল হয়। তবে তার অভিনীত পুপারিকা ভারুগিরোম ছবিটি ব্যর্থ হয়, যাতে শিবাজি গণেশনও অভিনয় করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত কেবল ভেত্রি কোডি কাট্টু এবং সিনু ছাড়া মালবিকার কোন ছবি বিশেষ সাফল্য পায়নি। এরপর তিনি সুরিয়ার সাথে পেরাঝাগানে চলচ্চিত্রে একটি গানের দৃশ্যে উপস্থিত ছিলেন। ২০০৪ সালে, তিনি কমল হাসানের সাথে ভাসুল রাজা এমবিবিএস ছবিতে অভিনয় করেছিলেন।

মালবিকাকে চন্দ্রমুখী (২০০৫) ছবিতে অভিনয়ের জন্য নির্বাচিত করা হয়েছিল। সেই বছরের শেষের দিকে, তিন সি ইউ অ্যাট নাইন নামক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড চলচ্চিত্র জগতে পদার্পন করেন।করেন।

২০০৬ সালে তামিল ছবি থিরুত্তু পায়ালেতে তিনি তার অভিনয় ছিল প্রসংশ্নীয়। তিনি মণি রত্নমের মঞ্চ অনুষ্ঠান নেত্রু ইন্দ্রু নালাই -এর অংশ ছিলেন। ২০০৭ সালে, তিনি ব্যাপারি, থিরুমাগান, সাবারি, মণিকন্দা এবং নান আভানিলাইয়ের মতো চলচ্চিত্রে সহায়ক ভূমিকায় অভিনয় করেছিলেন। তারপর থেকে, তাকে বেশিরভাগই চলচ্চিত্রেই অতিথি চরিত্রে দেখা গেছে। মালবিকার পর্বরতী চলচ্চিত্র প্রকল্পের মধ্যে রয়েছে; কুরুভি (২০০৮), আয়ুধাম সেভম (২০০৮) এবং অরূপদাই (২০০৯)।

অভিনয় জগত থেকে প্রায় এক দশকের বিরতির পর ২০২২ সালে, মালবিকা পণ কুমারন পরিচালিত গোলমাল চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে ফিরে আসেন [৮]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Celebrity Speak"। Rediff। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬।
  2. ↑ "Shweta Konnur Menon"। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬ – Twitter এর মাধ্যমে।
  3. ↑ Gahlaut, Kanika (২৬ মে ২০০৩)। "Shock and sensuality"। India Today। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬।
  4. ↑ "Shweta Konnur"। British Film Institute। ১৩ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬।
  5. ↑ Padukone, Chaitanya (১১ ফেব্রুয়ারি ২০০৭)। "March wedding for Shweta Konnur"। DNA। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬।
  6. ↑ "Malavika weds Sumesh"। Sify। ৮ মার্চ ২০০৭। ১ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬।
  7. ↑ "Malavika plays lead role in Hindi film 'See you at 9'"। The Hindu। ২৩ জুন ২০০৫। ৮ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  8. ↑ "Malavika to join the cast of Sundar C's next film - Times of India"। The Times of India। ৩ এপ্রিল ২০২২।