মার্ৎসেল জাবিৎসার
|
২০২০ সালে আরবি লাইপৎসিশের হয়ে জাবিৎসার | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ১৭ মার্চ ১৯৯৪[১] | ||
| জন্ম স্থান | ভেলস, অস্ট্রিয়া | ||
| উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বরুসিয়া ডর্টমুন্ড | ||
| জার্সি নম্বর | ২০ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:০৩, ১৭ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
মার্ৎসেল জাবিৎসার (জার্মান: Marcel Sabitzer, জার্মান উচ্চারণ: [maʁˈt͡seːl zaˈbiːt͡sɐ]; জন্ম: ১৭ মার্চ ১৯৯৪) হলেন একজন অস্ট্রীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড এবং অস্ট্রিয়া জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[২][৩][৪]
২০০৯ সালে, জাবিৎসার অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অস্ট্রিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত অস্ট্রিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১২ সালে অস্ট্রিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; অস্ট্রিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৮৯ ম্যাচে ২১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মার্ৎসেল জাবিৎসার ১৯৯৪ সালের ১৭ই মার্চ তারিখে অস্ট্রিয়ার ভেলসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১]
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]জাবিৎসার অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৬, অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৭, অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৮, অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৯ এবংঅস্ট্রিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে অস্ট্রিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০০৯ সালের ১৪ই আগস্ট তারিখে তিনি লিশটেনস্টাইন অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৫]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১৭ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| অস্ট্রিয়া | ২০১২ | ১ | ০ |
| ২০১৩ | ২ | ০ | |
| ২০১৪ | ৬ | ২ | |
| ২০১৫ | ৭ | ১ | |
| ২০১৬ | ৯ | ১ | |
| ২০১৭ | ৪ | ১ | |
| ২০১৮ | ৪ | ০ | |
| ২০১৯ | ৯ | ২ | |
| ২০২০ | ৪ | ১ | |
| ২০২১ | ১২ | ২ | |
| ২০২২ | ১০ | ২ | |
| ২০২৩ | ৯ | ৫ | |
| ২০২৪ | ১০ | ৩ | |
| ২০২৫ | ২ | ১ | |
| সর্বমোট | ৮৯ | ২১ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Borussia Dortmund - Kader - Bundesliga 2024/25 - kicker" [বরুসিয়া ডর্টমুন্ড - দল - বুন্দেসলিগা ২০২৪/২৫ - কিকার]। kicker.de (জার্মান ভাষায়)। কিকার। ১৭ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "First Team" [প্রথম দল]। bvb.de (ইংরেজি ভাষায়)। বরুসিয়া ডর্টমুন্ড। ১৭ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "Borussia Dortmund" [বরুসিয়া ডর্টমুন্ড]। bundesliga.com (ইংরেজি ভাষায়)। বুন্দেসলিগা। ১৭ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "Borussia Dortmund » Squad 2024/2025" [বরুসিয়া ডর্টমুন্ড » দল ২০২৪/২০২৫]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১৭ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/976043
বহিঃসংযোগ
[সম্পাদনা]- মার্ৎসেল জাবিৎসার – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- মার্ৎসেল জাবিৎসার – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে মার্ৎসেল জাবিৎসার (ইংরেজি)
- সকারবেসে মার্ৎসেল জাবিৎসার (ইংরেজি)
- বিডিফুটবলে মার্ৎসেল জাবিৎসার (ইংরেজি)
- ইইউ-ফুটবলে মার্ৎসেল জাবিৎসার (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে মার্ৎসেল জাবিৎসার (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে মার্ৎসেল জাবিৎসার (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে {{ইএসপিএন এফসি}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে মার্ৎসেল জাবিৎসার (ইংরেজি)
- ১৯৯৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- অস্ট্রীয় ফুটবলার
- বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়
- বুন্দেসলিগার খেলোয়াড়
- অস্ট্রিয়ার আন্তর্জাতিক যুব ফুটবলার
- অস্ট্রিয়ার অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- অস্ট্রিয়ার অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- অস্ট্রিয়ার অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- অস্ট্রিয়ার পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখের খেলোয়াড়
- ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের খেলোয়াড়
- আরবি লাইপৎসিশের খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০১৬-এর খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০২০-এর খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়
- অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগার খেলোয়াড়
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- ২. বুন্দেসলিগার খেলোয়াড়
- অস্ট্রীয় পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল আক্রমণভাগের খেলোয়াড়
- অস্ট্রিয়া ২. লিগার খেলোয়াড়
- জার্মানিতে অস্ট্রীয় প্রবাসী ক্রীড়াবিদ
- পুরুষ ফুটবল উইঙ্গার
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ইংল্যান্ডে প্রবাসী পুরুষ ফুটবলার
- জার্মানিতে প্রবাসী পুরুষ ফুটবলার