মার্টিন কুটা
মার্টিন কুটা | |
|---|---|
মার্টিন কুটা (১৮৬৭–১৯৪৪) | |
| জন্ম | ৩ নভেম্বর ১৮৬৭ |
| মৃত্যু | ২৫ ডিসেম্বর ১৯৪৪ (বয়স ৭৭) |
| মাতৃশিক্ষায়তন | ব্রেসলাউ বিশ্ববিদ্যালয় মিউনিখ লুডভিগ ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয় |
| পরিচিতির কারণ | রুঞ্জ-কুটাপদ্ধতি ঝুকভস্কি-কুটা অ্যারোফয়েল কুটা-ঝুকভস্কি উপপাদ্য কুটাশর্ত |
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| কর্মক্ষেত্র | গণিতবিদ |
| প্রতিষ্ঠানসমূহ | স্টুটগার্ট বিশ্ববিদ্যালয় আখেন বিশ্ববিদ্যালয় ফ্রিডরিখ শিলার ইউনিভার্সিটি জেনা |
| ডক্টরেট উপদেষ্টা | সি. এল. ফার্ডিনান্দ লিন্ডেম্যান গুস্তাভ এ. বাউয়ার |
| অন্যান্য উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টা | ওয়াল্টার ফ্রাঞ্জ আন্তন ফন ডাইক |
মার্টিন উইলহেম কুটা (জার্মান: [ˈkʊta]; ৩ নভেম্বর ১৮৬৭ – ২৫ ডিসেম্বর ১৯৪৪) ছিলেন একজন জার্মান গণিতবিদ। ১৯০১ সালে তিনি সাধারণ ব্যবকলনীয় সমীকরণ সংখ্যাগতভাবে সমাধানের জন্য রুঞ্জ-কুটা পদ্ধতির সহ-উদ্ভভাবক। তাকে ঝুকভস্কি-কুটা অ্যারোফয়েল, কুটা-ঝুকভস্কি উপপাদ্য এবং বায়ুগতিবিজ্ঞানে কুটা শর্তের জন্যও স্মরণ করা হয়।
কুটা প্রুশিয়া রাজ্যের (বর্তমানে পোল্যান্ডের বিচজিনা) উচ্চ সাইলেসিয়ার পিটশনে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৮৫ থেকে ১৮৯০ সাল পর্যন্ত ব্রেসলাউ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ১৮৯৪ সাল পর্যন্ত মিউনিখে তার পড়াশোনা চালিয়ে যান, যেখানে তিনি ওয়াল্টার ফ্রাঞ্জ আন্তন ফন ডাইকের সহকারী হন। ১৮৯৮ সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ছয় মাস অতিবাহিত করেন।[১] ১৮৯৯ থেকে ১৯০৯ সাল পর্যন্ত তিনি পুনরায় মিউনিখে ফন ডাইকের সহকারী হিসেবে কাজ করেন; ১৯০৯ থেকে ১৯১০ সাল পর্যন্ত তিনি জেনা বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ছিলেন। ১৯১০ থেকে ১৯১২ সাল পর্যন্ত তিনি আখেন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন। কুটা ১৯১২ সালে স্টুটগার্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ১৯৩৫ সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। ১৯৪৪ সালে জার্মানির ফুর্স্টেনফেল্ডব্রুকে কুটা মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Kutta, Wilhelm Martin (KT899WM)"। A Cambridge Alumni Database। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ও'কনর, জন জে.; রবার্টসন, এডমুন্ড এফ., "মার্টিন কুটা", ম্যাকটিউটর হিস্টোরি অব ম্যাথমেটিকস আর্কাইভ, সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়।
- গণিত উদ্ভববিজ্ঞান প্রকল্পে মার্টিন কুটা