বিষয়বস্তুতে চলুন

মার্টিনাস ভেল্টম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্টিনাস ভেল্টম্যান
ভেল্টম্যান, ২০০৫
জন্ম
মার্টিনাস জাস্টিনাস গোডিফ্রাইডাস ভেল্টম্যান

(১৯৩১-০৬-২৭)২৭ জুন ১৯৩১
মৃত্যু৪ জানুয়ারি ২০২১(2021-01-04) (বয়স ৮৯)
বিলথোভেন, নেদারল্যান্ডস
মাতৃশিক্ষায়তনইউট্রেখ্ট বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণইয়াং-মিলস্ তত্ত্বের সহজীকরণ
Dimensional regularization
Schoonschip
vDVZ discontinuity
Passarino–Veltman reduction
পুরস্কারপদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯৯)
ডির্যাক মেডেল (১৯৯৬)
উচ্চ শক্তি ও কণা পদার্থবিদ্যা পুরষ্কার (১৯৯৩)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিদ্যা
প্রতিষ্ঠানসমূহ
অভিসন্দর্ভের শিরোনামIntermediate particles in S-matrix theory and calculation of higher order effects in the production of intermediate vector bosons (১৯৬৩)
ডক্টরেট উপদেষ্টালিওন ফন হভ
ডক্টরেট শিক্ষার্থী

মার্টিনাস জাস্টিনাস গোডেফ্রিডাস টিনি ভেল্টম্যান (ওলন্দাজ উচ্চারণ: [mɑrˈtinʏ ɕʏsˈtinʏs xoːdəˈfridʏs ˈtini ˈvɛltmɑn];[] ২৭ জুন ১৯৩১ - ৪ জানুয়ারী ২০২১)[][][][] হলেন একজন ডাচ পদার্থবিদ। তিনি এবং তার ছাত্র গেরার্টেট হোফ্‌ট "তড়িৎদুর্বল মিথষ্ক্রিয়ার কোয়ান্টাম কাঠামোর ব্যাখ্যা" করার জন্য ১৯৯৯ সালে যৌথভাবে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।[]

জীবনী

[সম্পাদনা]

মার্টিনাস জাস্টিনাস গোডেফ্রিডাস ভেল্টম্যান ১৯৩১ সালের ২৭ জুন নেদারল্যান্ডসের ওয়ালউইকে জন্মগ্রহণ করেন। তার বাবা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন; তার বাবার তিন ভাইবোন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার মাতামহ একজন ঠিকাদার ছিলেন এবং তিনি একই সঙ্গে একটি ক্যাফেও চালাতেন। তিনি ছয় সন্তানের পরিবারে চতুর্থ সন্তান ছিলেন। তিনি ১৯৪৮ সালে ইউট্রেখ্ট বিশ্ববিদ্যালয়ে গণিত এবং পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন।[]

যৌবনে রেডিও ইলেকট্রনিক্সের প্রতি তার গভীর আগ্রহ ছিল, কিন্তু এটি নিয়ে কাজ করা বেশ কঠিন একটি শখ ছিল কারণ দখলদার জার্মান সেনাবাহিনী বেশিরভাগ প্রাপ্তব্য রেডিও সরঞ্জামগুলো বাজেয়াপ্ত করেছিল।[]

১৯৫৫ সালে তিনি আমস্টারডামের ভ্যান ডার ওয়ালস গবেষণাগারে অধ্যাপক মিশেলসের সহকারী নিযুক্ত হন। প্রফেসর মিশেলস ছিলেন একজন পরীক্ষামূলক পদার্থবিজ্ঞানী, যিনি উচ্চচাপ পদার্থবিজ্ঞান নিয়ে কাজ করতেন। ভেল্টম্যানের প্রধান কাজ ছিল একটি বিশাল গ্রন্থাগারের সংগ্রহগুলোর রক্ষণাবেক্ষণ এবং প্রফেসর মিশেলসের জন্য মাঝে মাঝে বক্তৃতা প্রস্তুত করে দেওয়া।

টীকাসমূহ

[সম্পাদনা]
  1. In isolation, Martinus, Justinus and Godefriedus are pronounced [mɑrˈtinʏs], [jʏsˈtinʏs] and [ɣoːdəˈfridʏs].

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. van Delft, Dirk (২০২৩)। Verrek, dat is 't! Het strijdvaardige leven van Nobelprijswinnaar Martinus Veltman (ওলন্দাজ ভাষায়)। Amsterdam: Uitgeverij Prometheus। আইএসবিএন ৯৭৮৯০৪৪৬৫২৯৭০
  2. "Nobelprijswinnaar Martin Veltman (1931) overleden"NRC (ওলন্দাজ ভাষায়)।
  3. "Nobelprijswinnaar Martinus Veltman (89) overleden"Telegraaf। ৬ জানুয়ারি ২০২১।
  4. "Martinus Veltman (1931 – 2021)"CERN (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২১
  5. Iliopoulos, John; Maiani, Luciano (২০ জানুয়ারি ২০২১)। "Martinus Justinus Godefriedus Veltman (1931 – 2021)"CERN (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১
  6. 1 2 Nobelprize.org-এ মার্টিনাস ভেল্টম্যান উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন (ইংরেজি)

বহিঃসংযোগ

[সম্পাদনা]