মার্ক কন্দ্রাতিউক
| মার্ক কন্দ্রাতিউক | |
|---|---|
২০২২ সালে কন্দ্রাতিউক | |
| পূর্ণ নাম | মার্ক ভালেরিয়েভিচ কন্দ্রাতিউক |
| জন্ম | ৩ সেপ্টেম্বর ২০০৩[১] পোদোলস্ক, রাশিয়া |
| উচ্চতা | ১.৬৯ মিটার (৫ ফুট ৬+১⁄২ ইঞ্চি) |
| ফিগার স্কেটিংয়ের তথ্য | |
| দেশ | |
| বিভাগ | পুরুষদের একক |
মার্ক ভালেরিয়েভিচ কন্দ্রাতিউক (রুশ: Марк Валерьевич Кондратюк, রুশ উচ্চারণ: [ˈmark kəndrɐˈtʲuk]; জন্ম: ৩ সেপ্টেম্বর ২০০৩; মার্ক কন্দ্রাতিউক নামে সুপরিচিত) হলেন একজন রুশ ফিগার স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে ফিগার স্কেটিংয়ের পুরুষদের একক বিভাগে রাশিয়ার প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[১]
কন্দ্রাতিউক রাশিয়ার হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, এই যাত্রায় তিনি একটি স্বর্ণ পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মার্ক ভালেরিয়েভিচ কন্দ্রাতিউক ২০০৩ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে রাশিয়ার পোদোলস্কে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]কন্দ্রাতিউক রাশিয়ার প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট দুইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]
তিনি ফিগার স্কেটিংয়ের পুরুষদের একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। কন্দ্রাতিউক সর্বমোট ২৪৮.৮২ পয়েন্ট অর্জন করে সার্বিকভাবে পঞ্চদশ স্থান অধিকার করেছিলেন।[২][৩] শর্ট প্রোগ্রামে ৮৬.১১ পয়েন্ট স্কোর করে তিনি পঞ্চদশ স্থান অধিকার করেছিলেন এবং ফ্রি স্কেটিংয়ে ১৬২.৭১ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে চতুর্দশ স্থানে উঠে এসেছিলেন।[৪][৫]
তিনি কামিলা ভালিয়েভা, আনাস্তাসিয়া মিশিনা, আলেকসান্দ্র গালিয়ামভ, ভিক্তোরিয়া সিনিতসিনা এবং নিকিতা কাতসালাপভের সাথে দলগতভাবে ফিগার স্কেটিংয়ের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৬] তারা সর্বমোট ৭৪ পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছিলেন।[৭][৮][৯] শর্ট প্রোগ্রাম/রিদম ডান্সে ৩৬ পয়েন্ট স্কোর করেছিলেন এবং ফ্রি স্কেটস/ডান্সে ৩৮ পয়েন্ট অর্জন করেছিলেন।[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "Olympedia – Марк Валерьевич Кондратюк" [অলিম্পিডিয়া – মার্ক কন্দ্রাতিউক]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Official Results Book – Figure Skating – Men Single Skating – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – পুরুষদের সিঙ্গেল স্কেটিং – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৪৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "XXIV Olympic Winter Games 2022 - Men Single Skating" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - পুরুষদের সিঙ্গেল স্কেটিং]। isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ১১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Men Single Skating – Short Program – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – পুরুষদের সিঙ্গেল স্কেটিং – শর্ত প্রোগ্রাম – অংশের ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Men Single Skating – Free Skating – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – পুরুষদের সিঙ্গেল স্কেটিং – ফ্রি স্কেটিং – অংশের ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৩১। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Team Event – Entry List by Event" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৩১–১৩২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Team Event – Medallists" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – পদক বিজয়ী]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১২৯। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Team Event – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৮১। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "XXIV Olympic Winter Games 2022 - Team Event" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - দলগত প্রতিযোগিতা]। isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Team Event – Qualification – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – বাছাইপর্ব – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৬০। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়নে মার্ক কন্দ্রাতিউক (ইংরেজি)
- অলিম্পিকস.কমে মার্ক কন্দ্রাতিউক (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় মার্ক কন্দ্রাতিউক (ইংরেজি)