বিষয়বস্তুতে চলুন

মার্কো ফাব্রি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্কো ফাব্রি
২০১৯ সালে ফাব্রি
জন্ম (1988-02-02) ২ ফেব্রুয়ারি ১৯৮৮ (বয়স ৩৭)[]
মিলান, ইতালি
উচ্চতা১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)
ফিগার স্কেটিংয়ের তথ্য
দেশ ইতালি
বিভাগআইস ডান্স
সঙ্গীশার্লেন গিনিয়ার
অভিষেক১৯৯৫

মার্কো ফাব্রি (ইতালীয়: Marco Fabbri, ইতালীয় উচ্চারণ: [ˈmar.ko ˈfab.bri]; জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৮৮) হলেন একজন ইতালীয় ফিগার স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে শার্লেন গিনিয়ারের সাথে জুটি হিসেবে ফিগার স্কেটিংয়ের আইস ডান্স বিভাগে ইতালির প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[]

১৯৯৫ সালে ফিগার স্কেটিংয়ে অভিষেক করা ফাব্রি ইতালির হয়ে ২০১৪, ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মার্কো ফাব্রি ১৯৮৮ সালের ২রা ফেব্রুয়ারি তারিখে ইতালির মিলানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

ফাব্রি ইতালির প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট দুইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি শার্লেন গিনিয়ারের সাথে যুগলবদ্ধ হয়ে ফিগার স্কেটিংয়ের আইস ডান্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। ফাব্রি সর্বমোট ২০৭.০৫ পয়েন্ট নিয়ে সম্মিলিত অবস্থানে পঞ্চম স্থান অধিকার করেছিলেন;[][] যেখানে রিদম ডান্সে তারা ৮২.৬৮ পয়েন্ট নিয়ে সপ্তম এবং ফ্রি ডান্সে ১২৪.৩৭ পয়েন্ট পেয়ে পঞ্চম অবস্থানে ছিলেন।[][]

তিনি দানিয়েল গ্রাসল, লারা নাকি গুতমান, নিকোলে দেল্লা মনিকা, মাত্তেও গুয়ারিজে এবং শার্লেন গিনিয়ারের সাথে দলগতভাবে ফিগার স্কেটিংয়ের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] তারা শর্ট প্রোগ্রাম/রিদম ডান্সে ২০ পয়েন্ট স্কোর করেছিলেন, তবে তারা ফ্রি স্কেটস/ডান্সে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হতে পারেননি।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "Olympedia – Marco Fabbri" [অলিম্পিডিয়া – মার্কো ফাব্রি]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. "Official Results Book – Figure Skating – Ice Dance – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১২৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  3. "XXIV Olympic Winter Games 2022 - Ice Dance" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - আইস ডান্স]isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  4. "Official Results Book – Figure Skating – Ice Dance – Rhythm Dance – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – রিদম ডান্স – অংশের ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১০৭। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  5. "Official Results Book – Figure Skating – Ice Dance – Free Dance – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – ফ্রি ডান্স – অংশের ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১১৭। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  6. "Official Results Book – Figure Skating – Team Event – Entry List by Event" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – শুরুর তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৩১–১৩২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  7. "Official Results Book – Figure Skating – Team Event – Qualification – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – বাছাইপর্ব – ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৬০। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  8. "Official Results Book – Figure Skating – Team Event – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১২৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  9. "XXIV Olympic Winter Games 2022 - Team Event" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - দলগত প্রতিযোগিতা]isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]