মার্কিন সামোয়া জাতীয় অলিম্পিক কমিটি
| দেশ/অঞ্চল | |
|---|---|
| কোড | ASA |
| প্রতিষ্ঠিত | ১৯৮৫ |
| স্বীকৃত | ১৯৮৭ |
| মহাদেশীয় সংস্থা | ওএনওসি |
| সদর দপ্তর | তাফুনা, মার্কিন সামোয়া |
| সভাপতি | এতিসোন ইমো |
| মহাসচিব | ইথান লেক |
| ওয়েবসাইট | asnoc |
মার্কিন সামোয়া জাতীয় অলিম্পিক কমিটি (ইংরেজি: American Samoa National Olympic Committee; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড এএসএ দ্বারা পরিচিত) হলো মার্কিন সামোয়ার জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ২ বছর পর ১৯৮৭ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর মার্কিন সামোয়ার তাফুনায় অবস্থিত।
বর্তমানে মার্কিন সামোয়া জাতীয় অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন এতিসোন ইমো, যিনি ২০১৭ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন ইথান লেক।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৮৫ সালে মার্কিন সামোয়ার বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে মার্কিন সামোয়া জাতীয় অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে।[১]
প্রতিষ্ঠার প্রায় তিন বছর পর মার্কিন সামোয়া ১৯৮৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯৯৪ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Olympedia – American Samoa [অলিম্পিডিয়া – মার্কিন সামোয়া]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ American Samoa [মার্কিন সামোয়া]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- এএনওসিতে মার্কিন সামোয়া জাতীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় মার্কিন সামোয়া জাতীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)
- অলিম্পিক.কমে মার্কিন সামোয়া জাতীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)