মার্কিন যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি
| দেশ/অঞ্চল | |
|---|---|
| কোড | USA |
| প্রতিষ্ঠিত | ১৮৯৪ |
| স্বীকৃত | ১৮৯৪ |
| মহাদেশীয় সংস্থা | পিএএসও |
| সদর দপ্তর | কলোরাডো, মার্কিন যুক্তরাষ্ট্র |
| সভাপতি | জিন সিকস |
| মহাসচিব | সারাহ কেটলিন হার্শল্যান্ড |
| ওয়েবসাইট | www |
মার্কিন যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি (ইংরেজি: United States Olympic and Paralympic Committee; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড ইউএসএ দ্বারা পরিচিত) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার বছরেই আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে অবস্থিত।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন জিন সিকস, যিনি ২০২২ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন সারাহ কেটলিন হার্শল্যান্ড।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৮৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। আলবার্ট স্প্যাল্ডিং এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৮৯৪ হতে ১৯০৪ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[১]
প্রতিষ্ঠার প্রায় দুই বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র ১৮৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯২৪ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Olympedia – United States [অলিম্পিডিয়া – মার্কিন যুক্তরাষ্ট্র]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ United States [মার্কিন যুক্তরাষ্ট্র]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)