বিষয়বস্তুতে চলুন

মারুফা আক্তার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মারুফা আক্তার
২০২৪ সালে মারুফা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মারুফা আক্তার
জন্ম (2005-01-01) ১ জানুয়ারি ২০০৫ (বয়স ২১)
সৈয়দপুর, নীলফামারী, বাংলাদেশ
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ৩১)
১১ ডিসেম্বর ২০২২ বনাম নিউজিল্যান্ড
শেষ ওডিআই২৫ জানুয়ারি ২০২৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ
টি২০আই অভিষেক
(ক্যাপ ৩৫)
৪ ডিসেম্বর ২০২২ বনাম নিউজিল্যান্ড
শেষ টি২০আই৮ ডিসেম্বর ২০২৩ বনাম দক্ষিণ আফ্রিকা
টি২০আই শার্ট নং৯০
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০২২সিলেট বিভাগ
২০২২/২৩যমুনা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই
ম্যাচ সংখ্যা ১৫ ২৩
রানের সংখ্যা ৪৭
ব্যাটিং গড় ৯.৪০ ১.৮০
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ১৫*
বল করেছে ৪৫৩ ৩৯৪
উইকেট ১১ ১৮
বোলিং গড় ৩১.৩৬ ২৩.৩৮
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/২৯ ৩/২৩
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/– ৩/–
পদক রেকর্ড
 বাংলাদেশ-এর প্রতিনিধিত্বকারী
নারীদের ক্রিকেট
এশিয়ান গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান২০২২ হাংচৌদল
উৎস: ক্রিকেট আর্কাইভ, ২০২৪ মার্চ ২০২৪

মারুফা আক্তার (জন্ম: ১ জানুয়ারি ২০০৫) একজন বাংলাদেশী ক্রিকেটার যিনি বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দলের হয়ে ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে খেলেন।[][]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মারুফা আক্তার বাংলাদেশের নীলফামারী জেলার সৈয়দপুরে জন্মগ্রহণ করেন।[] তার বাবা একজন কৃষক। তার বড় ভাই তাকে ক্রিকেট খেলতে উৎসাহিত করেছিলেন। ভারতীয় জাতীয় দলের খেলোয়াড় হার্দিক পাণ্ড্য তার প্রিয় খেলোয়াড়।[] কোভিড-২৯ লকডাউনের সময়কালে তিনি কক্সবাজারের ক্রিকেট প্রশিক্ষণ শিবির থেকে প্রাপ্ত ৩৩ হাজার টাকা বাবাকে দেন।[] এরপর মারুফা বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেন।[]

আন্তর্জাতিক ক্যারিয়ার

[সম্পাদনা]

২০২২ সালের নভেম্বরে, মারুফা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের জাতীয় দলের ওয়ানডে এবং টি২০ দলে প্রথম ডাক পান।[][] ৪ ডিসেম্বর ২০২২ সালে, একই সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) অভিষেক হয়।[] ১১ ডিসেম্বর ২০২৪-এ, নিউজিল্যান্ডের বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিক (ওডিআই) অভিষেক হয়।[]

২০২২ সালের ডিসেম্বরে, তাকে ২০২৩ সালের অনূর্ধ্ব-১৯ মহিলা টি২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশ মহিলা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে নির্বাচিত করা হয়।[][১০][১১] তিনি সেই প্রতিযোগিতায় ৮ উইকেট নিয়েছিলেন। সেখানে তার সেরা বোলিং রেকর্ড ছিল আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিরুদ্ধে ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট।

২০২৩ সালের জানুয়ারিতে তাকে ২০২৩ সালের মহিলা টি২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের টি২০ দলে স্থান দেওয়া হয়।[১২][১৩] তিনি সেই প্রতিযোগিতায় ৪ উইকেট নিয়েছিলেন, সেখানে তার সেরা বোলিং রেকর্ড ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট।

১৬ জুলাই ২০২৩-এ, তিনি ভারতের বিপক্ষে প্রথম ওডিআইতে ৭ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন,[১৪] যার ফলে বাংলাদেশ প্রথম ওডিআইতে ভারতের বিপক্ষে ৪০ রানে জয়লাভ করে,[১৫] এবং তিনি ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।[১৬]

২০২৩ সালের আগস্টে, তিনি ২০২২ এশিয়ান গেমসের জন্য জাতীয় দলে নির্বাচিত হন।[১৭] তিনি সেই প্রতিযোগিতায় বাংলাদেশের ব্রোঞ্জ পদকজয়ী দলের অংশ ছিলেন।[১৮][১৯]

ভারতের বিপক্ষে তার চার উইকেট শিকারের জন্য, তিনি ২০২৪ সালের জানুয়ারিতে ইএসপিএন ক্রিকইনফো পুরস্কার ২০২৩ নারী একদিনের আন্তর্জাতিক (ওডিআই) বোলিং বিভাগে মনোনীত হন,[২০] এবং পরের মাসেই তিনি এই পুরষ্কার জিতে নেন।[২১]

২০২৪ মহিলা টি২০ বিশ্বকাপের জন্য তাকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়।[২২]

২০২৫ সালের এপ্রিলে, পাকিস্তানে অনুষ্ঠিত ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে মারুফা আক্তার বাংলাদেশ দলের অংশ ছিলেন।[২৩]

২০২৫ সালের আগস্টে, ভারতশ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে মারুফা আক্তার বাংলাদেশ দলের অংশ ছিলেন।[২৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Marufa Akter"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  2. "Marufa Akter"CricketArchive। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  3. 1 2 "Covid-19 lockdown threatens to push Bangladesh's fringe cricketers out of the game"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  4. 1 2 "From working at her father's farm to bowling to the best, Marufa is out to win the world"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  5. "Bangladesh Women's Team announced for Tour of New Zealand 2022"Bangladesh Cricket Board। ১২ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  6. "Bangladesh Women name four uncapped players for New Zealand tour"ESPNcricinfo। ১২ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  7. "2nd T20I, Dunedin, December 04, 2022, Bangladesh Women tour of New Zealand"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  8. "1st ODI, Wellington, December 11, 2022, Bangladesh Women tour of New Zealand"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  9. "Bangladesh squad for ICC U19 Women's T20 World Cup announced"Bangladesh Cricket Board। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  10. "Under-19 women's T20 WC: 16 teams, four groups, two venues"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  11. "Bangladesh U19 Announces squad for the ICC U19 Women's T20 World Cup"Female Cricket। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  12. "Bangladesh pick four Under-19 players in senior Women's T20 World Cup squad"ESPNcricinfo। ২২ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  13. "Bangladesh call up U19 stars for Women's T20 World Cup squad"International Cricket Council। ২২ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  14. "'It's definitely part of history' – Nigar Sultana hails 'huge achievement' by Bangladesh"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  15. "Marufa, Rabeya script Bangladesh's first ODI win vs India"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  16. "1st ODI, Mirpur, July 16, 2023, India Women tour of Bangladesh"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  17. "Bangladesh Women's squad for 19th Asian Games, Hangzhou, China announced"Bangladesh Cricket Board। ৩০ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  18. "Bangladesh crush Pakistan to win bronze in women's cricket"Prothomalo। ২৫ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  19. "Bangladesh win bronze beating Pakistan"The Business Post (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  20. "ESPNcricinfo Awards 2023 Women's ODI bowling nominees: Marufa chokes India, Gaur crushes Sri Lanka"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  21. "ESPNcricinfo Awards 2023 Women's ODI bowling winner: Marufa four, Bangladesh won"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৪
  22. "Bangladesh Squad for ICC Women's T20 World Cup 2024"Bangladesh Cricket Board। ১৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৪
  23. "Bangladesh women's team announce squad for ICC Women's Cricket World Cup Qualifier 2025"। bdcrictime.com। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৫
  24. "Bangladesh unveil Women's Cricket World Cup 2025 squad"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]