বিষয়বস্তুতে চলুন

মারিয়া (ইউক্রেনীয় উপন্যাস)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মারিয়া: আ ক্রনিকল অব আ লাইফ
লেখকউলাস সামচুক
মূল শিরোনামМарія: хроніка одного життя : роман
অনুবাদকরোমা ফ্রাঙ্কো
ধরনঐতিহাসিক উপন্যাস
প্রকাশনার তারিখ
১৯৩৪
ইংরেজিতে প্রকাশিত
২০১১
আইএসবিএন ৯৭৮-০-৯৮৭৭৭৫০-০-৯ ইংরেজি অনুবাদ

মারিয়া (ইউক্রেনীয়: Марія) ইউক্রেনীয় লেখক উলাস সামচুকের লেখা ১৯৩৪ সালের একটি ঐতিহাসিক উপন্যাস।[] "১৯৩২–৩৩ সালে ইউক্রেনে অনাহারে মারা যাওয়া মায়েদের" প্রতি উৎসর্গীকৃত এই উপন্যাসটি ১৮৬১ সালে ভূমিদাসদের মুক্তি থেকে ১৯৩২–৩৩ সালের হলোদোমোর পর্যন্ত মারিয়া নামের এক গ্রাম্য নারীর জীবন অনুসরণ করে।[] ইউক্রেনের দুর্ভিক্ষ নিয়ে লেখা প্রথম কল্পকাহিনি হিসেবে মারিয়া ১৯৯১–পরবর্তী ইউক্রেনীয় স্কুল পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে।[][]

উপন্যাসটি তিনটি অংশে বিভক্ত। মারিয়ার জন্মকাহিনি, মারিয়ার দিনযাপন এবং রুটি নিয়ে রচিত হয়েছে তিনটি স্বতন্ত্র অংশ।[] ছয় বছর বয়সে অনাথ হওয়া মারিয়া ছিল নিরক্ষর। অল্প বয়সেই তাকে কাজে নামতে বাধ্য করা হয়।[] তার প্রথম তিন সন্তান সংক্রামক রোগে মারা যায়। তার ছেলে মাক্সিম, বাবার হাতে খুন হওয়ার আগে, ছিল এক দরিদ্র কৃষক। সে তার বাবা-মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, ভাইকে অভিযুক্ত করে এবং বোনের অনাহারে মৃত্যু তাকিয়ে দেখে। মাক্সিম চরিত্রের মধ্যে "হলোদোমোরের অপরাধীদের অনেক বৈশিষ্ট্যই বিদ্যমান: সে দেশদ্রোহী, কমিউনিস্ট, মুনাফাখোর, ধর্ষকামী এবং রুশভাষী"।[] মাক্সিমের পেছনে দুর্ভিক্ষের চূড়ান্ত দায় বহনকারী 'অন্য' সত্তা হিসেবে রয়েছে মস্কো–কেন্দ্রিক সোভিয়েত রাষ্ট্র। "আমাদের দেশ এমন জার–সুলভ লুণ্ঠন দেখেনি", এক নির্যাতিত চরিত্র বলে ওঠে।[]

তাৎপর্য

[সম্পাদনা]

উপন্যাসটি শ্বেতাঙ্গ দাসত্ব থেকে ভূমিদাসদের মুক্তির সময় থেকে দুর্ভিক্ষের গণহত্যা পর্যন্ত একটি ইউক্রেনীয় গ্রামের ইতিহাস বর্ণনা করে।[] এটি ইউক্রেনীয় সাংস্কৃতিক পরিচয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।[][] এটি হলোদোমোর সম্পর্কে সকল বয়সের পাঠকদের জন্য লেখা বৃহত্তর কল্পকাহিনি ভান্ডারের একটি অংশ।[]

আরও দেখুন

[সম্পাদনা]
  • Samchuk, Ulas (২০১১)। Cipwynk, Paul (সম্পাদক)। Maria: A Chronicle of a Life (ইংরেজি ভাষায়)। Franko, Roma কর্তৃক অনূদিত। Language Lanterns Publications Inc.। আইএসবিএন ৯৭৮-০-৯৮৭৭৭৫০-০-৯
  • Samchuk, Ulas (১০ জানুয়ারি ২০২০)। Марія (YouTube audiobook) (Video) (ইউক্রেনীয় ভাষায়)। ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Марія — Улас Самчук, повний текст твору"www.ukrlib.com.ua। ২৯ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৫
  2. 1 2 Samchuk, Ulas (২০১১)। "Introduction"। Maria: A Chronicle of a Life। Language Lanterns Publications Inc.। আইএসবিএন ৯৭৮-০-৯৮৭৭৭৫০-০-৯
  3. "THE GENOCIDE IN UKRAINE: MARIA (1934) AND ULAS SAMCHUK"SBS Language (অস্ট্রেলীয় ইংরেজি ভাষায়)। ১০ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৫
  4. 1 2 3 Mattingly, Daria (২০২০)। "Idle, Drunk, and Good For Nothing: Cultural Memory of the Rank and File Perpetrators of the 1932–33 Famine in Ukraine"The Burden of the Past: History, Memory, and Identity in Contemporary Ukraine। Indiana University Press। পৃ. ৩৮–৯। আইএসবিএন ৯৭৮-০-২৫৩-০৪৬৭৩-৪
  5. "Maria - Ukrainian literature in comics"Ukrainian literature in comics (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৫
  6. "Irish and Ukrainian Famines: Literary Images, Historical Memory and Aesthetic Emotions" (পিডিএফ)www.wreview.org। ৬ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৫
  7. "Publication of Maria. Cronaca di una vita | Collège de France"www.college-de-france.fr (ইংরেজি ভাষায়)। ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৫
  8. "Maria by Ulas Samchuk"www.languagelanterns.com। ১২ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৫
  9. "Historical fiction and stories for children about the Holodomor"Holodomor 1932-33 (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৭ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৫