মারিয়াম আল আস্তুরলাবি
মারিয়াম আল আস্তুরলাবি مريم الأسطرلابي | |
|---|---|
| পেশা | জ্যোতির্বিজ্ঞানী |
| পরিচিতির কারণ | আলেপ্পোতে অ্যাস্ট্রোলেব নির্মাণ |
মারিয়াম আল আস্তুরলাবি (আরবি: مريم الأسطرلابي) হলেন দশম শতাব্দীর একজন নারী জ্যোতির্বিজ্ঞানী যিনি আলেপ্পোতে অ্যাস্ট্রোলেব নির্মাণের সাথে যুক্ত ছিলেন, যেটি বর্তমানে উত্তর সিরিয়ায় অবস্থিত।[১][২] তিনি আল ইজলিয়া বিনতে আল ইজলিয়া আল আস্তুরলাবি নামেও পরিচিত।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]তিনি ছিলেন জ্যোতির্বিজ্ঞানী আল ইজলিয়া আল আস্তুরলাবির কন্যা।[২] ইবন আল নাদিম মারিয়াম আল আস্তুরলাবিকে জ্যোতির্বিজ্ঞানী নস্তালুসের শিষ্যা বলে অভিহিত করেছেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]মারিয়াম আল আস্তুরলাবি অ্যাস্ট্রোলেব তৈরি এবং এর উন্নয়নের সাথে যুক্ত ছিলেন; অ্যাস্ট্রোলেব হল একটি যন্ত্র যা নৌযাত্রায় ব্যবহৃত হয়ে থাকে।[৩][৪] তিনি আলেপ্পোর আমির সাইফ আল দৌলার সময়কালে এই কাজে নিযুক্ত হয়েছিলেন, যিনি ৯৪৪ সাল থেকে ৯৬৭ সাল পর্যন্ত রাজত্ব করেছেন।[২][৩]
সম্মাননা
[সম্পাদনা]১৯৯০ সালে হেনরি ই. হোল্ট যুক্তরাষ্ট্রের পালোমার অবজারভেটরিতে একটি গ্রহাণু আবিষ্কার করেন। হেনরি ই. হোল্ট তার নামানুসারে এর নাম দেন '৭০৬০ আল ইজলিয়া'।[১] নামকরণের প্রমাণপত্র ২০১৬ সালের ১৪ নভেম্বর প্রকাশিত হয়।[৫]
২০১৫ সালে প্রকাশিত পুরস্কারজয়ী বই বিনতি একটি চরিত্র ছিল তার জীবনী অবলম্বনে গড়া।[৬] তাকে মুসলিম স্বর্ণযুগের ১০০১ আবিষ্কারের তালিকায় তাকে 'অনন্যসাধারণ নারী' বলে অভিহিত করা হয়েছিল।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "7060 Al-'Ijliya (1990 SF11)"। Minor Planet Center। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬।
- 1 2 3 4 Dodge, Bayard (১৯৭০)। The Fihrist of Al-Nadīm: A Tenth-century Survey of Muslim Culture। Columbia University Press। পৃ. ৬৭১। আইএসবিএন ৯৭৮-০-২৩১-০২৯২৫-৪।
- 1 2 Salim Al-Hassani। "Women's Contribution to Classical Islamic Civilisation: Science, Medicine and Politics"। ২৭ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৬।
- ↑ "How astronomers and instrument-makers in Muslim civilisations expanded our knowledge of the universe | Muslim Women's Council"। www.muslimwomenscouncil.org.uk। ১৩ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৬।
- ↑ "MPC/MPO/MPS Archive"। Minor Planet Center। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬।
- ↑ Emily Asher-Perrin (২ জুন ২০১৬)। "The Inspiration for Nnedi Okorafor's Binti is a Muslim Scientist From the 10th Century" (মার্কিন ইংরেজি ভাষায়)। Tor.com। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৮।
- ↑ "Extraordinary Women from the Golden Age of Muslim Civilisation"। 1001 Inventions। ১০ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Astrolabe: the 13th Century iPhone – ডেইলি সাবাহ
- GPS and its Islamic origins, দ্য স্টার