বিষয়বস্তুতে চলুন

মারিয়ানলি তেহাদা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মারিয়ানলি তেহাদা
জন্ম
মারিয়ানলি তেহাদা বার্গোস

(1992-07-04) জুলাই ৪, ১৯৯২ (বয়স ৩৩)
সান ফ্রান্সিসকো দে মাকোরিস, ডোমিনিকান প্রজাতন্ত্র
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০১১–বর্তমান
উপাধিমিস মুন্ডো ডোমিনিকানা ২০১১
দাম্পত্য সঙ্গীস্টিভ বিন
সন্তান
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
প্রধান
প্রতিযোগিতা
মিস মুন্ডো ডোমিনিকানা ২০১১
(বিজয়ী)
মিস ওয়ার্ল্ড ২০১১
(অবস্থানহীন)

মারিয়ানলি তেহাদা বার্গোস (জন্ম ৪ জুলাই ১৯৯২) একজন ডোমিনিকান অভিনেত্রী এবং মডেল। তিনি মিস মুন্ডো ডোমিনিকানা ২০১১ বিজয়ী এবং মিস ওয়ার্ল্ড ২০১১ প্রতিযোগিতায় ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব করলেও কোন স্থান অর্জনে ব্যর্থ হন। অভিনেত্রী হিসেবে সমালোচকদের নিকট প্রশংসিত পিকক সিরিজ ওয়ান অফ আস ইজ লাইং (২০২১–২০২২)-এ ব্রনউইন রোহাস চরিত্রে তার অভিনয় উল্লেখযোগ্য।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

তেহাদা ১৯৯২ সালের ৪ জুলাই সান ফ্রান্সিসকো ডে মাকোরিসে জন্মগ্রহণ করেন।[] পরবর্তীতে তিনি নিউ ইয়র্ক সিটিতে চলে যান। ছয় থেকে চৌদ্দ বছর বয়স পর্যন্ত তিনি ব্যালে নৃত্য করতেন।[]

পেশাজীবন

[সম্পাদনা]

মডেল হিসেবে তিনি ২০১১ সালে মিস মুন্ডো ডোমিনিকানা সুন্দরী প্রতিযোগিতার মুকুট অর্জন করেন। পরবর্তীতে লন্ডনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব করেন।[]

অভিনেত্রী

[সম্পাদনা]

তেহাদা ২০১৩ সালে রোমান্টিক কমেডি চলচ্চিত্র হুজ দ্য বস?-এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এছাড়া তিনি টেলিভিশন চলচ্চিত্র দ্য পার্জ এবং অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক-এ অভিনয় করেছেন।[] ২০১৯ সালের অক্টোবরে তাকে পিকক টেলিভিশন পাইলট মিস্ট্রি ড্রামা সিরিজ ওয়ান অফ আস ইজ লাইং-এ অভিনয়ের জন্য বাছাই করা হয়। সিরিজটি ক্যারেন এম. ম্যাকম্যানাস রচিত ২০১৭ সালের একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত।[] যদিও সিরিজটির নির্মাণ কোভিড-১৯ মহামারীর জন্য বিলম্বিত হয়েছিল।[][] তেহাদা ২০২১ এবং ২০২২ সালে প্রচারিত দুই মৌসুমের এই সিরিজটিতে ব্রনউইন রোহাস চরিত্রে অভিনয় করেছেন।[][][]

২০২৪ সালে তাকে জোডি টমাসের বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত নেটফ্লিক্সের রোমান্টিক ওয়েস্টার্ন সিরিজ র্যানসম ক্যানিয়ন-এ অভিনয়ের জন্য নির্বাচন করা হয়।[১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Baty, Emma (৭ অক্টোবর ২০২১)। "Oh, This? Just the Entire Cast of Peacock's 'One of Us Is Lying'"Cosmopolitan। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৫
  2. 1 2 "MEET MARIANLY TEJADA STAR OF PEACOCK'S 'ONE OF US IS LYING'"Rose and Ivy Journal। ২৫ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৫
  3. Soto, Sophia। "Marianly Tejada and Cooper Van Grootel on 'One of Us Is Lying'"thenerdsofcolour.org। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৫
  4. Petski, Denise (৩০ অক্টোবর ২০১৯)। "One Of Us Is Lying: Peacock's YA Mystery Drama Pilot Based On Book Sets Cast"Deadline Hollywood। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৫
  5. Hullender, Tatiana (২৭ অক্টোবর ২০২১)। "Cooper van Grootel & Marianly Tejada Interview: One Of Us Is Lying"Screen Rant। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৫
  6. White, Peter (১২ আগস্ট ২০২০)। "'One Of Us Is Lying': Peacock Orders Young-Adult Mystery Drama To Series; Darío Madrona To Showrun"Deadline Hollywood। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৫
  7. "One of Us Is Lying Season 2 First Look"eonline.com। ২৭ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৫
  8. Shunpike, Stan (৬ ডিসেম্বর ২০২২)। "9 Reasons That Have Me Obsessed With "One Of Us Is Lying""BuzzFeed। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৫
  9. Douglas, Nicole। "Cooper van Grootel and Marianly Tejada tease potential romance between Nate and Bronwyn in Season 2 of Stan's One Of Us Is Lying"Nine.com। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৫
  10. Andreeva, Nellie (১৯ জানুয়ারি ২০২৪)। "Ransom Canyon': Marianly Tejada, Jack Schumacher, Garrett Wareing & Andrew Liner Among 13 Cast In Netflix Drama Series"Deadline Hollywood। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৫