বিষয়বস্তুতে চলুন

মারিবা মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মারিবা মসজিদ
মারিবা ও জেলা মেমোরিয়াল মসজিদ
প্রাঙ্গণ থেকে মসজিদ ভবন।
ধর্ম
অন্তর্ভুক্তিসুন্নি ইসলাম
যাজকীয় বা
সাংগঠনিক অবস্থা
মসজিদ
মালিকানাআলবেনীয়-অস্ট্রেলীয় মুসলিম সমাজ (মারিবা ইসলামিক সোসাইটি)
নেতৃত্ব
  • শেখ ইবরাহিম নোমান (ইমাম)
  • বিনইয়ামিন মুরাদ (ইমাম)
অবস্থাসক্রিয়
অবস্থান
অবস্থান১০৮ ওয়ালশ স্ট্রিট, কুইন্সল্যান্ড ৪৮৮০
দেশঅস্ট্রেলিয়া
স্থাপত্য
ধরনমসজিদ স্থাপত্য
ভূমি খনন১৯৬৯
সম্পূর্ণ হয়১৯৭৯
মিনার১
শিলালিপি১
ওয়েবসাইট
facebook.com/Mareeba-Islamic-Society-339795152458/

মারিবা মসজিদ[১] –যা আনুষ্ঠানিকভাবে মারিবা ও জেলা মেমোরিয়াল মসজিদ নামে পরিচিত– [২] হল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গ্রামীণ শহর মারিবাতে অবস্থিত একটি মসজিদ। [৩] ১৯৬০-এর দশকের শেষের দিকে আলবেনীয়-অস্ট্রেলীয় মুসলিম সমাজ কর্তৃক মসজিদটি নির্মিত হয় এবং এটি উক্ত সংস্থারই মালিকানাধীন। [৩][৪] মসজিদ ভবনটিতে একটি মিনার ও তৎসংলগ্ন একটি হলও রয়েছে, যা মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয়। এছাড়া সেখানে লাইব্রেরি ও দর্শনার্থীদের জন্য একটি কক্ষও রয়েছে। [৩][৫]

ইতিহাস

[সম্পাদনা]

মারিবাতে মুসলিম জনসংখ্যার বেশিরভাগই মূলত আলবেনীয়-অস্ট্রেলীয়,[৪][৬] যাদের অনেকেই আলবেনিয়া (কোর্চে অঞ্চল) থেকে এবং কিছু কসোভো ও মন্টিনিগ্রো থেকে এসেছিল। [৭][৮] দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ের শুরুতে আলবেনীয় অভিবাসীরা এখানে আসে এবং যুদ্ধের পর বসনীয়, তাতার ও অন্যান্য আলবেনীয়রা উত্তর কুইন্সল্যান্ডের এমন এলাকায় বসতি স্থাপন করে, যেখানে আখ চাষ করা হত; যেমন কেয়ার্নস। [৫][৬][৭] স্থানীয় আলবেনীয় সম্প্রদায় ঐতিহ্যবাহী মূল্যবোধ সংরক্ষণ ও তার প্রসারের জন্য নিজেদের নিবেদিত করেছিল। কারণ তারা এমন অঞ্চল (আলবেনিয়া) থেকে এসেছিল, যেখানে কমিউনিস্ট সরকার তাদের ধর্মকে কঠোরভাবে দমন করেছিল। [৯] তাই তারা নিজেদের জন্মভূমিতে রেখে আসা ইসলামি প্রতিষ্ঠান ও কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিল। [৯]

১৯৫৩ সালে কায়রো থেকে আগমনকারী একজন আলবেনীয় ইমামের নেতৃত্বে মারিবায় অবস্থানকারী নতুন আলবেনীয়রা আলবেনীয়-অস্ট্রেলীয় মুসলিম সমাজ (মারিবা ইসলামিক সোসাইটি) নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। [৩][১০][১১] সংস্থাটি শুরুতে একটি বাড়ি কিনে তা মসজিদে রূপান্তরিত করে। [৩][৯] সেই সময় মারিবাতে বহুসংস্কৃতির প্রায় ৭০টি মুসলিম পরিবার বাস করত। [৩] ১৯৬৮ সালে ওয়ালশ ও লয়েড স্ট্রিটের এক কোণে ইসলামি সংস্থাটি ৪,০০০ ডলারে এক টুকরো জমি কিনে একটি মসজিদ নির্মাণের প্রকল্প শুরু করে এবং ১৯৬৯ সালের এর নির্মাণ কাজ শুরু হয়। [৩][১২] মারিবার মুসলিম সম্প্রদায় তখন মসজিদের জায়গা কেনা, পরিকল্পনা ও ভবন নির্মাণের পুরো প্রক্রিয়ার জন্য অর্থ সরবরাহ করেছিল। [৩]

নিহত অস্ট্রেলীয় সৈন্যদের প্রতি মসজিদ প্রতিষ্ঠা ও উৎসর্গের স্মরণে ফলক।

মসজিদটির নকশাকারী ছিলেন মারিবার স্থপতি টম রয় এবং ভবমটি নির্মাণে স্থানীয় নির্মাতা প্যাটি ক্যানন সহায়তা করেছিলেন। [৩][৫][৯] ইসলামি সংস্থার বাজেটে একটি মিনার ও ইসলামী বাণী সম্বলিত একটি খিলান নির্মাণের জন্য পর্যাপ্ত অর্থ ছিল না। তাই ক্যানন নিজের ইচ্ছায় এগুলি নির্মাণ করেছিলেন। [৫] মসজিদ হিসেবে ব্যবহার করার জন্য পুরনো বাড়ির পরিবর্তে একটি নতুন আধুনিক ইটের ভবন নির্মাণ করা হয়েছিল। [৩][৭][৯]

১৯৭০ সালে আনজাক দিবসে মারিবার মেয়র নতুন মসজিদটি উদ্বোধন করেন এবং এটি বিশ্ব যুদ্ধে নিহত অস্ট্রেলীয় সৈন্যদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। [৩][৯][১৩] স্থানীয় জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষার প্রকাশ হিসেবে আলবেনীয় সম্প্রদায় এতে একটি শিলালিপি যুক্ত করেছিল। [৩][৮][৯] এতে লেখা ছিল: "আলবেনীয়-অস্ট্রেলীয় মুসলিম সমাজ কর্তৃক নির্মিত মারিবা ও জেলা মেমোরিয়াল মসজিদ: আল্লাহর এই ঘরটি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা ও সেবা করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য উৎসর্গীকৃত। 'পাছে আমরা ভুলে যাই' ২৫ এপ্রিল, ১৯৭০"। [১][৩][১৪] মসজিদের সামনের ইটের দেয়ালে (বাম দিকে) সংযুক্ত শিলালিপিটি একটি যুদ্ধের স্মারক এবং মারিবা শায়ার যুদ্ধের স্মারক ঐতিহ্যের অংশ। [১]

মসজিদ খোলার কিছুদিন পরেই মারিবার ইমামকে বিবাহ নিবন্ধনের ক্ষমতা দেওয়া হয়। [৯] এছাড়াও ঘনিষ্ঠ সম্পর্কের অংশ হিসেবে বৃহত্তর মুসলিম সমাজকে মারিবা কবরস্থানের একটি অংশও দাফনের জন্য দেওয়া হয়েছে, যা ইসলামী ঐতিহ্য অনুসারে পশ্চিমমুখী ছিল। [৯]

প্রতিষ্ঠার পর থেকে মসজিদটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য একটি কেন্দ্রে পরিণত হয়েছে। [৩] ১৯৮৬ সালের মধ্যে মারিবা ইসলামিক সোসাইটির মুসলিম সদস্য সংখ্যা প্রায় ৩০০ জনে পৌঁছেছিল। [৩] মসজিদ প্রাঙ্গণের পিছনের প্রান্তে উৎসব উদযাপন ও ইসলামি অনুষ্ঠানের জন্য একটি হলঘর যুক্ত করা হয়েছে (১৯৮৮), যার মধ্যে একটি দর্শনার্থী কক্ষ ও লাইব্রেরিও অন্তর্ভুক্ত ছিল। [৩] একবিংশ শতাব্দীর গোড়ার দিকে মারিবার আলবেনীয় সম্প্রদায়ের কিছু অংশ ছিল তৃতীয়, পঞ্চম বা ষষ্ঠ প্রজন্মের স্থানীয় বাসিন্দা। [৩][১২] এই মসজিদটি আলবেনীয় সম্প্রদায়ের জন্য একটি কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে, যা তাদের পারিবারিক ঐতিহ্য ও ধর্মীয় পরিচয় সংরক্ষণে সহায়তা করে। [৫]

২০১০ সালে মসজিদের ৪০ বছর পূর্তি পালিত হয়। [১২][১৫][১৬] মারিবা মসজিদটি অস্ট্রেলিয়া জুড়ে অনুষ্ঠিত জাতীয় মসজিদ উন্মুক্ত দিবসে অংশগ্রহণ করেছিল, যা সাধারণ জনগণের জন্য ইসলাম ও মুসলমানদের পরিদর্শন, সমর্থন বা তাদের সাথে পরিচিত করার জন্য অনুষ্ঠিত হয়। [১৭]

মারিবা ইসলামিক সোসাইটির সদস্যরা মূলত কৃষক। [১১] একবিংশ শতাব্দীর গোড়ার দিকে মসজিদের জামাত বহুসংস্কৃতির ছিল, যেখানে স্থানীয়ভাবে সুপ্রতিষ্ঠিত আলবেনীয়দের সাথে কসোভো, বসনিয়া, উজবেকিস্তান ও তুরস্ক থেকে আগত নতুন মুসলিমরাও বসবাস করতেন। [৫] আলবেনীয় ইমাম সাপ্তাহিক খুতবা ও বক্তৃতা প্রদান করেন এবং সপ্তাহান্তে অন্যান্য ইসলামি কার্যক্রমও পরিচালনা করেন। [৩][৫] ২০০০ সালের গোড়ার দিকে বেনইয়ামিন মুরাত ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। [১২][১৮] ২০১৪ সালে মারিবা ইসলামিক সোসাইটি ও নিকটবর্তী কেয়ার্নস মসজিদ ইমাম হিসেবে ওয়াসিম জাপিকে নিয়োগ দেয় এবং তিনি ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত উভয় সম্প্রদায়ের সেবা করেন। [১৯][২০] ২০২২ সালে মারিবা ইসলামিক সোসাইটি শায়খ ইব্রাহিম নোমানকে নিয়োগ দেয়; যিনি সিডনিতে জন্মগ্রহণ করেছেন এবং ১০ বছর ধরে সিডনির ইসলামি স্কুল ও মসজিদে সেবা করেছেন। এর আগে তিনি বিদেশে একটি ইসলামি মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন। [২১] শায়খ ইব্রাহিম নোমান বর্তমান মারিবা মসজিদের ইমাম। [২২]

২০২৪ সালে মারিবার মুসলিম সম্প্রদায়কে ওয়ানপাথ নেটওয়ার্ক কর্তৃক নির্মিত একটি তথ্যচিত্রে বৈশিষ্ট্য হিসেবে দেখানো হয়েছিল, যেখানে কুইন্সল্যান্ডে ইসলামের প্রতি তাদের দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। তথ্যচিত্রটি ইউটিউবে ১০ লক্ষ বারেরও অধিক দর্শন করা হয়েছিল। [২৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 Dunne, Nettie (২০২০)। Mareeba Shire War Memorial Heritage Asset List 2015: Mapping Our Anzac History (পিডিএফ)। Mareeba Shire Council। পৃ. ১১।
  2. ↑ Uhr, Grace (২১ সেপ্টেম্বর ২০১৪)। "Information sought on Mareeba mosque anti-Islam vandalism"। Cairns Post। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২০।
  3. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 Haveric 2019
  4. 1 2 Jupp 2001
  5. 1 2 3 4 5 6 7 Davis, Sam (২৮ এপ্রিল ২০১০)। "Keeping the faith"। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৯।
  6. 1 2 Haveric, Dzavid (২০১৯)। Muslims making Australia home: Immigration and Community Building। Melbourne University Publishing। পৃ. ১৫৩.। আইএসবিএন ৯৭৮০৫২২৮৭৫৮২৯।
  7. 1 2 3 Volz, Martin (২০০৯)। "Tropical tapestry - North Queensland is home to a diverse range of communities of people who choose to live amid the forests and fruit": ১৯। ৭ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২৫। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  8. 1 2 We are Queenslanders Contemporary multicultural tapestry of people (পিডিএফ)। Queensland Government। ২০১৫। পৃ. ১২–১৩। ১৭ মার্চ ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২৫।
  9. 1 2 3 4 5 6 7 8 9 Carne 1984
  10. ↑ Jupp, James (২০০১)। The Australian People: An Encyclopedia of the Nation, its People and their Origins। Cambridge University Press। পৃ. ১৬৭। আইএসবিএন ৯৭৮০৫২১৮০৭৮৯০।
  11. 1 2 We are Queenslanders Contemporary multicultural tapestry of people (পিডিএফ)। Queensland Government। ২০১৫। পৃ. ১২–১৩। ১৭ মার্চ ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২৫।We are Queenslanders Contemporary multicultural tapestry of people ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ মার্চ ২০২২ তারিখে (PDF). Queensland Government. 2015. pp. 12–13.
  12. 1 2 3 4 Davis, Sam (২৮ এপ্রিল ২০১০)। "Keeping the faith"। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৯।Davis, Sam (28 April 2010). "Keeping the faith". Retrieved 10 August 2019.
  13. ↑ Barry, James; Yilmaz, Ihsan (২০১৯)। "Liminality and Racial Hazing of Muslim Migrants: Media Framing of Albanians in Shepparton, Australia, 1930-1955": ১১৭৮। ডিওআই:10.1080/01419870.2018.1484504। {{সাময়িকী উদ্ধৃতি}}: |hdl-access= এর জন্য |hdl= প্রয়োজন (সাহায্য); উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  14. ↑ Carne, J.C. (১৯৮৪)। "Moslem Albanians in North Queensland" (পিডিএফ)। Lectures on North Queensland history। University of North Queensland। পৃ. ১৯৩। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২০।
  15. ↑ Milman, Oliver (২৩ সেপ্টেম্বর ২০১৪)। "Islamophobia: Tony Abbott urged to speak out against attacks on Muslims"। The Guardian। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২০।
  16. ↑ Withey, Andree; Mellor, Leonie (২৭ সেপ্টেম্বর ২০১৪)। "Brisbane mosque service brings Christian and Muslim leaders together"। ABC। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২০।
  17. ↑ Rigby, Mark (২ নভেম্বর ২০১৪)। "National Mosque Open Day: North Qld mosques welcome public to dispel misconceptions about Islam"। ABC। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২০।
  18. ↑ "'It's out of character for Bob': Muslims in Katter's electorate saddened by anti-immigration comments"। Nine News। ১৭ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২০।
  19. ↑ Hume, Anika (২৯ সেপ্টেম্বর ২০১৪)। "Open day builds bridges after 'evil' act on Mareeba mosque"। Cairns Post। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।
  20. ↑ Rigby, Mark (২ নভেম্বর ২০১৫)। "National Mosque Open Day: North Qld mosques welcome public to dispel misconceptions about Islam"। ABC News। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।
  21. ↑ University of South Australia, Islamic Studies Unit (১১ আগস্ট ২০২৩)। "6th Annual Australian Islamic Schooling Conference: A Focus on Wellbeing – 'Āfiyah (عافيه)"। University of South Australia। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।
  22. ↑ Solutions, BluePrint (১ জানুয়ারি ২০২৩)। "Mareeba Mosque"। Mareeba Mosque। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  23. ↑ OnePath, Network (১৩ মার্চ ২০২৪)। "I found a HIDDEN MUSLIM Town in The Aussie Outback"। YouTube- OnePath Network। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।