মারিনা গার্সিয়া পোলো
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| পূর্ণ নাম | মারিনা গার্সিয়া পোলো |
| জন্ম | ৫ ডিসেম্বর ২০০৪[১] বার্সেলোনা, স্পেন |
| ক্রীড়া | |
| দেশ | স্পেন |
| ক্রীড়া | সাঁতার |
| ধরন | সমলয় সাঁতার |
মারিনা গার্সিয়া পোলো (স্পেনীয়: Marina García Polo; জন্ম: ৫ ডিসেম্বর ২০০৪; মারিনা গার্সিয়া নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় সমলয় সাঁতারু, যিনি স্পেনের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
গার্সিয়া স্পেনের হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি একটি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মারিনা গার্সিয়া পোলো ২০০৪ সালের ৫ই ডিসেম্বর তারিখে স্পেনের বার্সেলোনায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]গার্সিয়া স্পেনের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি তেল ফেরে, লিলু লুইস ভালেত, মেরিতেল মাস, আলিসা ওজহোগিনা, পাউলা রামিরেস, ইরিস তিও এবং ব্লাঙ্কা তোলেদানোর সাথে স্পেনের দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৯০০.৭৩১৯ পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন; যেখানে টেকনিকাল, ফ্রি এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে তারা যথাক্রমে ২৮৭.১৪৭৫, ৩৪৬.৪৬৪৪ এবং ২৬৭.১২০০ পয়েন্ট পেয়েছিলেন।[৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- 1 2 "GARCIA POLO Marina" [মারিনা গার্সিয়া]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Team – Medallists" [দলগত প্রতিযোগিতা – পদক বিজয়ী] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্সে মারিনা গার্সিয়া পোলো (ইংরেজি)
- অলিম্পিকস.কমে মারিনা গার্সিয়া পোলো (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় মারিনা গার্সিয়া পোলো (ইংরেজি)