মারা আলাজিক
মারা আলাজিক হলেন একজন সার্বিয়ান গণিত শিক্ষক এবং জার্নাল অফ ম্যাথমেটিক্স অ্যাণ্ড দ্য আর্টস পত্রিকার প্রধান সম্পাদক।[১] তিনি উইচিটা স্টেট ইউনিভার্সিটির পাঠ্যক্রম ও নির্দেশনা বিভাগের সহযোগী অধ্যাপক এবং স্নাতক সমন্বয়কারী হিসেবে কাজ করছেন।[২][৩][৪]
শিক্ষা
[সম্পাদনা]আলাজিক যুগোস্লাভিয়ার বেলগ্রেড বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর স্নাতকোত্তর পর্যায়ে গবেষণা পত্রটি ক্যাটেগোরি অফ মাল্টিভ্যালুড ম্যাপিংস (হাইপারটোপোলজি) বিভাগ নিয়ে ছিল। তিনি ১৯৮৫ সালে ডুরো কুরেপার নির্দেশনায় পিএইচডি সম্পন্ন করেন; তাঁর গবেষণা পত্রের শিরোনাম ছিল ক্যাটেগোরিকাল ভিউজ অফ সাম রিলেশনাল মডেল।[৫]
বই
[সম্পাদনা]আলাজিক লোকেটিং ইন্টারকালচারস: এডুকেটিং ফর গ্লোবাল কোলাবোরেশন (২০১০) বইটির সহ-লেখক। এছাড়াও, উইচিটা স্টেট ইউনিভার্সিটির গ্লিন এম. রিমিংটনের সাথে, তিনি থার্ড প্লেস লার্নিং: রিফ্লেক্টিভ ইনকোয়ারি ইনটু ইন্টারকালচারাল অ্যাণ্ড গ্লোবাল কেজ পেইন্টিং বইটি (ইনফরমেশন এজ পাবলিশিং, ২০১২) লিখেছেন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Editorial Board, Journal of Mathematics and the Arts"। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৯।
- ↑ "Wichita University Faculty Page"। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯।
- ↑ Curriculum vitae (পিডিএফ), ২০১৮, সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৮
- ↑ "Wichita University Graduate Coordinator"। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯।
- ↑ গণিত উদ্ভববিজ্ঞান প্রকল্পে মারা আলাজিক
- ↑ Martin, Judith N.; Nakayama, Thomas K. (২০১১), "Intercultural communication and dialectics revisited", Nakayama, Thomas K.; Halualani, Rona Tamiko (সম্পাদকগণ), The Handbook of Critical Intercultural Communication, John Wiley & Sons, পৃ. ৫৯–৯৩, আইএসবিএন ৯৭৮১৪৪৪৩৯০৬৭৪. See in particular p. 74.
বহিঃসংযোগ
[সম্পাদনা]- গুগল স্কলার দ্বারা সূচীবদ্ধ মারা আলাজিকের প্রকাশনাসমূহ
- Mara Alagic ResearchGate Profile