মারগো আকেত
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| পূর্ণ নাম | মারগো মারি আকেত |
| জন্ম | ২ জুন ১৯৯৯[১][২] আনেসি, ফ্রান্স |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | ফ্রিস্টাইল স্কিইং |
| বিভাগ | বিগ এয়ার, স্লোপস্টাইল |
মারগো মারি আকেত (ফরাসি: Margaux Hackett, ফরাসি উচ্চারণ: [maʁ.ɡo a.kɛt]; জন্ম: ২ জুন ১৯৯৯; মারগো আকেত নামে সুপরিচিত) হলেন একজন নিউজিল্যান্ডীয় পেশাদার ফ্রিস্টাইল স্কিয়ার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রিস্টাইল স্কিইংয়ের বিগ এয়ার এবং স্লোপস্টাইল বিভাগে ফ্রান্সের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
আকেত নিউজিল্যান্ডের হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মারগো মারি আকেত ১৯৯৯ সালের ২রা জুন তারিখে ফ্রান্সের আনেসিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[২]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]আকেত নিউজিল্যান্ডের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]
তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে নারীদের বিগ এয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৩] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি সর্বমোট ৭৪.৭৫ পয়েন্ট নিয়ে দ্বাবিংশ স্থান অধিকার করে বাছাইপর্ব থেকেই বিদায় নিয়েছিলেন।[৪]
অন্যদিকে, তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে নারীদের স্লোপস্টাইল প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছিলেন।[৫] উক্ত প্রতিযোগিতাটির বাছাইপর্বের দুই রান শেষে তাকে সর্বোচ্চ ৫৪.৯৩ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব থেকেই তাকে বিদায় নিতে হয়েছিল।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Official Results Book – Freestyle Skiing – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রবেশ তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮–২৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- 1 2 3 "Olympedia – Margaux Hackett" [অলিম্পিডিয়া – মারগো আকেত]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Big Air – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের বিগ এয়ার – বাছাইপর্ব – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২০৫। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Big Air – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের বিগ এয়ার – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২০৭-২০৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Slopestyle – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের স্লোপস্টাইল – বাছাইপর্ব – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৬৯। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Slopestyle – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের স্লোপস্টাইল – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৭১-১৭২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশনে (ফ্রিস্টাইল) মারগো আকেত (ইংরেজি)
- অলিম্পিকস.কমে মারগো আকেত (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় মারগো আকেত (ইংরেজি)
- নিউজিল্যান্ড অলিম্পিক কমিটিতে মারগো আকেত (ইংরেজি)