মায়া হক
মায়া হক | |
|---|---|
২০১৯ সালে হক | |
| জন্ম | মায়া রে থারম্যান হক ৮ জুলাই ১৯৯৮ নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র |
| পেশা |
|
| কর্মজীবন | ২০১৬–বর্তমান[১] |
| পিতা-মাতা |
|
| আত্মীয় |
|
| সঙ্গীত কর্মজীবন | |
| লেবেল | মম+পপ |
| ওয়েবসাইট | www |
মায়া রে থারম্যান হক (জন্ম ৮ জুলাই, ১৯৯৮)[২] একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা ও গীতিকার। তিনি হলিউড অভিনেতা ইথান হক এবং অভিনেত্রী উমা থারম্যানের কন্যা। মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করে পরবর্তীতে ২০১৭ সালে বিবিসি নির্মিত লিটল উইমেন সিরিজে জো মার্চ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বড় পর্দায় পদার্পন করেন।
হক নেটফ্লিক্সের সায়েন্স ফিকশন সিরিজ স্ট্রেঞ্জার থিংস (২০১৯–২০২৫)-এ রবিন বাকলি চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড (২০১৯), ফিয়ার স্ট্রিট পার্ট ওয়ান: ১৯৯৪ (২০২১), ডু রিভেঞ্জ, অ্যাস্টেরয়েড সিটি (২০২৩) ও মায়েস্ত্রো (২০২৩) চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ইনসাইড আউট ২ (২০২৪)-এ কণ্ঠ দিয়েছেন। এছাড়া গায়িকা হিসেবে ব্লাশ (২০২০), মস (২০২২), এবং কেয়াস অ্যাঞ্জেল (২০২৪) শীর্ষক অ্যালবাম প্রকাশ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]হক ১৯৯৮ সালের ৮ জুলাই[২] নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেছেন। তিনি অভিনেতা ইথান হক ও উমা থারম্যানের দুই সন্তানের মধ্যে বড়।[৩] ইথান ও উমা গ্যাটাকা (১৯৯৭) চলচ্চিত্রের সেটে পরিচিত হওয়ার পর ১৯৯৮ সালের মে মাসে বিয়ে করেন।[৪] ২০০৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।[৫] মায়ার ছোট ভাই লেভন হক।[৬][৭] তার পিতার দ্বিতীয় স্ত্রী রায়ান শ হিউজেসের ঘরে তার আরও দুই বৈমাত্রেয় বোন রয়েছেন।[৮][৯] তার মায়ের প্রাক্তন বাগদত্তা আর্থিক ব্যবস্থাপক আর্পাড বুসনের সাথে তার আরেকজন বৈমাত্রেয় বোন আছেন।[১০]
পিতার দিক থেকে হক নাট্যকার টেনেসি উইলিয়ামসের দূরাত্মীয়।[১১] মায়ের দিক থেকে তিনি বৌদ্ধ পণ্ডিত রবার্ট থারম্যান ও মডেল নেনা ভন শ্লেব্রুগের নাতনি।[১২][১৩] শ্লেব্রুগের মা বিরগিট হোমকভিস্টও একজন মডেল ছিলেন। তিনি অ্যাক্সেল এবের ভাস্কর্য ফ্যামন্টাগেট-এর মডেল। ভাস্কর্যটি বর্তমানে সুইডেনের স্মাইজেহুকে অবস্থিত।[১৪]
হক ডিসলেক্সিয়ায় আক্রান্ত,[১৫] যার ফলে প্রাথমিক শিক্ষাকালে তাকে প্রায়ই বিদ্যালয় পরিবর্তন করতে হয়েছিল। শেষ পর্যন্ত তাকে ব্রুকলিন, নিউ ইয়র্কের একটি বেসরকারি বিদ্যালয় সেন্ট অ্যান'স স্কুলে ভর্তি করা হয়। বিদ্যালয়টি শৈল্পিক পরীক্ষায় গ্রেডভিত্তিক মূল্যায়ন না করে সৃজনশীলতার উপর জোর দেয়। এই শৈল্পিক পরিবেশ তাকে অভিনয়ের প্রতি আগ্রহী করে তোলে।[৭] হক লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অফ ড্রামাটিক আর্ট এবং নিউ ইয়র্কের স্টেলা অ্যাডলার স্টুডিও অফ অ্যাক্টিং-এ গ্রীষ্মকালীন পড়াশোনায় অংশ নিয়েছিলেন।[১৬] অভিনয়ে বিএফএ ডিগ্রি অর্জনের উদ্দ্যেশ্যে তিনি জুলিয়ার্ড স্কুলে এক বছর অধ্যয়ন করেছেন। কিন্তু লিটল উইমেন-এ অভিনয়ের সুযোগ পাওয়ার পর তিনি পড়াশোনা ছেড়ে দেন।[৭]
পেশাজীবন
[সম্পাদনা]মডেলিং
[সম্পাদনা]তার মা ও নানির মতো হকও নিজের কর্মজীবনের শুরুতে ভোগ-এর জন্য মডেলিং করেছিলেন।[৩][১৭] তিনি ব্রিটিশ ফ্যাশন রিটেইলার অলসেইন্টসের ২০১৬/২০১৭ সংগ্রহের মুখচ্ছবি নির্বাচিত হয়েছিলেন।[৭] ২০১৭ সালে তিনি সোফিয়া কোপোলা পরিচালিত ক্যালভিন ক্লেইনের অন্তর্বাসের একটি ভিডিও প্রচারণায় অংশ নেওয়া মডেলদের একজন ছিলেন।[১৮] ২০২২ সালের সেপ্টেম্বরে হক ক্যালভিন ক্লেইনের এফডব্লিও২২ অঅন্তর্বাসের প্রচারণার জন্য মডেলিং করেন।[১৯]
অভিনয়
[সম্পাদনা]হক ইউনিভার্সাল পিকচার্সের লাইভ-অ্যাকশন দ্য লিটল মারমেইড-এর মূল চরিত্রে অভিনয় করার জন্য সোফিয়া কোপোলার প্রধান পছন্দ ছিলেন। তবে প্রযোজকরা অভিনেত্রী ক্লো গ্রেইস মরেটজকে বাছাই করেছিলেন। এটাসহ অন্যান্য দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত কোপোলা চলচ্চিত্রটি থেকে সরে যান।[২০] মরেটজও শেষ পর্যন্ত চলচ্চিত্রটি থেকে বেরিয়ে যান।[২১]

হক ২০১৭ সালে লিটল উইমেন-এর বিবিসি মিনিসিরিজ অভিযোজনে জো মার্চ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা করেন।[২২][৭] ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি অ্যামান্ডা ক্রেমার পরিচালিত থ্রিলার লেডিওয়ার্ল্ড-এ অভিনয় করেন।[২৩] হক পরে নেটফ্লিক্সের স্ট্রেঞ্জার থিংস-এর তৃতীয় মৌসুমে রবিন বাকলি চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন, যা ২০১৮ সালের জুলাইয়ে মুক্তি পায়।[২৪][২৫] একই বছর হক কোয়েন্টিন টারান্টিনোর ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড-এ লিন্ডা কাসাবিয়ান/ 'ফ্লাওয়ারচাইল্ড' চরিত্রে অভিনয় করেন[২৬] এবং স্টিফেন অ্যামিডনের ২০০৪ সালের হিউম্যান ক্যাপিটাল উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত মার্ক মেয়ার্সের একই নামের থ্রিলার চলচ্চিত্রে পার্শ্ব-অভিনেত্রী হিসেবে অভিনয় করেন।
২০২০ সালে হক জিয়া কপোলার দ্বিতীয় চলচ্চিত্র মেইনস্ট্রিম-এ অ্যান্ড্রু গারফিল্ড-এর সাথে অভিনয় করেন।[২৭][২৮] একই বছর তিনি মিনিসিরিজ দ্য গুড লর্ড বার্ড-এর পঞ্চম পর্বে অতিথি চরিত্রে অভিনয় করেন। মিনি সিরিজটির প্রধান চরিত্রে ছিলেন তার বাবা ইথান হক। মায়া এতে প্রধান চরিত্রের কন্যা অ্যানি ব্রাউনের ভূমিকায় অভিনয় করেন।[২৯] ঐ বছরের জুন মাসে অ্যাডাম লিওনের রচনা ও পরিচালনায় ইতালিয়ান স্টাডিজ চলচ্চিত্রে ভ্যানেসা কার্বির সাথে অভিনয় করেন। চলচিত্রটি ট্রাইবেকা চলচ্চিত্রে উৎসবে প্রিমিয়ার হয় এবং পরে ২০২২ সালের ১৪ জানুয়ারি মুক্তি পায়।[৩০] একই মাসের শেষে তিনি নেটফ্লিক্সের হরর চলচ্চিত্র ফিয়ার স্ট্রিট পার্ট ওয়ান: ১৯৯৪-এ হেদার চরিত্রে অভিনয় করেন।[৩১] ২০২১ সালে তিনি স্ট্রেঞ্জার থিংস-এর চরিত্র রবিনের উপর ভিত্তি করে স্পিন-অফ পডকাস্ট রেবেল রবিন: সারভাইভিং হকিন্স-এ কণ্ঠ দেন।[৩২] এছাড়াও তিনি স্ক্রিপ্টেড পডকাস্ট সিরিজ দ্য প্লেবয় ইন্টারভিউ-এ হেলেন গার্লি ব্রাউন চরিত্রে অভিনয় করেন।[৩৩]

২০২২ সালে হক নেটফ্লিক্সের ডার্ক কমেডি চলচ্চিত্র ডো রিভেঞ্জ-এ কামিলা মেন্ডেস-এর সাথে অভিনয় করেন।[৩৪] ২০২২ এর এপ্রিলে ব্র্যাডলি কুপারের লিওনার্ড বার্নস্টাইনের জীবনীভিত্তিক চলচ্চিত্র মায়েস্ট্রো-তে অভিনয় করেন।[৩৫] মে মাসে তার মা উমা থারম্যান এবং স্যামুয়েল এল. জ্যাকসনে র সাথে দ্য কিল রুম**-এ তার অভিনয়ের কথা ঘোষণা করা হয়।[৩৬] জুলাইয়ে ডিজনির মুন গার্ল অ্যান্ড ডেভিল ডাইনোসর-এ অতিথি চরিত্রে তার অংশগ্রহণের ঘোষণা করা হয়। চলচ্চিত্রটি ২০২৩ সালে মুক্তি পায়।[৩৭] ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের প্রদর্শনীতে ইতিবাচক পর্যালোচনা পাওয়া ওয়েস অ্যান্ডারসনের রোমান্টিক ড্রামেডি অ্যাস্টেরয়েড সিটি (২০২৩)-এ তিনি অভিনয় করেছেন।[৩৮] তিনি পিক্সারের অ্যানিমেটেড চলচ্চিত্র ইনসাইড আউট ২ (২০২৪)-এ "অ্যাংজাইটি" চরিত্রে কণ্ঠ দেন। এটি ইনসাইড আউট (২০১৫)-এর সিক্যুয়াল।[৩৯] ২০২৪ এর ফেব্রুয়ারিতে বিলি ওয়াইল্ডারের জীবনী নির্ভর চলচ্চিত্র ওয়াইল্ডার অ্যান্ড মি-এ অভিনয়ের জন্য তার নাম ঘোষণা করা হয়।[৪০]
সঙ্গীত
[সম্পাদনা]হক বলেছেন যে ফোক সঙ্গীত, বিশেষ করে লিওনার্ড কোহেন, প্যাটি স্মিথ এবং জোনি মিচেলের মতো শিল্পীদের কাজ তার সঙ্গীত জীবনে প্রভাব ফেলেছে।[৪১][৩৮] তিনি লিওনার্ড কোহেন এবং বব ডিলানের মতো "মহান গীতিকারদের" থেকে অনুপ্রেরণা নেন, কারণ তার মতে, "সঙ্গীত কবিতা প্রকাশের সবচেয়ে ভালো মাধ্যম"।[৪২]
২০১৯ সালের আগস্টে হক তার প্রথম দুটি একক গান "টু লাভ আ বয়" এবং "স্টেই ওপেন" প্রকাশ করেন।[৪৩] এই গানগুলো হক ও গ্র্যামি পুরস্কার-জয়ী গায়ক-গীতিকার জেসি হ্যারিস যৌথভাবে রচনা ও রেকর্ড করেছেন।[৪৪] ২০২০ সালের শুরুতে হক নিউ ইয়র্ক সিটিতে প্রথমবারের মতো কয়েকটি একক লাইভ সঙ্গীতানুষ্ঠান করেন।[৪৫][৪৬] এই অনুষ্ঠানগুলোতে তার সহশিল্পী হিসেবে বেঞ্জামিন লাজার ডেভিস, টোথ, উইল গ্রেফ এবং নিক সিয়ানসি ছিলেন।[৪৭][৪৬]
২০২০ সালের ১৮ মার্চ, হক তার প্রথম একক "বাই মাইসেলফ্" প্রকাশ করেন এবং তার প্রথম অ্যালবাম ব্লাশ-এর ঘোষণা দেন।[৪৮] এই সময়টি ছিল ২০২০ ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদের সময়, এবং হক লিখেছিলেন, "আমার মনে হয় এই সময়টি আত্মপ্রচারণার সময় নয়। এটি সক্রিয়তা, শিক্ষা এবং আত্মপরীক্ষার সময়।"[৪৯] অ্যালবামের দ্বিতীয় সিঙ্গেল, "কাভারেজ", ২০২০ সালের ২২ এপ্রিল প্রকাশিত হয়[৫০] এবং এর মিউজিক ভিডিও, যা তার বাবা ইথান হক পরিচালনা করেছিলেন, ২৮ এপ্রিল প্রকাশিত হয়।[৫১] প্রাথমিকভাবে ২০২০ সালের ১৯ জুন প্রকাশের জন্য নির্ধারিত হলেও ব্লাশ-এর মুক্তি ঐ বছরের ২১ আগস্ট পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।[৫২][৪৬] ব্লাশ-এর প্রচারে হক তার কর্মজীবনে প্রথমবারের মতো দ্য টুডে শো-এ সঙ্গীত অতিথি হিসেবে উপস্থিত হন।[৫৩]
২০২২ সালের ২৯ জুন একক গান "Thérèse"-এর মুক্তির সাথে সাথে হক তার দ্বিতীয় অ্যালবাম মস-এর ঘোষণা দেন। অ্যালবামটি ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত হয়।[৫৪]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| এখনও মুক্তি পায়নি এমন চলচ্চিত্র বোঝায় |
| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | ত.সূ. |
|---|---|---|---|---|
| ২০১৮ | লেডিওয়ার্ল্ড | রোমি | [৫৫][৫৬] | |
| ২০১৯ | ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড | "ফ্লাওয়ার চাইল্ড" | [২৬] | |
| হিউম্যান ক্যাপিটাল | শ্যানন হ্যাগেল | [৫৭] | ||
| অ্যাজ দে স্লেপ্ট | মার্গারেট | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | [৫৮] | |
| মেমোরি এক্সপেরিমেন্ট: ক্যাথি অ্যাকার | ক্যাথি অ্যাকার | [৫৯] | ||
| ২০২০ | মেইনস্ট্রিম | ফ্রাঙ্কি | [৬০] | |
| ২০২১ | ইটালিয়ান স্টাডিজ | এরিন | [৬১][৬২] | |
| ফিয়ার স্ট্রিট পার্ট ওয়ান: ১৯৯৪ | হেদার ওয়াটকিন্স | [৩১] | ||
| ২০২২ | বে অব ক্যাডিজ | ওম্যান | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | [৬৩] |
| ডো রিভেঞ্জ | এলিনর লেভেটান | [৬৪] | ||
| ২০২৩ | অ্যাস্টেরয়েড সিটি | জুন ডগলাস | [৬৫] | |
| মায়েস্ট্রো | জেমি বার্নস্টাইন | [৩৫] | ||
| ওয়াইল্ডক্যাট | ফ্ল্যানারি ও'কনর | প্রযোজকও | [৬৬] | |
| দ্য কিল রুম | গ্রেস | [৩৬] | ||
| ২০২৪ | ইনসাইড আউট ২ | অ্যাংজাইটি | কণ্ঠ ভূমিকা | [৩৯] |
| ২০২৫ | দ্য নন-অ্যাক্টর | বেলা | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | [৬৭] |
| ভিডিওহ্যাভেন | ভাষ্যকার | প্রামাণ্য চলচ্চিত্র | [৬৮] | |
| ২০২৬ | দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং |
ওয়্যারেস | দৃশ্যধারণ চলছে | [৬৯] |
| অঘোষিত | উইশফুল থিংকিং |
নির্মাণ শুরু হয়নি | [৭০] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Marissa O. Miller (২০১৬)। "Maya Hawke Stars in AllSaints Fashion Campaign"। Teen Vogue। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৪।
- 1 2 Chestang, Raphael (২১ ফেব্রুয়ারি ২০১৭)। "Uma Thurman Opens Up About the 'Worst Decision' She's Made in Turning Down a Role"। Entertainment Tonight। ৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৮।
- 1 2 Markes, Olivia (২৬ ডিসেম্বর ২০১৭)। "Maya Hawke On Little Women And Following Her Parents Footsteps"। Vogue। ২৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৭।
- ↑ Cheng, Kipp; Chang, Suna (১৫ মে ১৯৯৮)। "Monitor"। Entertainment Weekly। ২৭ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১১।
- ↑ Silverman, Stephen M. (৭ অক্টোবর ২০০৫)। "Uma Calls Split from Ethan 'Excruciating'"। People। ৪ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৩।
- ↑ Blair, Olivia (২১ জানুয়ারি ২০২০)। "Uma Thurman Attended The Dior Show With Her Grown Up Son And We Can See The Resemblance"। Elle (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২০।
- 1 2 3 4 5 Mulkerrins, Jane (২২ ডিসেম্বর ২০১৭)। "Maya Hawke, daughter of Hollywood royalty, on scaring men and making Little Women"। Sydney Morning Herald। ২৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Ethan Hawke and wife welcome daughter Clementine"। USA Today। Associated Press। ২৩ জুলাই ২০০৮। ৩১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০০৯।
- ↑ "Report: Ethan Hawke Welcomes A Baby Girl"। Access Hollywood। ৬ আগস্ট ২০১১। ২৭ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১১।
- ↑ "Uma Thurman Daughter's Name Revealed"। People। ১৭ অক্টোবর ২০১২। ১৮ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৩।
'I would like to announce Uma and Arki's daughter's name for the first time officially: Rosalind Arusha Arkadina Altalune Florence Thurman-Busson, better known to family and friends as Luna,' the actress's rep Gabrielle Kachman tells People exclusively.
- ↑ Carr, David (১০ জানুয়ারি ২০১৩)। "In His Comfort Zone"। The New York Times। ২১ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৩।
- ↑ Kamenetz, Rodger (৫ মে ১৯৯৬)। "Robert Thurman Doesn't Look Buddhist"। The New York Times Magazine। ২৭ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬।
- ↑ "Well Known Swedish Americans"। ২৯ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২০।
- ↑ Kuprijanko, Alexander (২০ জুলাই ২০০৬)। "Uma Thurmans mormor staty i Trelleborg" [Uma Thurman's grandmother's statue in Trelleborg]। Sydsvenskan (সুইডিশ ভাষায়)। ২১ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "In Her Debut Album, Maya Hawke Explores Young Adulthood"। NPR.org (ইংরেজি ভাষায়)। ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Elber, Lynn (১০ মে ২০১৮)। "Maya Hawke makes the most of 'Little Women' screen debut"। Associated Press। ৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯।
- ↑ Bailey, Laura (১২ মে ২০১০)। "True British"। British Vogue। ২০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০।
- ↑ Ongley, Hannah (১৮ এপ্রিল ২০১৭)। "sofia coppola explores first kisses and crushes for calvin klein's new underwear campaign"। i-D। ১৫ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৮।
- ↑ "Maya Hawke Models Calvin Klein Fall Winter 2022 Underwear Collection"। designscene.net। ২৯ সেপ্টেম্বর ২০২২। ১২ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২২।
- ↑ Kroll, Justin (১ জুন ২০১৫)। "Sofia Coppola Is No Longer Directing 'The Little Mermaid'"। ভ্যারাইটি। ৩০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৭।
- ↑ Elizabeth, De (৫ এপ্রিল ২০১৭)। "'The Little Mermaid' Gets 3 Different Movie Adaptations"। টিন ভোগ। ২৭ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২২।
- ↑ "BBC One and Playground announce Little Women cast"। বিবিসি। ৬ জুলাই ২০১৭। ৩১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৭।
- ↑ Ramos, Dino-Ray (১৭ সেপ্টেম্বর ২০১৮)। "'Ladyworld' Clip: Maya Hawke Talks Leadership Dynamics In Surreal Post-Apocalyptic Suspense Film"। ডেডলাইন। ১৩ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২২।
- ↑ Kroll, Justin (২ মার্চ ২০১৮)। "'Stranger Things' Season 3 Adds Maya Hawke, Ups Priah Ferguson"। ভ্যারাইটি। ২৮ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮।
- ↑ Wigler, Josh (৪ জুলাই ২০১৯)। "'Stranger Things': Maya Hawke Pulls the Curtain Back on Season 3 Breakout Role"। দ্য হলিউড রিপোর্টার। ৬ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯।
- 1 2 N'Duka, Amanda (২২ আগস্ট ২০১৮)। "Lena Dunham, Austin Butler, Maya Hawke, Lorenza Izzo Board Quentin Tarantino's 'Once Upon A Time In Hollywood'"। ডেডলাইন হলিউড। ২৩ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮।
- ↑ Berger, Laura (৩১ অক্টোবর ২০১৮)। "Gia Coppola to Direct "Mainstream," a Love Triangle Featuring Rising Star Maya Hawke"। Women and Hollywood। ১১ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৯।
- ↑ Fleming, Mike Jr. (১৪ মে ২০১৯)। "Johnny Knoxville, Chris Messina, Alexa Demie, Colleen Camp Join Gia Coppola's 'Mainstream'"। Deadline Hollywood। ৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৯।
- ↑ Lawrence, Derek। "Maya Hawke on what makes The Good Lord Bird so important to her family"। Entertainment Weekly। ১৩ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২২।
- ↑ "Italian Studies"। ১৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১।
- 1 2 Blistein, Jon (৩০ জুন ২০২১)। "Maya Hawke Flees a Knife-Wielding Maniac in Clip From 'Fear Street Part One: 1994'"। Rolling Stone। ২১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২১।
- ↑ Armitage, Helen (২৮ জানুয়ারি ২০২২)। "What Happens On Stranger Things' Spinoff Podcast Rebel Robin: Surviving Hawkins"। Screen Rant। ১৩ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২২।
- ↑ White, Peter (২৪ জুন ২০২১)। "Rosanna Arquette, Taye Diggs, Gael Garcia Bernal, Maya Hawke To Star In 'Playboy Interview' Podcast"। Deadline। ১৩ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২২।
- ↑ N'Duka, Amanda (১০ নভেম্বর ২০২০)। "Camila Mendes & Maya Hawke To Star In Netflix Movie 'Strangers' From 'Someone Great' Helmer Jennifer Kaytin Robinson"। Deadline Hollywood। ১০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২২।
- 1 2 Kit, Borys (২৮ এপ্রিল ২০২২)। "Maya Hawke Joins Bradley Cooper's Leonard Bernstein Biopic Maestro (Exclusive)"। The Hollywood Reporter। ২৮ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২।
- 1 2 Ritman, Alex (১৮ মে ২০২২)। "Maya Hawke Joins Uma Thurman, Samuel L. Jackson in Yale's 'The Kill Room' (Exclusive)"। The Hollywood Reporter। ২১ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২২।
- ↑ Ng, Philiana (২১ জুলাই ২০২২)। "Wesley Snipes, Alison Brie to Guest on Disney's 'Moon Girl and Devil Dinosaur': See First Look (Exclusive)"। Entertainment Tonight। ২৮ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২২।
- 1 2 Hogan, Michael (৩১ অক্টোবর ২০২১)। "Maya Hawke: 'My parents didn't want to have me do bit-parts in their movies'"। The Guardian। ৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২।
- 1 2 "'Inside Out 2' Trailer: Amy Poehler's Joy Meets a New Teenage Emotion — Anxiety, Voiced by Maya Hawke"। Peoplemag (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২৩।
- ↑ Wiseman, Andreas (২ ফেব্রুয়ারি ২০২৪)। "Christoph Waltz, Maya Hawke, John Turturro & Jon Hamm To Star In Billy Wilder Movie 'Wilder & Me' For Director Stephen Frears & Producer Jeremy Thomas; HanWay & CAA Launch EFM Buzz Package"। Deadline (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ Ruiz, Michelle (১৬ আগস্ট ২০১৯)। "Maya Hawke on Her Dreamy New Folk Songs and Her Breakout Summer"। Vogue। ৬ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২।
- ↑ Truong, Kimberly (১৬ আগস্ট ২০১৯)। "Maya Hawke Would Like to Clear a Few Things Up"। InStyle। ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২।
- ↑ Sawyer, Jonathan (২২ আগস্ট ২০১৯)। "Maya Hawke's debut singles: Stream them here"। Highsnobiety। ২৮ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।
- ↑ Nickolai, Nate (১৮ আগস্ট ২০১৯)। "Maya Hawke debuts two singles ahead of album release"। Variety। ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।
- ↑ "Maya Ray on Instagram: "Upcoming shows...""। Instagram (ইংরেজি ভাষায়)। ২৪ জানুয়ারি ২০২০। ২৪ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
- 1 2 3 "Maya Hawke Gigography, Tour History & Past Concerts"। Songkick (ইংরেজি ভাষায়)। ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
- ↑ Almeida, Nicole (২২ এপ্রিল ২০২০)। "Reintroducing Maya Hawke: An Interview about 'Blush', Poetry, and Identity"। Atwood Magazine (মার্কিন ইংরেজি ভাষায়)। ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
- ↑ "Maya Hawke"। Maya Hawke Official Website (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২০।
- ↑ Gonsalves, Jenifer (২১ আগস্ট ২০২০)। "'Blush': Maya Hawke's debut album presents gorgeously mellow and emotional folk-rock gems that has fans in tears"। Meaww (ইংরেজি ভাষায়)। ২১ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২।
- ↑ Strauss, Matthew (২২ এপ্রিল ২০২০)। "Listen to Maya Hawke's New Song "Coverage""। Pitchfork (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৬ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
- ↑ Darmon, Aynslee (২৮ এপ্রিল ২০২০)। "Maya Hawke Enlists Dad Ethan Hawke To Direct 'Coverage' Music Video During Coronavirus Quarantine"। ET Canada। ৫ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
- ↑ Jack, Henry (২২ এপ্রিল ২০২২)। "Want To Know Some Stranger And Amazing Things About Maya Hawke?"। TechRepublish Inc. (মার্কিন ইংরেজি ভাষায়)। ৬ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২।
- ↑ Cantor, Brian (২৯ আগস্ট ২০২০)। "Maya Hawke, Jameson Rodgers, Easton Corbin Scheduled To Perform On NBC's TODAY Show"। Headline Planet। ১৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২০।
- ↑ Graves, Wren (২৯ জুন ২০২২)। "Maya Hawke announces new album Moss, shares "Thérèse": Stream"। Consequence (মার্কিন ইংরেজি ভাষায়)। ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২২।
- ↑ Weir, Keziah (২ এপ্রিল ২০১৮)। "Maya Hawke Gets Into the Family Business With the Literary Role of a Lifetime: Jo March"। Elle। ২৬ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৮।
- ↑ Ramos, Dino-Ray (৩১ জুলাই ২০১৮)। "Fantastic Fest 2018 Sets 'Overlord', 'Apostle', & 'The Night Comes For Us' In First Wave Of Programming"। Deadline। ১৬ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৮।
- ↑ N'Duka, Amanda (১৪ নভেম্বর ২০১৮)। "Peter Sarsgaard, Maya Hawke & 'Get Out's Betty Gabriel Are 'Human Capital'"। Deadline Hollywood। ৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।
- ↑ "As They Slept (2019)"। IMDb (ইংরেজি ভাষায়)। ২৮ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২।
- ↑ "Memory Xperiment: Kathy Acker (2019)"। IMDb (ইংরেজি ভাষায়)। ২৮ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২।
- ↑ McNary, Dave (৩০ অক্টোবর ২০১৮)। "Film News Roundup: Andrew Garfield Joins Gia Coppola's Romance Movie 'Mainstream'"। Variety। ১৫ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৯।
- ↑ "Italian Studies"। Tribeca Film Festival। ১৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১।
- ↑ Allen, Nick (১২ জুন ২০২১)। "'Italian Studies': Vanessa Kirby Is Fascinating To Watch In Adam Leon's Dreamy & Compelling Mood Piece [Tribeca Review]"। The Playlist। ৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২১।
- ↑ "Bay of Cadiz (2022)"। IMDb (ইংরেজি ভাষায়)। ৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Jackson, Angelique (২৪ জুন ২০২১)। "Jennifer Kaytin Robinson's Netflix Teen Comedy 'Strangers' Adds 7 to Cast, Including Austin Abrams, Alisha Boe, Jonathan Daviss"। Variety। ২১ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২১।
- ↑ "Maya Hawke Films Asteroid City in Madrid, Plus Benedict Cumberbatch, Bella Hadid and More"। People। ১২ অক্টোবর ২০২১। ২১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২১।
- ↑ "Ethan Hawke Directing Maya Hawke, Laura Linney, Steve Zahn, Cooper Hoffman, Alessandro Nivola and More in 'Wildcat'(EXCLUSIVE)"। ২৩ জানুয়ারি ২০২৩। ২৩ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২৩।
- ↑ "THE NON-ACTOR will premiere at International Film Festival Rotterdam (@iffr) in January 2025 A 20 minute film with Victoria Pedretti (@then0t0ri0usvip) and Maya Hawke (@maya_hawke) and a very kind and professional green parrot named Petie"। ২ ডিসেম্বর ২০২৪।
- ↑ Kenigsberg, Ben (২ জুলাই ২০২৫)। "'Videoheaven' Review: Rewinding the Tape"। The New York Times। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৫।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;EWeeklyনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Donnelly, Matt (১৬ জুলাই ২০২৫)। "Lewis Pullman and Maya Hawke to Star in Surrealist Rom-Com 'Wishful Thinking' (EXCLUSIVE)"। Variety (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৯৮-এ জন্ম
- মার্কিন অভিনেত্রী
- মার্কিন গায়িকা
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- নিউ ইয়র্ক শহরের অভিনেত্রী
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন কণ্ঠাভিনেত্রী
- নিউইয়র্ক (অঙ্গরাজ্যের) নারী মডেল
- জুলিয়ার্ড স্কুলের প্রাক্তন শিক্ষার্থী
- রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টের প্রাক্তন শিক্ষার্থী
- জার্মান বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- সুয়েডীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- জীবিত ব্যক্তি