মায়া মেমসাব
| মায়া মেমসাব | |
|---|---|
ডিভিডি প্রচ্ছদ | |
| পরিচালক | কেতন মেহতা |
| প্রযোজক | কেতন মেহতা |
| রচয়িতা |
|
| উৎস | গুস্তাভ ফ্লোবের কর্তৃক মাদাম বোভারি |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার |
|
| চিত্রগ্রাহক | অনুপ জতওয়ানি |
| সম্পাদক | রেণু সালুজা |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১৩০ মিনিট |
| দেশ | ভারত |
| ভাষা | হিন্দি |
| আয় | প্রা. ₹ ১.৮৫ কোটি[১] |
মায়া মেমসাব (হিন্দি: माया मेमसाब, উর্দু: مایا میم صاحب, মায়া এবং ইংরেজিতে মায়া: দ্য এনসেন্টিং ইল্যুশন নামে পরিচিত) ১৯৯৩ সালের ভারতীয় চলচ্চিত্র। ফরাসি লেখক গুস্তাভ ফ্লোবেরের মাদাম বোভারি উপন্যাস অবলম্বনে[২] চলচ্চিত্রটি প্রযোজনা এবং পরিচালনা করেছেন কেতন মেহতা। অভিনয় করেছেন শাহরুখ খান, দীপা সাহি, ফারুক শেখ, রাজ বব্বর, পরেশ রাওয়াল প্রমুখ। চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)- ১৯৯৩ এর বিশেষ জুরি পুরস্কার অর্জন করেছিল।[৩]
কাহিনীসংক্ষেপ
[সম্পাদনা]তরুণী, সুন্দরী ও বুদ্ধিমতী মায়া তার পিতার সাথে গ্রামাঞ্চলের এক প্রাসাদমঞ্চে বাস করে। তার বাবা যখন স্ট্রোকের শিকার হয়, সে (মায়া) স্থানীয় চিকিৎসক চারু দাসকে ডাকে, যে তার সাইকেলটিতে এসে তার বাবার জন্য চিকিৎসা করে। চারু প্রায়শই মায়াদের বাসায় মায়ার বাবার চেয়ে মায়াকে দেখার অজুহাতে আসে। শেষ পর্যন্ত তারা বিয়ে করে, বছর কেটে যায় এবং চারু রোগীদের চিকিৎসা করতে ব্যস্ত হয়ে যায়, মায়াকে একা রেখে মায়াকে নিজেকেই নিজের ভাগ্য এবং জীবন প্রতিফলিত করতে ছেড়ে দেয়; মায়া একা হয়ে যায় এবং রুদ্র নামে এক পুরুষ তার জীবনে প্রবেশ করে এবং একটি প্রেমের সম্পর্কও চলে। এটি বেশি দিন স্থায়ী হয় না, কারণ এরপরেই তার চেয়ে অনেক কম বয়সী পুরুষ ললিত তার জীবনে প্রবেশ করে এবং তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। তবে আবার মায়া শারীরিক প্রয়োজনের চেয়ে মানসিক চাহিদা বেশী কামনা করায় সন্তুষ্ট হয় না। সারাক্ষণ, এই উদাস গৃহবধু ব্যয়বহুল জিনিসের প্রতি আকৃষ্ট হয় এবং পোশাক ও আসবাবের জন্য বেপরোয়াভাবে ব্যয় করে, এমনকি যদি তাকে ঋণও নিতে হয় তবুও। সে তার বাড়ি লালাজি নামের এক পুরুষের কাছে বন্ধক করে দেয়। অবশেষে, বাস্তবতা তার সাথে ধরা দেয়। লালাজি তার বাড়ির দখল নেওয়ার জন্য আদালতের আদেশ নিয়ে আসে। রুদ্র এবং ললিত তাকে ছেড়ে চলে যায় এবং এর ফলে তাকে এমন এক রহস্যময় পানীয় পান করতে হয় যা আগে একদিন রাস্তায় লোক জড়ো করে একজন গরিব মানুষ দ্বারা বিক্রির জন্য প্রচার করা হয়েছিলো, পানীয় পান করার পর মায়া অদৃশ্য হয়ে যায়। এই দুটি ঘটনা তদন্তকারীদেরকে কে বা কী সত্য মায়াকে হত্যা করেছে তা অনুসন্ধানের জন্য ছেড়ে যায়।
অভিনয়ে
[সম্পাদনা]- শাহরুখ খান - ললিত
- দীপা সাহি - মায়া
- ফারুক শেখ - চারু দাস
- রাজ বব্বর - রুদ্র
- পরেশ রাওয়াল - লালাজি
সঙ্গীত
[সম্পাদনা]সকল গানের গীতিকার গুলজার; সকল গানের সুরকার হৃদয়ানাথ মঙ্গেশকর।
| গান | |||
|---|---|---|---|
| নং. | শিরোনাম | প্লেব্যাক | দৈর্ঘ্য |
| ১. | "ছায়া জাগি" | হৃদয়ানাথ মঙ্গেশকর | |
| ২. | "এক হাসিনা নিগাহ কা" | ইরশাদ খান | |
| ৩. | "খুদ সে বাতেঁ" | লতা মঙ্গেশকর | |
| ৪. | "মেরে সারাহানে জ্বালাও স্বাপ্নে" | লতা মঙ্গেশকর | |
| ৫. | "ও দিল বান্জারে" | লতা মঙ্গেশকর | |
| ৬. | "ইয়ে শেহার বাড়া" | লতা মঙ্গেশকর | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Shahrukh Khan Box Office Analysis: Hits, Flops, Blockbusters"। Indicine।
- ↑ Devesh Sharma (২ নভেম্বর ২০১৬)। "Sex and Shah Rukh Khan…"। filmfare.com।
- ↑ Sumit Rajguru (৩ ডিসেম্বর ২০১৭)। "Bollywood's Forgotten Stars: 10 bold facts about Maya Memsaab – Deepa Sahi"। freepressjournal.in।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে মায়া মেমসাব (ইংরেজি)
- আমাজনে — মায়া মেমসাব
- হিন্দি ভাষার চলচ্চিত্র
- ১৯৯৩-এর চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- ভারতীয় আদিরসাত্মক চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র
- ভারতীয় আদিরসাত্মক নাট্য চলচ্চিত্র
- ফরাসি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের আদিরসাত্মক নাট্য চলচ্চিত্র
- আদিরসাত্মক রহস্য চলচ্চিত্র
- কেতন মেহতা পরিচালিত চলচ্চিত্র
- শিমলার পটভূমিতে চলচ্চিত্র
- হিমাচল প্রদেশের পটভূমিতে চলচ্চিত্র
- হিমাচল প্রদেশে ধারণকৃত চলচ্চিত্র