বিষয়বস্তুতে চলুন

মামুকা মামুলাশভিলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মামুকা মামুলাশভিলি
მამუკა მამულაშვილი
Мамука Мамулашвілі
২০২৩ সালে মামুলাশভিলি
জন্ম নামমামুকা জুরাবিস জে মামুলাশভিলি
(მამუკა ზურაბის ძე მამულაშვილი)
ডাকনামহিরোই (Герой, আক্ষ.'Hero')
জন্ম (1978-04-22) ২২ এপ্রিল ১৯৭৮ (বয়স ৪৮)
তিবিলিসি, সমাজতান্ত্রিক জর্জীয় প্রজাতন্ত্র, সোভিয়েত ইউনিয়ন
আনুগত্য জর্জিয়া (১৯৯৩)
 চেচনিয়া (১৯৯৪–১৯৯৬)
 জর্জিয়া (২০০৮)
 ইউক্রেন (২০১৪–বর্তমান)
সেবা/শাখা জর্জীয় ভূ বাহিনী (১৯৯৩) (২০০৮)
 ইউক্রেনীয় স্থল বাহিনী (২০১৬–বর্তমান )
কার্যকাল১৯৯৩–৯৬; ২০০৮; ২০১৬–বর্তমান
পদমর্যাদাকমান্ডার
নেতৃত্বসমূহজর্জীয় লেজিয়ন (বাহিনী)
যুদ্ধ/সংগ্রাম
পুরস্কার

মামুকা উশাঙ্গি মামুলাশভিলি (জর্জীয়: მამუკა (უშანგი) მამულაშვილი; ইউক্রেনীয়: Мамука Мамулашвілі; জন্ম: ২২ এপ্রিল, ১৯৭৮) হলেন একজন জর্জীয় সামরিক ইউনিট নেতা, যিনি বর্তমানে ইউক্রেনে জর্জীয় সৈন্যদলের নেতৃত্ব দিচ্ছেন। []

জীবনী

[সম্পাদনা]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মামুকা মামুলাশভিলি ১৯৭৮ সালের ২২ এপ্রিল সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত সমাজতান্ত্রিক জর্জীয় প্রজাতন্ত্রের রাজধানী তিবিলিসিতে জন্মগ্রহণ করেন।[] তার পিতা জুরাব মামুলাশভিলি ১৯৯২–১৯৯৩ সালের আবখাজিয়া যুদ্ধে একজন সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[] তার বোন নোনা মামুলাশভিলি একজন রাজনীতিবিদ এবং জর্জীয় সংসদের একজন সহ-সদস্য। তিনি সাবেক জর্জীয় প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির নেতৃত্বাধীন ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্ট দলের একজন সদস্য।

আবখাজিয়া যুদ্ধ

[সম্পাদনা]

আবখাজিয়া যুদ্ধে (১৯৯২–১৯৯৩) মামুকা মামুলাশভিলি মাত্র ১৪ বছর বয়সে জর্জিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেন। এই যুদ্ধে তিনি তার পিতা জর্জীয় সামরিক কর্মকর্তা জুরাব মামুলাশভিলি সঙ্গে একত্রে লড়াই করেছিলেন।[] যুদ্ধ চলাকালীন তিনি আবখাজ বাহিনীর হাতে বন্দী হন এবং মুক্তি পাওয়ার আগে তিন মাস ধরে আটক অবস্থায় ছিলেন। []

প্রথম চেচেন যুদ্ধ

[সম্পাদনা]

মামুলাশভিলি প্রথম চেচেন যুদ্ধে (১৯৯৪–১৯৯৬) একজন বিদেশি স্বেচ্ছাসেবক হিসেবে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন।[]

জর্জিয়ায় প্রত্যাবর্তন

[সম্পাদনা]

প্রথম চেচন যুদ্ধের পর মামুলাশভিলি নিজের শিক্ষা সম্পন্ন করার জন্য প্যারিসে যান।[] পরে জর্জিয়ায় ফিরে এসে তিনি সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির একজন সিনিয়র সামরিক উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন।[]

২০০৮ সালের রাশিয়া-জর্জিয়া যুদ্ধে মামুলাশভিলি জর্জিয়ার পক্ষে লড়াই করেন।[]

ইউক্রেন

[সম্পাদনা]

মামুলাশভিলি ২০১৩ সালে ইউরোমাইডান আন্দোলনকে সমর্থন করার জন্য ইউক্রেনে চলে যান।[]

জর্জীয় লেজিয়ন

[সম্পাদনা]
২০১৪ সালে মামুলাশভিলি।

২০১৪ সালে মামুলাশভিলি ইউক্রেনের জর্জীয় লেজিয়নের (যোদ্ধাদল) প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন ছিলেন এবং বর্তমানে তিনি ২০২২ সালে শুরু হওয়া রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে দলটির নেতৃত্ব দিচ্ছেন।[][] তিনি হোস্টোমেল বিমানবন্দর যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন।[]

মামুলাশভিলি ইউক্রেনের আকাশসীমাকে নো-ফ্লাই জোন (উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা) হিসেবে ঘোষণার পক্ষে সমর্থন জানিয়েছেন। তার মতে, রুশ বিমান হামলা প্রতিরোধ করার জন্য এটি অপরিহার্য।[]

ইউক্রেনে রুশ আগ্রাসনের সময় তার অধীনস্থ বাহিনী দ্বারা যুদ্ধবন্দিদের প্রতি দুর্ব্যবহারের মাধ্যমে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগও উঠেছিল। কথার ছলে একপর্যায়ে তিনি এসব অভিযোগ স্বীকার করার উপক্রম হয়েছিলেন; যদিও পরে তিনি সেগুলো অস্বীকার করেন।[][][১০]

ভিন্নমতাবলম্বী রুশ ব্যবসায়ী মিখাইল খোদোরকোভস্কির ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি রুশ যুদ্ধবন্দিদের সাথে নিজেদের আচরণ সম্পর্কে বলেন: “কখনো আমরা তাদের হাত-পা বেঁধে দিই। আমি জর্জীয় লিজিয়নের পক্ষ থেকে বলছি যে, আমরা কখনোই রুশ যুদ্ধবন্দি নেব না (বরং তাদের হত্যা করা হবে)।”[১১]

মামুলাশভিলি রুশ সৈন্যদের ক্ষেত্রে ‘নো কোয়ার্টার’ (কোনো ধরনের রেহাই না দেওয়া) নীতির পক্ষে যুক্তি দেখান এবং বলেন যে, এটি বুচা গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে।[১২]

২০২৪ সালের ১৩ জুন মামুলাশভিলি জানান, তাকে তৃতীয় বারের মতো বিষপ্রয়োগ করা হয়েছে।[১৩]

রাশিয়ায় ফৌজদারি অভিযোগ

[সম্পাদনা]

২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত মামুলাশভিলির বিরুদ্ধে রাশিয়ায় মোট আটটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে ভাড়াটে যোদ্ধা নিয়োগ, জাতিগত বিদ্বেষ উসকে দেওয়াসহ আরো অনোক গুরুত্বপূর্ণ অপরাধ। মামুলাশভিলি অভিযোগ করেছেন যে, রাশিয়া তার মাথার জন্য পুরস্কার ঘোষণা করেছে।[১৪]

জর্জিয়ায় অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ

[সম্পাদনা]

২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর জর্জিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সেবা (এসএসজি) অভিযোগ করে যে, সাবেক রাষ্ট্রপতি মিখাইল সাকাশভিলি ও তার অনুসারীরা ইউক্রেন সরকারইউক্রেনে অবস্থানরত জর্জীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগসাজশ করে জর্জিয়া সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এই অভিযোগের প্রতিক্রিয়ায় মামুলাশভিলি বলেন, পুরো ঘটনাটিই যেন ক্রেমলিনের পরিকল্পনা অনুযায়ী সাজিয়ে বলা হয়েছে। তার ভাষায়, এই “ভিত্তিহীন” অভিযোগ প্রমাণ করে যে, জর্জিয়ার ক্ষমতাসীন দলটি ক্রেমলিনের সমর্থনে রয়েছে।[১৪]

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে দাবি জানানো হয় যে, মিখাইল সাকাশভিলিকে একটি নিরপেক্ষ দেশের কোনো চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হোক। ইউক্রেনীয় কর্তৃপক্ষের যুক্তি ছিল যে, জর্জীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকলে তার নিরাপত্তা নিশ্চিত হবে না।[১৫]

স্লোভাকিয়ায় অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ

[সম্পাদনা]

২০২৫ সালের ৩১ জানুয়ারি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসো দেশটির গোয়েন্দা সংস্থা "স্লোভাক ইনফরমেশন" সার্ভিসের সঙ্গে যৌথভাবে জর্জীয় লেজিয়নের বিরুদ্ধে স্লোভাকিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ সংগঠনের মাধ্যমে দেশে অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র করার অভিযোগ তোলে। এক সংবাদ সম্মেলনে রবার্ট ফিৎসো জর্জীয় লেজিয়নের কমান্ডার মামুকা মামুলাশভিলির কিছু ছবি প্রদর্শন করেন। এসব ছবিতে দেখা যায় যে, মামুলাশভিলি সরকারবিরোধী বিক্ষোভকারী সংগঠন "মিয়ের উক্রাইনের" কর্মী লুসিয়া শ্তাসেলোভা ও অনলাইন সংবাদ ভাষ্যকার মার্টিন এম. শিমেচকার সঙ্গে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মার্টিন এম. শিমেচকা হলেন স্লোভাকিয়ার বিরোধীদলীয় নেতা মিখাল শিমেচকার পিতা।[১৬]

এই অভিযোগের প্রেক্ষিতে মামুকা মামুলাশভিলিসহ আরও ৯ জন ব্যক্তির বিরুদ্ধে স্লোভাকিয়ার ভূখণ্ডে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।[১৭]

পুরস্কার

[সম্পাদনা]
  • তৃতীয় ডিগ্রির ভাখতাং গরগাসালি খেতাব (১৯৯২)
  • ইউক্রেনীয় "পিপলস হিরো" খেতাব
  • সাহসিকতার জন্য খেতাব
  • ইভান মাজেপা ক্রস
  • “ইউক্রেনের প্রতি ত্যাগ ও ভালোবাসার জন্য” পদক

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 Hauer, Neil (১৬ ফেব্রুয়ারি ২০২২)। "The Georgian fighters stiffening Ukraine's defences against possible Russian attack"National Post। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২২
  2. Peterson, Nolan (২৪ ডিসেম্বর ২০২১)। "Foreign Fighters Vow to Support Ukraine Against Russian Invasion"Coffee or Die Magazine। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২
  3. Lowry, Willy (৪ মার্চ ২০২২)। "Foreign fighters answer Zelenskyy's call to defend Ukraine"The National। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২২
  4. 1 2 3 4 5 Waller, Nicholas (২৬ ফেব্রুয়ারি ২০১৬)। "American Ex-Paratrooper Joins Georgian Legion Fighting in Ukraine"Georgia Today। ১ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৯
  5. Mariamidze, Tea (২০ ডিসেম্বর ২০১৭)। "Heavy Shelling Wounds Georgian Legion Members in Eastern Ukraine"The Messenger। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৯
  6. Shamsian, Jacob (৮ মার্চ ২০২২)। "A Georgian commander fighting Russian forces in Ukraine says more international support will help defeat Putin"Business Insider। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২২
  7. 1 2 Andy Blatchford (২৪ মার্চ ২০২২)। "Band of others: Ukraine's legions of foreign soldiers are on the frontline"Politico (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মে ২০২২
  8. "Georgian Legion Commander Denies Involvement in Russian PoW Incident – Civil Georgia"civil.ge (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৩ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৩
  9. Nicastro, Andrea (৪ আগস্ট ২০২২)। "Il video dei militari ucraini che uccidono i prigionieri russi"Corriere della Sera (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৩
  10. "Mamuka Mamulashvili, Commander of the Georgian Legion: Ukraine is the only country to take on the challenge of the barbaric terrorist state that is Russia"Ukrainska Pravda (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৩
  11. "Il comandante georgiano filo-Kiev promette crimini di guerra: "Non faremo prigionieri russi e ceceni"" [The pro-Kiev Georgian commander promises war crimes: "We will not take Russian and Chechen prisoners"]Globalist.it (ইতালীয় ভাষায়)। ৮ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২
  12. "Ukraine's military accused of war crimes against Russian troops"Le Monde.fr (ইংরেজি ভাষায়)। ৯ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২
  13. "Commander Of Georgian Legion Fighting For Ukraine Says He Was Poisoned"Radio Free Europe/Radio Liberty (ইংরেজি ভাষায়)। ১৩ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৫
  14. 1 2 "Georgia's security service accuses Ukrainian official of plotting coup"al jazeera (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৩
  15. "Georgia accuses Ukrainian official of plotting coup"www.euractiv.com (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৮ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৪
  16. Lopatka, Jan (৩১ জানুয়ারি ২০২৫)। "Slovakia bans Georgian volunteer, 9 others, from entry as Fico ramps up coup plot accusations"reuters (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৫
  17. Denisova, Kateryna (৩১ জানুয়ারি ২০২৫)। "Slovakia bans Georgian Legion commander, linking him to alleged coup plot"The Kyiv Independent (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]