বিষয়বস্তুতে চলুন

মাফিয়া ২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাফিয়া ২
নির্মাতা২কে চেক
মেসিব বিয়ার স্টুডিওস[]
ফেরাল ইন্টার‍্যাক্টিভ (ম্যাক ওএস)[]
প্রকাশক২কে গেমস্
১সি কোম্পানি
ফেরাল ইন্টার‍্যাক্টিভ (ম্যাক ওএস)[]
Connect2Media (mobile)[]
নকশাকারড্যানিয়েল ভাভ্রা
পাভেল ব্র্যাক
রচয়িতামটুস সিরকি
এডাম কুরুক
ক্রমMafia উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইঞ্জিনইলুয়েসন ইঞ্জিন ফিসএক্স
ভিত্তিমঞ্চমাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস, প্লেস্টেশন ৩, এক্সবক্স ৩৬০
মুক্তি২৪ আগস্ট ২০১০ (উত্তর আমেরিকা)
২৬ আগস্ট (অস্ট্রালেশিয়া)
২৭ আগস্ট (ইউরোপ) []
ধরনথার্ড পার্সন সুটার, অ্যাকশান-এডভেঞ্চার
কার্যপদ্ধতিসিঙ্গেল-প্লেয়ার

মাফিয়া ২ (ইংরেজি: Mafia 2, Mafia II) অ্যাকশান-এডভেঞ্চার ভিডিও গেম যা পূর্বের মাফিয়া: দ্যা সিটি অফ লস্ট হেভেনের পর্ব। এর নির্মাতা ২কে চেক যা ইলুয়েসন সফটওয়ার্ক নামে ছিল। এবং প্রকাশক ২কে গেমস্। মূলত এটি ঘোষণা করা হয়েছিল ২০০৭ সালে লেপিযিং গেমস কনভেনশনে। ২০১০-এর আগস্টে এটি মাইক্রোসফট উইন্ডোজ, প্লেস্টেশন ৩, এক্স বক্স ৩৬০তে মুক্তি পায়[][]ম্যাক ওএসেরটি মুক্তি পায় ডিসেম্বর ২০১১-তে ফেরাল ইন্টার‍্যাক্টিভ কর্তৃক[]কানেক্ট২মিডিয়া কর্তৃক ২০১০ সালে এই গেমের মোবাইল ভার্সন বের হয় ২০১০ সালে[]

প্রেক্ষাপট

[সম্পাদনা]

গেমটি নিউইয়র্ক শহরের আদলে নির্মাণ করা হয়েছিল।

কাহিনীসংক্ষেপ

[সম্পাদনা]

১৯৪৩ সালে ভিটো একটি ডাকাতির সময় পুলিশের হাতে গ্রেফতার হয় এবং কারাগার থেকে পালিয়ে সেনাবাহিনীতে যোগ দেয় এবং তাকে ৫০৪তম পদাতিক রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়। সিসিলিতে একটি অপারেশন ব্যর্থ হলে ভিটো এক মাফিয়ার মুখোমুখি হয় যখন ডন ক্যালো এসে ইতালীয় সৈন্যদের আত্মসমর্পণের নির্দেশ দেয়।

এই ঘটনার দুই বছর পর ১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে, ভিটো ছুটিতে হোমফ্রন্টে, এম্পায়ার বে শহরে ফিরে আসে এবং তার শৈশবের বন্ধু ও সহযোগী জো বারবারোর সাথে দেখা করে, যে ভিটোর অনুপস্থিতিতে ক্লেমেন্তে অপরাধ চক্রে যোগ দিয়েছে। জো ভিটোকে জাল অব্যাহতির কাগজ প্রদান করে এবং কাজের জন্য কিছু সংযোগের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। জানতে পারে, তার মৃত বাবা ঋণ রেখে গেছেন এক সুদের কারবারির কাছে। ঋণ পরিশোধ করতে, ভিটো তার বাবার সাবেক নিয়োগকর্তা ডেরেক পাপালার্দোর অধীনে কাজ শুরু করে, যার মাফিয়ার সঙ্গে সংযোগ আছে। পরে, জো ভিটোকে ক্লেমেন্তে গোষ্ঠীর এক সদস্য হেনরি টমাসিনোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। জো ও হেনরির সঙ্গে কয়েকটি কাজ সফলভাবে সম্পন্ন করার পর, ভিটো পর্যাপ্ত অর্থ সংগ্রহ করে তার বাবার ঋণ পরিশোধ করে। কিন্তু ভিটো আবার গ্রেফতার হয় এবার রেশন স্ট্যাম্প চুরি ও বেআইনিভাবে বিক্রির অপরাধে তার ১০ বছরের কারাদণ্ড হয়। কারাগারে সে ডন ফ্র্যাঙ্ক ভিনচির পরামর্শদাতা লিও গ্যালান্তের সঙ্গে বন্ধুত্ব করে, কিন্তু তার বোন ফ্রানচেস্কার কাছ থেকে জানতে পারে, তাদের মা মারা গেছেন এবং ভিটোর উপার্জিত সব অর্থ তার শেষকৃত্যে খরচ হয়েছে।

১৯৫১ সালের এপ্রিলে লিওর প্রভাবের কারণে ভিটো কারাগার থেকে মুক্তি পায়। সে আবার জো এর সাথে দেখা করে এবং তারা ডন কার্লো ফ্যালকোন এবং তার আন্ডারবস এডি স্কারপার অধীনে ফ্যালকোন পরিবারে পদোন্নতি পেতে কাজ শুরু করে। শীঘ্রই, ভিটো ও জো ফ্যালকোন পরিবারের সদস্য হয়ে ওঠে এবং ভালো জীবনযাত্রা নিশ্চিত করে। তারা জানতে পারে ডন আলবার্তো ক্লেমেন্তে কমিশনের ঐতিহ্যের বিরুদ্ধে মাদক ব্যবসা চালাচ্ছে, কার্লো তাদের তাকে হত্যা করার নির্দেশ দেয়। এই হিটের পর, হেনরি চাকরির সন্ধানে এডির মাধ্যমে ভিটোর সঙ্গে যোগাযোগ করে এবং নিজেকে প্রমাণ করতে লিওকে হত্যা করতে বলা হয়। ভিটো সময়মতো লিওকে সতর্ক করে শহর ছাড়তে সাহায্য করে, কিন্তু তারপরও হেনরিকে ফ্যালকোন পরিবারে স্বাগত জানানো হয়।

এরপর ভিটোর জীবন অশান্তি নেমে পরে কারণ ফ্রানচেসকা তার সহিংস জীবনের জন্য দূরে সরে যায় এবং এক আইরিশ মব তার বাড়ি আগুনে পুড়িয়ে দেয়। আবার অর্থ উপার্জনের জন্য, ভিটো জো এবং হেনরির সঙ্গে শহরের ট্রায়াডদের কাছ থেকে কেনা হেরোইন বিক্রি করে লাভ করতে শুরু করে। কিন্তু কার্লো যে গোপনে নিজেও মাদক ব্যবসা চালাচ্ছিল বিষয়টি জেনে তাদের লাভের ভাগ চায়। ভিটো এবং জো যখন হেনরির সঙ্গে দেখা করতে যায়, তারা দেখে ট্রায়াডরা তাকে প্রকাশ্যে হত্যা করছে এবং তাদের অর্থ নিয়ে পালিয়ে যায়। তারা ট্রায়াডদের খুঁজে মেরে ফেলে, কিন্তু অর্থ উদ্ধার করতে ব্যর্থ হয়। ফলে তারা ঋণে পড়ে যায় সুদের কারবারি ব্রুনো লেভিনের, যার কাছ থেকে তারা হেরোইনের জন্য অর্থ ধার নিয়েছিল। ভিটো ও জো ঋণ পরিশোধে বিভিন্ন কাজ গ্রহণ করে, যার মধ্যে এক অবসরপ্রাপ্ত মবস্টার টমি অ্যাঞ্জেলোর হত্যা।

ভিটো কাজের খোঁজে ডেরেকের কাছে গেলে জানতে পারে, ডেরেকই তার বাবার মৃত্যুর নির্দেশ দিয়েছিল। প্রতিশোধ হিসেবে ভিটো ডেরেককে হত্যা করে। এদিকে, ভিনচি পরিবার জোকে অপহরণ করে নির্যাতন করে। ভিটো তাকে উদ্ধার করে, কিন্তু জানতে পারে তাদের কর্মকাণ্ড মাফিয়া ও ট্রায়াডদের মধ্যে যুদ্ধ বাধিয়ে দিয়েছে।

সবশেষে, তারা ব্রুনোর ঋণ শোধ করে, যে আসলে সেই সুদের কারবারি যাঁর কাছে ভিটোর বাবা ঋণী ছিলেন। তখন লিও আবার ভিটোর সামনে আসে এবং তার সৃষ্ট সমস্যার জন্য তাকে ভর্ৎসনা করে। লিও জানায় হেনরি আসলে ফেডারেল গোয়েন্দা ছিল এবং কার্লো এখন ভিটোকে হত্যা করতে চায়, কারণ সে হেনরির জন্য সুপারিশ করেছিল। তবে ভিটো এক সময় লিওর জীবন বাঁচিয়েছিল বলে লিও তার জন্য কমিশন ও ট্রায়াডদের কাছে ক্ষমা আদায় করে, শর্তসাপেক্ষে যে ভিটো তাদের শত্রু কার্লোকে হত্যা করবে।

ভিটো কার্লোর মুখোমুখি হলে, কার্লো জোকে ক্যাপোর পদ দেওয়ার প্রস্তাব দেয় যদি সে ভিটোকে মেরে ফেলে। কিন্তু জো প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ভিটোর সঙ্গে মিলে কার্লোকে হত্যা করে। পরে, লিও এসে ভিটোকে নিয়ে উদযাপন করতে যায়, আর জোকে ভিন্ন গাড়িতে নিয়ে যাওয়া হয়। ভিটো উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, জোকে কোথায় নেওয়া হচ্ছে। লিও জানায়, জো চুক্তির অংশ ছিল না। ভিটো অসহায়ভাবে দেখতে থাকে, তার বন্ধুকে অজানা ভাগ্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

চরিত্র

[সম্পাদনা]

প্রধান চরিত্র

[সম্পাদনা]
  • ভিটো স্কালেটা: একজন সিসিলিয়ান-আমেরিকান দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞ সৈনিক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বাড়ি ফিরে আসে এবং তার পরিবারকে সহায়তা করার জন্য সংগঠিত অপরাধের জগতে জড়িয়ে পড়ে। বুদ্ধিমান, বিশ্বস্ত এবং ধীরে ধীরে বিশ্বাসঘাতকতায় কঠোর হয়ে ওঠে।
  • জো বারবারো: ভিটোর শৈশবের বন্ধু এবং ভিটোর প্রতি গভীরভাবে বিশ্বস্ত, যদিও তার তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রায়ই ঝামেলার কারণ হয়।
  • হেনরি টোমাসিনো: শুরুতে ক্লেমেন্তে পরিবারের একজন সদস্য ছিল, পরে ফ্যালকোন পরিবারে যোগ দেন। কৌশলী ও উচ্চাকাঙ্ক্ষী, তবে তার সিদ্ধান্ত প্রায়শই অন্যদের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করে।
  • কার্লো ফ্যালকোন: ফ্যালকোন পরিবারের প্রধান যে কর্পোরেট কৌশল দিয়ে মাফিয়াকে আধুনিকায়নের চেষ্টা করে।
  • আলবার্তো ক্লেমেন্তে: ক্লেমেন্তে পরিবারের প্রধান যে বর্বর ও বিশ্বস্ততার প্রতি খুব একটা গুরুত্ব দেয় না।
  • ফ্রাঙ্ক ভিনচি: ভিনচি পরিবারের ডন যে প্রথাগত, সম্মান ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়।
  • লিও গালান্তে: ভিনচির উপদেষ্টা যে প্রজ্ঞাবান ও শ্রদ্ধেয়, জেলখানায় ভিটোর পরামর্শদাতা হয়।
  • ডেরেক পাপালার্দো: শ্রমিক ইউনিয়নের নেতা যে লোভী ও চতুর।
  • স্টিভ কয়েন: ডেরেকের সহকারী যে সহিংস এবং বিশ্বস্ত, তবে শেষ পর্যন্ত নির্মম পরিণতির শিকার হয়।
  • ফ্রানচেস্কা স্কালেটা: ভিটোর বোন যে তার জীবনে নৈতিক দিকনির্দেশনা ও আবেগের কেন্দ্রবিন্দু।
  • মারিয়া স্কালেটা: ভিটোর মা।
  • জিউসেপ্পে পলমিন্টেরি: নকলকারী ও তালা ভাঙার বিশেষজ্ঞ।
  • এল গ্রীকো: একজন চিকিৎসক যে চুপিচুপি আহত মাফিয়াদের চিকিৎসা করে।
  • হ্যারি মার্সডেন: কালোবাজারি অস্ত্র ব্যবসায়ী।

অপ্রধান চরিত্র

[সম্পাদনা]
  • মার্টি স্যান্টোরেলি: জোর তরুণ সহযোগী। উদ্যমী কিন্তু অনভিজ্ঞ, করুণ পরিণতির শিকার হয়।
  • লুকা গুরিনো: ক্লেমেন্তের প্রধান সহকারী।
  • এডি স্কারপা: ফ্যালকোন পরিবারের আন্ডারবস।
  • মি. ওয়াং: একজন চীনা চোরাচালানকারী।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Massive Bear Studios"। Massivebear.com। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বার ২০১৩ {{ওয়েব উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  2. 1 2 3 "Feral Interactive: Mafia II: Director's Cut release announcement"
  3. "Mafia II"Connect2Media। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. 1 2 "Announcing Mafia II's Release Date"। 2K Games। ৫ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৩
  5. "2K Games Announces Mafia 2"। 2K Games। ২১ আগস্ট ২০০৮। ৩০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০০৮
  6. "Mafia II Mobile review - Mobile reviews"। Pocket Gamer। ২৬ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২

বহিঃসংযোগ

[সম্পাদনা]