মানিক সাহা
অবয়ব
মানিক সাহা | |
|---|---|
| ১১তম ত্রিপুরার মুখ্যমন্ত্রী | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৪ মে ২০২২ | |
| গভর্নর | সত্যদেব নারায়ণ আর্য |
| পূর্বসূরী | বিপ্লব কুমার দেব |
| ত্রিপুরা বিধানসভার সদস্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২৬ জুন ২০২২ | |
| পূর্বসূরী | আশিস কুমার সাহা |
| নির্বাচনী এলাকা | টাউন বড়দোয়ালী |
| সংসদ সদস্য, রাজ্যসভা | |
| কাজের মেয়াদ ৩ এপ্রিল ২০২২ – ১৪ মে ২০২২ | |
| পূর্বসূরী | ঝর্ণা দাশ |
| নির্বাচনী এলাকা | ত্রিপুরা |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৮ জানুয়ারি ১৯৫৩ |
| রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি (২০১৬-বর্তমান) |
| অন্যান্য রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস (২০১৬-এর পূর্বে) |
| দাম্পত্য সঙ্গী | স্বপ্না সাহা |
| প্রাক্তন শিক্ষার্থী | সরকারি ডেন্টাল কলেজ, পাটনা, বিহার (বি.ডি.এস) কিং জর্জেস মেডিকেল কলেজ, লখনউ, উত্তরপ্রদেশ (এম.ডি.এস.) |
মানিক সাহা (জন্ম ৮ জানুয়ারী ১৯৫৩) একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ত্রিপুরার বর্তমান ও ১১তম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন।[১] তিনি ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।[২][৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]সাহা ১৯৫৩ সালের ৮ জানুয়ারি মাখন লাল সাহা ও প্রিয়া বালা সাহার গৃহে জন্মগ্রহণ করেন।[৪][৫] তিনি সরকারি ডেন্টাল কলেজ, পাটনা, বিহার ও কিং জর্জেস মেডিকেল কলেজ, লখনউ থেকে বিডিএস ও এমডিএস ডিগ্রি পেয়েছেন। সাহার বিয়ে হয় শ্রীমতি স্বপ্না সাহার সঙ্গে।[৪] তার আদি পৈত্রিক ভিটা ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকায়। পিতা মাখন লাল সাহা দেশভাগের সময় তার আগরতলার বন্ধু নূর মিয়া মালদারের সঙ্গে তাদের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িটি বিনিময় করে ত্রিপুরার আগরতলায় চলে আসেন।[৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Who is Manik Saha, the new chief minister of Tripura"। The Times of India (ইংরেজি ভাষায়)। ১৪ মে ২০২২। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২২।
- ↑ "State president Manik Saha keeps his job as BJP reshuffles Tripura leadership"। Debraj Deb। The Indian Express। ৬ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২২।
- ↑ "Tripura BJP president Manik Saha is party candidate for Rajya Sabha polls"। The Print। ১৮ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২২।
- 1 2 "Shri Manik Saha| National Portal of India"। www.india.gov.in। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২২।
- ↑ "कौन हैं त्रिपुरा के नए CM डॉ. माणिक साहा: डेंटिस्ट से राजनेता बने, 7 साल पहले कांग्रेस को छोड़ भाजपा में आए"। TV9 Bharatvarsh (হিন্দি ভাষায়)। ১৪ মে ২০২২। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২২।
- ↑ "ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রীর পৈতৃক ভিটা ব্রাহ্মণবাড়িয়ায়"। সময় টিভি। ১৬ মে ২০২২। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৫।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে আসে বিদ্যুৎ বিল"। বাংলা ট্রিবিউন। ১৬ মে ২০২২। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৫।
বিষয়শ্রেণীসমূহ:
- আগরতলার ব্যক্তি
- ত্রিপুরার রাজ্যসভা সদস্য
- জীবিত ব্যক্তি
- ১৯৫৩-এ জন্ম
- ত্রিপুরার মুখ্যমন্ত্রী
- ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির রাজনীতিবিদ
- ত্রিপুরা বিধানসভার সদস্য ২০২৩-২০২৮
- আদিনিবাস পূর্ববঙ্গে
- ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যক্তি
- ত্রিপুরার ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ
- ত্রিপুরা বিধানসভার সদস্য ২০১৮-২০২৩
- লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী