বিষয়বস্তুতে চলুন

মানা কাওয়াবে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানা কাওয়াবে
২০২২ সালে কাওয়াবে
জন্ম (2004-10-31) ৩১ অক্টোবর ২০০৪ (বয়স ২১)[]
আইচি প্রশাসনিক অঞ্চল, জাপান
উচ্চতা১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
ফিগার স্কেটিংয়ের তথ্য
দেশ জাপান
বিভাগনারীদের একক
অভিষেক২০০৯

মানা কাওয়াবে (জাপানি: 河辺 愛菜, জাপানি উচ্চারণ: [ma.na ka.wa.be]; জন্ম: ৩১ অক্টোবর ২০০৪) হলেন একজন জাপানি ফিগার স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে ফিগার স্কেটিংয়ের নারীদের একক বিভাগে জাপানের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[]

২০০৯ সালে ফিগার স্কেটিংয়ে অভিষেক করা কাওয়াবে জাপানের হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি ২০২০ শীতকালীন যুব অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মানা কাওয়াবে ২০০৪ সালের ৩১শে অক্টোবর তারিখে জাপানের আইচি প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

কাওয়াবে জাপানের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট দুইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি ফিগার স্কেটিংয়ের নারীদের একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। কাওয়াবে সর্বমোট ১৬৬.৭৩ পয়েন্ট অর্জন করে সার্বিকভাবে দ্বাবিংশ স্থান অধিকার করেছিলেন।[][] শর্ট প্রোগ্রামে ৬২.৬৯ পয়েন্ট স্কোর করে তিনি চতুর্দশ স্থান অধিকার করেছিলেন এবং ফ্রি স্কেটিংয়ে ১০৪.০৪ পয়েন্ট নিয়ে আট ধাপ পিছিয়ে দ্বাবিংশ স্থান অধিকার করেছিলেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "Olympedia – 河辺 愛菜" [অলিম্পিডিয়া – মানা কাওয়াবে]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. "Official Results Book – Figure Skating – Women Single Skating – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – নারীদের সিঙ্গেল স্কেটিং – ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৪৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  3. "XXIV Olympic Winter Games 2022 - Women Single Skating" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - নারীদের সিঙ্গেল স্কেটিং]isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ১৪ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  4. "Official Results Book – Figure Skating – Women Single Skating – Short Program – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – নারীদের সিঙ্গেল স্কেটিং – শর্ট প্রোগ্রাম – অংশের ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৪৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  5. "Official Results Book – Figure Skating – Women Single Skating – Free Skating – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – নারীদের সিঙ্গেল স্কেটিং – ফ্রি স্কেটিং – অংশের ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৬৫। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]