মানসী ভিটিনাল
মানসী ভিটিনাল | |
|---|---|
| জন্ম | |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ২০১২–বর্তমান |
মানসী ভিটিনাল একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত মালায়ালাম ছবিতে অভিনয়ের জন্য পরিচিত। ২০১২ সালের মালায়ালাম ভাষায় শিশুশ্রম প্রথার বিরোধিতায় নির্মিত চলচ্চিত্র প্রতিক্ষায়োদ -এ তিনি অভিনয় করেন। এই চলচ্চিত্রে তার ভূমিকার জন্য মানসী পি এ ব্যাকার ফাউন্ডেশন -এর পক্ষ থেকে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। [১]
জীবনী
[সম্পাদনা]মানসীর জন্ম ও বেড়ে ওঠা বাহরাইনে একটি খ্রিস্টান মালয়ালি পরিবারে। মানসীর পরিবার কেরালার মাভেলিকারা অঞ্চলের অধিবাসী ছিলেন। মানসী বাহরাইনের ইন্ডিয়ান স্কুলে পড়াশোনা করেছেন এবং কেরালা বিশ্ববিদ্যালয়ের অধীনে থ্রিউবনন্তপুরমের মার ইভানিওস কলেজ থেকে চলচ্চিত্র এবং গণযোগাযোগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। স্কুলজীবনে, তিনি অভিনয়, নৃত্য এবং অন্যান্য বিষয়ে উতসাহী ছিলেন। মানসী ভাইকম মুহাম্মদ বশিরের পুওভান পাঝাম অবলম্বনে একটি নাটকে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন যার জন্য তিনি চৌদ্দ বছর বয়সে, (২০০৪-০৫ সালে) বি কে এস নাট্য উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। তিনি বাহরাইন থেকে প্রযোজিত জীবন টিভির অনুষ্ঠানে উপস্থাপক হিসেবেও কাজ করেছিলেন। [২]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা |
|---|---|---|---|
| ২০১২ | প্রতিক্ষোদে [৩] | অনুপমা | মালায়ালাম |
| ২০১৩ | রাভু | মনসা | মালায়লাম/তামিল |
| ২০১৪ | ভেইলুম মাজায়ুম | আপ্পু/অনুপমা | মালায়ালাম |
| ২০১৪ | বাল্যকালসখী | জয়নাবা | মালায়ালাম |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bakar Awards Declared"। deepikaglobal.com। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০১৩।
- ↑ "പുരസ്കാര നിറവില് 'പ്രതീക്ഷയോടെ' മാനസി"। madhyamam.com। ১ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০১৩।
- ↑ "Pratheekshayode Movie Website"। ২৪ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০১৩।