মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাসেম কামিল মাদরাসা
মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাসেম কামিল মাদরাসার মনোগ্রাম | |
প্রাক্তন নাম | ১. মাদারগঞ্জ আব্দুল আলী সিনিয়র মাদরাসা ২. মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাসেম ফাযিল মাদরাসা |
|---|---|
| ধরন | এমপিও ভুক্ত |
| স্থাপিত | ১ জানুয়ারি ১৯৬৭ |
| প্রতিষ্ঠাতা | মাওলানা আব্দুল আলী |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (শুরু থেকে- ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান) |
| মাধ্যমিক অন্তর্ভুক্তি | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
| শিক্ষার্থী | আনু. ১০০০ |
| ঠিকানা | বালিজুরী বাজার, মাদারগঞ্জ উপজেলা , , ২০৪১ , বাংলাদেশ ২৪°৫৪′১৩″ উত্তর ৮৯°৪২′৫৭″ পূর্ব / ২৪.৯০৩৫৩২° উত্তর ৮৯.৭১৫৮৬৪° পূর্ব |
| শিক্ষাঙ্গন | পৌর |
| ইআইআইএন | ১১০০৪৯ |
| এমপিও সংখ্যা | ৩৭০৪০৪২৩০২ |
| ওয়েবসাইট | maamkkm.edu.bd |
![]() | |
মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাসেম কামিল মাদরাসা বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের উন্নত শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। মাদরাসাটি স্থানীয় জনগণের ধর্মীয় ও সামাজিক চাহিদা পূরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাদারগঞ্জ উপজেলার মাদরাসা সমূহের পালবিক পরীক্ষায় মাদরাসাটি পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করে।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৯৬৭ সালে শিক্ষানুরাগী মাওলানা আব্দুল আলী উক্ত মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ সালের ১ জানুয়ারিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন লাভ করে।[২] শুরু থেকেই মাদরাসাটি দ্রুত সুনাম অর্জন করতে থাকে এবং ফাযিল (ডিগ্রি) মাদরাসায় রূপান্তরিত হয়। পরবর্তীতে ২০২৩ সালে এটি কামিল (স্নাতকোত্তর) এর অনুমোদন পায়।
শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে সরকারি সহায়তা এমপিও কোডের মাধ্যমে নিশ্চিত করা হয়, যা এটিকে জাতীয় শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করে।[৩]
শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাসেম কামিল মাদরাসায় প্রাথমিক শিক্ষাস্তর ইবতেদায়ী থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় কামিল (স্নাতকোত্তর) শ্রেণী পর্যন্ত রয়েছে। এছাড়ারাও এই মাদরাসার দাখিল (মাধ্যমিক) ও আলিম (উচ্চ মাধ্যমিক) উভয় স্তরে বিজ্ঞান ও মানবিক শাখা বিদ্যমান রয়েছে। এই মাদরাসার শিক্ষার্থীরা পড়াশোনা এবং খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে।
মাদরাসাটি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ তে জেলা পর্যায়ে (মাদরাসা ক্যাটাগরিতে) শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পায়।[৪] সহপাঠী ওয়েবসাইটের কলেজ রেঙ্কিংএ মাদরাসাটি জামালপুর জেলায় ১৯তম অবস্থানে আছে।[২]
গ্রন্থগার ও গবেষণাগার
[সম্পাদনা]মাদরাসার সকল শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য মাদরাসায় একটি লাইব্রেরি আছে। যেখানে কুরআন, হাদিস ও ফিকহ সংকান্ত বইয়ের পাশাপাশি ইতিহাস ও সাহিত্যের বই সংগ্রহ করা হয়। শিক্ষার্থীরা এখান থেকে নিয়ম মেনে বই ধার নিতে পারে।
আর বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের জন্য রসায়ন ও পদার্থ বিজ্ঞান ল্যাবরেটরি আছে। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষনের জন্য ৪০ আসন বিশিষ্ট কম্পিউটার ল্যাব আছে।[৫]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসা কেন্দ্র"। দেশ চ্যানেল। ২০ ফেব্রুয়ারী ২০২৪। সংগ্রহের তারিখ ২ মে ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - 1 2 "মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম ফাযিল মাদ্রাসা"। সহপাঠী ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ২ মে ২০২৫।
- ↑ "মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম ফাযিল মাদ্রাসা"। ইডুপোর্টাল বিডি। সংগ্রহের তারিখ ২ মে ২০২৫।
- ↑ "জামালপুর জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা সম্মাননা - ২০২৪"। জাতীয় শিক্ষাসপ্তাহ - ২০২৪। ২৪ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৫।
- ↑ "কম্পিউটার ও ভাষা প্ৰশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্প" (পিডিএফ)। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৫।
