বিষয়বস্তুতে চলুন

মাতভেই সাফোনভ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাতভেই সাফোনভ
২০২৫ সালে পারি সাঁ-জেরমাঁ হয়ে সাফোনভ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাতভেই ইয়েগেনিয়েভিচ সাফোনভ
জন্ম (1999-02-25) ২৫ ফেব্রুয়ারি ১৯৯৯ (বয়স ২৭)
জন্ম স্থান ক্রাস্নোদার, রাশিয়া
উচ্চতা ১.৯২ মিটার (৬ ফুট ৩+১⁄২ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
পারি সাঁ-জেরমাঁ
জার্সি নম্বর ৩৯
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:০৯, ৮ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মাতভেই ইয়েগেনিয়েভিচ সাফোনভ (রুশ: Матвей Евгеньевич Сафонов; জন্ম: ২৫ ফেব্রুয়ারি ১৯৯৯; মাতভেই সাফোনভ নামে সুপরিচিত) হলেন একজন রুশ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফ্রান্সের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লিগ ১-এর ক্লাব পারি সাঁ-জেরমাঁ এবং রাশিয়া জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১][২][৩]

২০১৪ সালে, সাফোনভ রাশিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে রাশিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় সাত বছর যাবত রাশিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে রাশিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; রাশিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মাতভেই ইয়েগেনিয়েভিচ সাফোনভ ১৯৯৯ সালের ২৫শে ফেব্রুয়ারি তারিখে রাশিয়ার ক্রাস্নোদারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

সাফোনভ রাশিয়া অনূর্ধ্ব-১৫, রাশিয়া অনূর্ধ্ব-১৬, রাশিয়া অনূর্ধ্ব-১৭, রাশিয়া অনূর্ধ্ব-১৮, রাশিয়া অনূর্ধ্ব-১৯ এবং রাশিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে রাশিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৪ সালের ১৮ই মার্চ তারিখে তিনি সাইপ্রাস অনূর্ধ্ব-১৫ দলের বিরুদ্ধে ম্যাচে রাশিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৪]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৮ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
রাশিয়া২০২১৮০
২০২৩৪০
২০২৪২০
২০২৫১০
সর্বমোট১৫০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Players - First team - Paris Saint-Germain" [খেলোয়াড় - প্রথম দল - পারি সাঁ-জেরমাঁ]। psg.fr (ইংরেজি ভাষায়)। পারি সাঁ-জেরমাঁ। ১ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
  2. ↑ "Paris Saint-Germain" [পারি সাঁ-জেরমাঁ]। ligue1.com (ইংরেজি ভাষায়)। লিগ ১। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. ↑ "Paris Saint-Germain » Squad 2024/2025" [পারি সাঁ-জেরমাঁ » দল ২০২৪/২০২৫]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  4. ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/2447346

বহিঃসংযোগ

[সম্পাদনা]