বিষয়বস্তুতে চলুন

মাজমাউল উলুম ইসলামিয়া পাকিস্তান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাজমাউল উলুম ইসলামিয়া পাকিস্তান
مجمع العلوم الإسلامية
ধরনধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়
আইনি অবস্থাসরকার কর্তৃক স্বীকৃত
উদ্দেশ্যশিক্ষাবোর্ড
সদরদপ্তরকরাচি
যে অঞ্চলে
পাকিস্তান
দাপ্তরিক ভাষা
আরবি, উর্দু
নেতামুফতি আব্দুর রহিম (সভাপতি)
আবু লুবাবা (সহ-সভাপতি)
সহায়করাজামিয়াতুর রশিদ
জামিয়া বিন্নুরীয়া
সম্পৃক্ত সংগঠনজামিয়াতুর রশিদ
জামিয়া বিন্নুরীয়া
ওয়েবসাইটhttps://mui.edu.pk/

মাজমা উলুম ইসলামিয়া (এমইউআই) হলো জামিয়াতুর রশিদজামিয়া বিন্নুরীয়া কর্তৃক যৌথভাবে প্রতিষ্ঠিত একটি শিক্ষা বোর্ড, যা ২০২১ সালর ১০ মে প্রতিষ্ঠিত হয়। বোর্ডটি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রণালয় এবং পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন কর্তৃক অনুমোদিত। [][][] জামিয়াতুর রশিদের রেক্টর মুফতি আব্দুর রহিম এই বোর্ড প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেন এবং প্রতিষ্ঠার পর তিনি এর সভাপতি নির্বাচিত হন।

স্বীকৃতি

[সম্পাদনা]

শিক্ষাবোর্ডটি পাকিস্তান সরকারের কেন্দ্রীয় শিক্ষা ও পেশা প্রশিক্ষণ মন্ত্রণালয় ও পাকিস্তানের সর্বোচ্চ শিক্ষা নিয়ন্ত্রক সংস্থা উচ্চ শিক্ষা কমিশন উভয় কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত।[]

কার্যালয়

[সম্পাদনা]

বোর্ডের প্রাদেশিক কার্যালয় জামিয়াতুর রশীদ লাহোরে অবস্থিত।[] পাকিস্তানের দুইটি বৃহৎ ইসলামি বিশ্ববিদ্যালয় জামিয়াতুর রশীদজামিয়া বিন্নুরীয়াতেও এর কার্যালয় রয়েছে।

বোর্ডের সদস্যবৃন্দ

[সম্পাদনা]
  • মুফতি আব্দুর রহিম— সভাপতি[]
  • নোমান নাঈম— সহ-সভাপতি
  • মুফতি মুহাম্মদ—প্রধানপরিচালক
  • ফারহান নাঈম— শিক্ষাপরিচালক
  • গুলাম কাসিম— পরীক্ষক
  • মুফতি রশীদ আহমদ খুরশীদ— অধিভুক্তি পরিচালক
  • আলতাফুর রহমান— প্রশিক্ষণ পরিচালক
  • ইহসান ওয়াকার— কোষাধ্যক্ষ
  • মুফতি আহমদ আফনান— সিলেবাস ও অনুবাদ বিভাগ পরিচালক
  • ড আয়াজ আহমদ শাহ— জনসংযোগ পরিচালক
  • আব্দুল মুনীম ফায়েয— সদস্য

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Federal Ministry of education approves new examination board for seminaries"Academia। ১০ মে ২০২১।
  2. "Jamia Binoria Aalimiyah to start admissions on May 23"The News International (newspaper)
  3. "دینی مدارس کیلئے علیحدہ بورڈ قائم کردیا گیا"Roznama Nawaiwaqt (daily newspaper in Urdu language)। ১০ মে ২০২১।
  4. "Wayback Machine" (পিডিএফ)hec.gov.pk। ১৪ জুলাই ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৫
  5. "تعلیمی بورڈ مجمع العلوم الاسلامیہ کے صوبائی آفس کا افتتاح"Nawaiwaqt (daily newspaper)। ৪ নভেম্বর ২০২১।
  6. "مفتی عبدالرحیم نئے تعلیمی بورڈ مجمع لاسلامیہ پاکستان کےصدر مقرر"Roznama Duniya (Dunya daily newspaper in Urdu language)। ১১ মে ২০২১।

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • mui.edu.pk দাপ্তরিক ওয়েবসাইট