মাগুরা জেলা ইনডোর স্টেডিয়াম
![]() | |
| পূর্ণ নাম | শেখ কামাল ইনডোর স্টেডিয়াম |
|---|---|
| অবস্থান | বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম কমপ্লেক্স |
| স্থানাঙ্ক | ২৩°২৮′৫৮.০″ উত্তর ৮৯°২৪′৪৪.৮৮″ পূর্ব / ২৩.৪৮২৭৭৮° উত্তর ৮৯.৪১২৪৬৬৭° পূর্ব |
| মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ |
| পরিচালক | মাগুরা জেলা ক্রীড়া সংস্থা |
| স্কোরবোর্ড | নেই |
| নির্মাণ | |
| চালু | ২০১৭ |
| নির্মাণ ব্যয় | ৳ ৮ কোটি |
মাগুরা জেলা ইনডোর স্টেডিয়াম ২০১৭ প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি জেলা পর্যায়ের ইনডোর খেলাধুলা ও প্রশিক্ষণ আয়োজনের স্টেডিয়াম। এটি সাধারণত জেলার ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেবিল টেনিস, দাবা খেলার জন্য নির্মিত ভেন্যু।[১] জেলার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামের দক্ষিণ পাশে এটির অবস্থান।[২] বাংলাদেশের বেশিরভাগ স্টেডিয়ামের মতই এটিও জাতীয় ক্রীড়া পরিষদের নির্মিত ও নিয়ন্ত্রিত[১] স্থাপনাটি স্থানীয় মাগুরা জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে রয়েছে।[২]
ইতিহাস
[সম্পাদনা]জাতীয় ক্রীড়া পরিষদ মাগুরায় ইনডোর খেলার মান উন্নয়ন ও খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রায় ৮ কোটি টাকার প্রকল্প নিয়ে ২০১৭ সালে স্থাপনাটি নির্মাণ করে।[২][৩] ২০১৮ সালের ১০ জুন, 'শেখ কামাল ইনডোর স্টেডিয়াম' রাখা হয়।[৪] ক্রীড়া আয়োজন ছাড়াও এখানে খেলোয়াড়দের ব্যায়ামাগার বানানো হয়েছে। ২০২২ সালে স্টেডিয়ামে একটি লন টেনিস মাঠ তৈরি করা হয়।[২][৩] ২০২৫ সালে মে মাসে স্থাপনাটি 'জেলা ইনডোর স্টেডিয়াম' নামকরণ করা হয়।[৫][৬]
আয়োজন
[সম্পাদনা]উদ্বোধনের পর প্রথম সাত বছরে এখানে একটি টেনিস ও দুটি দাবা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।[১] মাগুরার জেলা প্রশাসন এখানে টেবিল টেনিস প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করে।[৭] ক্রীড়ানুষ্ঠানের বাইরে এখানে সভা-সমাবেশ হয়ে থাকে।[১] ২০২৩ সালে আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা হয়েছে।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "এই স্টেডিয়াম লইয়া খেলোয়াড়েরা কী করিবে"। প্রথম আলো। ১৩ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - 1 2 3 4 রহমান, কাজী আশিক (১০ অক্টোবর ২০২৩)। "অনুশীলনের সুযোগ নেই মাগুরা ইনডোর স্টেডিয়ামে, ফটক থাকে তালাবদ্ধ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২৫।
- 1 2 রহমান, কাজী আশিক (২৯ এপ্রিল ২০২২)। "অর্থসংকটে ক্রীড়া সংস্থা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৫।
- ↑ "শেখ কামাল ও শেখ রাসেল স্টেডিয়ামের নাম অনুমোদন"। দৈনিক যুগান্তর। ১০ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৬।
- ↑ "১৯৫টি স্টেডিয়াম-স্থাপনার নাম পরিবর্তন"। সময় টিভি। ২৮ মে ২০২৫। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "অন্তর্বর্তী সরকারের এক বছরে কী কী সংস্কার হলো ক্রীড়াঙ্গনে"। চ্যানেল টুয়েন্টিফোর। ৮ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৬।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "মাগুরায় ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত"। দৈনিক ইনকিলাব। ২৫ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ মিথুন, শেখ ইলিয়াস (১৯ মে ২০২৩)। "মাগুরায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা"। সময় টিভি। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
