মাক্সিমিলিয়্যাঁ রবেস্পিয়ের
মাক্সিমিলিয়্যাঁ রবেস্পিয়ের | |
|---|---|
আনু. ১৭৯০, ম্যুজ়ে কার্নাভালেতে | |
| জননিরাপত্তা কমিটির সদস্য | |
| কাজের মেয়াদ ২৭ জুলাই ১৭৯৩ – ২৭ জুলাই ১৯৭৪ | |
| পূর্বসূরী | তমা-ওগ্যুস্ত্যাঁ দ্য গাস্পার্যাঁ |
| উত্তরসূরী | জাক নিকলা বিয়ো-ভারেন |
| কাজের মেয়াদ ২৫শে মার্চ ১৭৯৩ – ৩রা এপ্রিল ১৭৯৩ সাধারণ প্রতিরক্ষা কমিটির সদস্য | |
| জাতীয় সম্মেলনের ২৪শ সভাপতি | |
| কাজের মেয়াদ ৪ঠা জুন ১৭৯৪ – ১৯শে জুন ১৭৯৪ | |
| পূর্বসূরী | ক্লদ-অঁতোয়ান প্রিয়্যর-দ্যুভেরনোয়া |
| উত্তরসূরী | এলি লাকস্ত |
| কাজের মেয়াদ ২২শে আগস্ট ১৭৯৩ – ৭ই সেপ্টেম্বর ১৭৯৩ | |
| পূর্বসূরী | মারি-জান এরো দ্য সেশেল |
| উত্তরসূরী | জাক নিকলা বিয়ো-ভারেন |
| জাতীয় সম্মেলনের ডেপুটি | |
| কাজের মেয়াদ ২০শে সেপ্টেম্বর ১৭৯২ – ২৭শে জুলাই ১৭৯৪ | |
| নির্বাচনী এলাকা | পারি |
| জাতীয় গণপরিষদের ডেপুটি | |
| কাজের মেয়াদ ৯ই জুলাই ১৭৮৯ – ৩০শে সেপ্টেম্বর ১৭৯১ | |
| নির্বাচনী এলাকা | আর্টোইস |
| জাতীয় পরিষদের ডেপুটি | |
| কাজের মেয়াদ ১৭ই জুন ১৭৮৯ – ৯ই জুন ১৭৮৯ | |
| নির্বাচনী এলাকা | আর্তোয়া |
| তৃতীয় এস্টেটের এস্টেট জেনারেলের ডেপুটি | |
| কাজের মেয়াদ ৬ই মে ১৭৮৯ – ১৬ই জুন ১৭৮৯ | |
| নির্বাচনী এলাকা | আর্তোয়া |
| জ্যাকোবিন ক্লাবের রাষ্ট্রপতি | |
| কাজের মেয়াদ ৩১শে মার্চ ১৭৯০ – ৩ জুন ১৭৯০ | |
| কাজের মেয়াদ ৭ আগস্ট ১৭৯৩ – ২৮ আগস্ট ১৭৯৩ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | মাক্সিমিলিয়্যাঁ ফ্রঁসোয়া ইজ়িদর দ্য রবেস্পিয়ের ৬ মে ১৭৫৮ আরাস, আর্রোয়া, ফরাসি রাজ্য |
| মৃত্যু | ১০ই তের্মিদর, দ্বিতীয় বছর ২৮ জুলাই ১৭৯৪ (বয়স ৩৬) প্লাস দ্য লা রেভল্যুসিওঁ, পারি, ফ্রান্স |
| মৃত্যুর কারণ | গিয়োতিন দ্বারা মৃত্যুদণ্ড |
| রাজনৈতিক দল | লা মঁতাইন (১৭৯২–১৭৯৪) |
| অন্যান্য রাজনৈতিক দল | জ্যাকোবিন ক্লাব (১৭৮৯–১৭৯৪) |
| ঘরোয়া সঙ্গী | এলেয়নর দ্যুপ্লে (গুজব) |
| প্রাক্তন শিক্ষার্থী | প্যারিস বিশ্ববিদ্যালয় |
| জীবিকা | আইনজীবী, রাজনীতিবিদ |
| স্বাক্ষর | |
মাক্সিমিলিয়্যাঁ ফ্রঁসোয়া মারি ইজ়িদর দ্য রবেস্পিয়ের[ক][খ][১] (ফরাসি: Maximilien François Marie Isidore de Robespierre, উচ্চারণ [maksimiljɛ̃ ʁɔbɛspjɛʁ] ; ৬ই মে ১৭৫৮ – ২৮শে জুলাই ১৭৯৪) ছিলেন একজন ফরাসি আইনজীবী ও রাষ্ট্রনায়ক, যিনি ফরাসি বিপ্লবের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। রবেস্পিয়ের সকল পুরুষের ভোটাধিকার এবং ফরাসি জাতীয় রক্ষীবাহিনীতে তাদের বাধাহীন অন্তর্ভুক্তির পক্ষে দৃঢ়ভাবে প্রচারণা চালান।[২][৩][৪] এছাড়াও তিনি আবেদন জানানোর অধিকার, আত্মরক্ষার জন্য অস্ত্র বহনের অধিকার এবং অতলান্তিক দাসবাণিজ্য বিলোপের পক্ষে সমর্থন জানান।[৫]:৪১৫–৪২১[৩][৬]
চরমপন্থী যাকোবীয় নেতা রবেস্পিয়ের ১৭৯২ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় সম্মেলনের ডেপুটি হিসেবে নির্বাচিত হন এবং ১৭৯৩ সালের জুলাই মাসে তাঁকে জননিরাপত্তা কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্যান্য বিপ্লবীদের প্রতি ক্রমবর্ধমান হতাশার মুখোমুখি হয়ে রবেস্পিয়ের ত্রাসের রাজত্বের কঠোর ব্যবস্থার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। সময়ের সঙ্গে সঙ্গে সম্মেলনের সদস্যরা তাঁর বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করে এবং অতিরিক্ত কঠোরতার অভিযোগ ৯ই তের্মিদরে চরমে পৌঁছোয়। রবেস্পিয়ের গ্রেফতার হন এবং প্রায় ৯০ জনের সঙ্গে তাঁকেও কোনো বিচার ছাড়াই গিয়োতিনে মৃত্যুদণ্ড দেওয়া হয়।[৭]
নিজের জীবদ্দশাতেই গভীরভাবে বিভাজন সৃষ্টিকারী এক চরিত্র হিসেবে রবেস্পিয়েরের মতাদর্শ ও নীতিমালা আজও বিতর্ক উস্কে দেয়।[৮][৯][১০] বিপ্লবের বিরোধীদের দমনে তাঁর বাস্তব ও ধারণাগত ভূমিকার কারণে তাঁর লেগ্যাসি ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে; তবে সে সময়ের প্রেক্ষাপটে তাঁর প্রগতিশীল দৃষ্টিভঙ্গির জন্যও তিনি উল্লেখযোগ্য। আকাদেমীয় ও জনপ্রিয় আলোচনায় আজও তাঁর পরম্পরা ও সুনাম নিয়ে বিতর্ক চলমান, বিশেষত বিপ্লব ও তার সহিংসতার প্রেক্ষিতে ‘নৈতিকতা’ সম্পর্কে তাঁর ধারণা নিয়ে।[১১][১২][১৩]
কর্মজীবন
[সম্পাদনা]১৭৮৯ সালের ১৮ মে তিনি সংসদে প্রথম বক্তৃতা প্রদান করেন এবং ১৭৯১-এর ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৫০০ বার সংসদে তার মতামত ব্যক্ত করেন। তিনি সংবিধান সভার সদস্য ছিলেন। ১৭৯১ এর জুন থেকে আগস্ট ১৭৯২ পর্যন্ত তিনি জ্যাকোবিন ক্লাবে বক্তৃতা দেন ১০০ বার। তিনি ফ্রান্সকে যুদ্ধের পথ হতে ফেরাতে পারেননি। ১৭৯৩ সালের ২৭ জুলাই তিনি গণনিরাপত্তা কমিটির সদস্য হিসেবে যোগ দেন এবং ১৭৯৪ সালের ২৮ জুন থেকে গণনিরাপত্তা কমিটির সভায় যোগদান বন্ধ করে দেন। ২৭ জুলাই তার বিরোধীগোষ্ঠী তার বক্তৃতায় বাঁধা দেয়। বিশৃঙ্খলার ভেতরেই তাকে গ্রেপ্তারের আদেশ পাস হয়ে যায়।২৮ জুলাই ১৭৯৪ তাকে গিলোটিনে পাঠানো হয়[১৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]পাদটীকা
[সম্পাদনা]- ↑ এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
- ↑ /ˈroʊbzpjɛər/
সূত্রতালিকা
[সম্পাদনা]- ↑ টেমপ্লেট:Cite Collins Dictionary
- ↑ Moore 2007, পৃ. 24, 53, 217।
- 1 2 "Maximilien Robespierre"। Encyclopædia Britannica। ২ মে ২০২৩। ২৮ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Bosc, Yannick (মার্চ ২০১৩)। "Robespierre libéral"। Annales historiques de la Révolution française (ফরাসি ভাষায়) (371): ৯৫–১১৪। ডিওআই:10.4000/ahrf.12688। আইএসএসএন 0003-4436।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;O'Brien1837নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Jordan 2013।
- ↑ Serna 2005, পৃ. 370।
- ↑ Mylonas, Nikos A., Is revolutionary violence justified? A re-examination of the Robespierre case, ৭ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২১
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;people.loyno.eduনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Gauchet, Marcel (২০২৩)। Robespierre – The man who divides us the most। Princeton University Press। আইএসবিএন ৯৭৮-০-৬৯১-২৩৪৯৫-৩। ১৮ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২২।
- ↑ Mathiez 1927, পৃ. 63, 70।
- ↑ Martin 2006, পৃ. 224।
- ↑ McPhee 2015, পৃ. 9।
- ↑ প্রফুল্ল কুমার চক্রবর্তী; ফরাসি বিপ্লব; পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, জানুয়ারি, ২০০০; পৃষ্ঠা-৪১৮-৪১৯।
অধিকতর পাঠ==
- Bienvenu, Richard, ed. The ninth of Thermidor: the fall of Robespierre (Oxford University Press, 1968)
- Carr, John. (১৯৭২)। Robespierre: the force of circumstance। New York: St. Martin’s Press.।
- Cobban, Alfred. "The Fundamental Ideas of Robespierre," English Historical Review Vol. 63, No. 246 (January 1948), pp. 29–51 JSTOR
- Cobban, Alfred. "The Political Ideas of Maximilien Robespierre during the Period of the Convention," English Historical Review Vol. 61, No. 239 (January 1946), pp. 45–80 in JSTOR
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট আর্কাইভে মাক্সিমিলিয়্যাঁ রবেস্পিয়ের কর্তৃক কাজ বা সম্পর্কে তথ্য
- An Introduction to the French Revolution and a Brief History of France (34 videos)
- The Thermidorian Reaction (Part 1/2)
- 25. The Armies of the Revolution and Dumoriez's Betrayal
- La Révolution française (film) by Richard T. Heffron (1989 dramatisation reflecting the official narrative of the Bicentenary commemorations: The French Revolution – Part 2 – English subtitles