বিষয়বস্তুতে চলুন

মাকেইলা গারকেন স্কোফিল্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাকেইলা স্কোফিল্ড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমাকেইলা গারকেন স্কোফিল্ড
জন্ম (1999-06-04) ৪ জুন ১৯৯৯ (বয়স ২৬)[][]
চেমসফোর্ড, যুক্তরাজ্য
ক্রীড়া
দেশ যুক্তরাজ্য
ক্রীড়াফ্রিস্টাইল স্কিইং
বিভাগমোগল

মাকেইলা গারকেন স্কোফিল্ড (ইংরেজি: Makayla Gerken Schofield, ইংরেজি উচ্চারণ: [məˈkeɪlə ˈɡɜːkən ˈskoʊfiːld]; জন্ম: ৪ জুন ১৯৯৯; মাকেইলা স্কোফিল্ড নামে সুপরিচিত) হলেন একজন ব্রিটিশ পেশাদার ফ্রিস্টাইল স্কিয়ার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রিস্টাইল স্কিইংয়ের মোগল বিভাগে যুক্তরাজ্যের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[]

স্কোফিল্ড যুক্তরাজ্যের হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মাকেইলা গারকেন স্কোফিল্ড ১৯৯৯ সালের ৪ঠা জুন তারিখে যুক্তরাজ্যের চেমসফোর্ডে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

স্কোফিল্ড যুক্তরাজ্যের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে নারীদের মোগল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি সর্বমোট ৬৭.৯৬ পয়েন্ট অর্জন করে সপ্তম স্থান অধিকার করে চূড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ হয়েছিলেন।[] চূড়ান্ত পর্বের প্রথম ধাপ অতিক্রম করে দ্বিতীয় ধাপে তিনি সর্বমোট ৭৩.০৪ পয়েন্ট অর্জন করে অষ্টম স্থান অধিকার করেছেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Official Results Book – Freestyle Skiing – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রবেশ তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮–২৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  2. 1 2 3 "Olympedia – Makayla Gerken Schofield" [অলিম্পিডিয়া – মাকেইলা স্কোফিল্ড]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. "Official Results Book – Freestyle Skiing – Women's Moguls – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের মোগল – বাছাইপর্ব – শুরুর তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৫৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  4. "Official Results Book – Freestyle Skiing – Women's Moguls – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের মোগল – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৫৯-৬১। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  5. "Official Results Book – Freestyle Skiing – Women's Moguls – Event Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের মোগল – ফলাফল সারাংশ]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৬৯। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  6. "FIS - Freestyle Results - Beijing (CHN) 2021/2022" [এফআইএস - ফ্রিস্টাইল ফলাফল – বেইজিং (সিএইচএন) ২০২১/২০২২]fis-ski.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশন। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]