বিষয়বস্তুতে চলুন

মাওলানা মুহাম্মদ রহমত উল্লাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Maulana Muhammad Rehmat Ullah
Member of the Provincial Assembly of the Punjab
কাজের মেয়াদ
29 May 2013 – 31 May 2018
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1935-01-27) ২৭ জানুয়ারি ১৯৩৫ (বয়স ৯১)
জাতীয়তাPakistani
রাজনৈতিক দলPakistan Muslim League (Nawaz)
Beautiful view of Punjab Assembly Lahore - panoramio.jpg
পাঞ্জাব পরিষদ লাহোর

মাওলানা মুহাম্মদ রহমত উল্লাহ একজন পাকিস্তানি প্রখ্যাত রাজনীতিবিদ। তিনি ১৯৮৫ সাল থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত ছিলেন।

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

তিনি ১৯৩৫ সালের ২৭ জানুয়ারী জন্মগ্রহণ করেন। [১]

তিনি ইসলামী শিক্ষা লাভ করেছেন। [১]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

১৯৮৫ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে মাওলানা মুহাম্মদ রহমত উল্লাহ এনএ-৬৪ (ঝাং-২) আসন থেকে পাকিস্তানের জাতীয় পরিষদে সদস্য নির্বাচিত হন। [২]

১৯৮৮ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে তিনি ইসলামী জামহুরি ইত্তেহাদ (আইজেআই)-এর প্রার্থী হিসেবে এনএ-৬৭ (ঝাং-২) আসন থেকে জাতীয় পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু নির্বাচিত হতে পারেন নি। তিনি ৪২,১০৭ ভোট পেয়ে আবিদা হুসেনের কাছে নির্বাচনে হেরে যান। পরবর্তীতে ১৯৮৮ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর তিনি পিপিপির এমএনএ প্রার্থী মুহাম্মদ আলী শাহের কাছে পরাজিত হন এবং উপনির্বাচনে তিনি নির্বাচিত হন। [৩]

১৯৯০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে মাওলানা মুহাম্মদ রহমত উল্লাহ আইজেআই-এর প্রার্থী হিসেবে এনএ-৬৭ (ঝাং-২) আসন থেকে জাতীয় পরিষদে নির্বাচন করেন এবং পুনরায় নির্বাচিত হন। তিনি ৫৭,২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ডেমোক্রেটিক অ্যালায়েন্স (পিডিএ) এর প্রার্থী সৈয়দ আসাদ হায়াত পরাজিত করেন। [৩]

১৯৯৩ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে তিনি পাকিস্তান মুসলিম লীগ (এন) (পিএমএল-এন) এর প্রার্থী হিসেবে এনএ-৬৭ (ঝাং-২) আসন থেকে জাতীয় পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু এবার তিনি পরাজিত হন। তিনি ৪৯,১৫২ ভোট পান এবং পিডিএ-র প্রার্থী সৈয়দ আসাদ হায়াতের কাছে হেরে যান। [৩]

১৯৯৭ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিএমএল-এন-এর প্রার্থী হিসেবে তিনি এনএ-৬৭ (ঝাং-২) আসন থেকে জাতীয় পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন এবং পুনরায় নির্বাচিত হন। তিনি ৫২,৯১১ ভোট পেয়ে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী সৈয়দ আসাদ হায়াতকে পরাজিত করেন। [৩]

২০০২ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে তিনি তার দল পরিবর্তন করে, নতুন দল মুত্তাহিদা মজলিস-ই-আমাল (এমএমএ) এর প্রার্থী হিসেবে এনএ-৮৬ (ঝাং-১) নির্বাচনী এলাকা থেকে জাতীয় পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু এবারে নির্বাচিত হতে ব্যর্থ হন। তিনি মাত্র ২৯,৩৩৬ ভোট পেয়ে পাকিস্তান মুসলিম লীগ (কিউ) (পিএমএল-কিউ) এর প্রার্থী মোহাম্মদ তাহির শাহের কাছে হেরে যান। একই নির্বাচনে, তিনি পিপি-৭৪ (ঝাং-২) নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু জয়ী হতে ব্যর্থ হন। তিনি ১১১ ভোট পেয়ে পিপিপির প্রার্থী সৈয়দ হাসান মুর্তজার কাছে হেরে যান। [৪]

২০০৮ সালের পাঞ্জাব প্রাদেশিক নির্বাচনে মাওলানা মুহাম্মদ রহমত উল্লাহ পিপি-৭৪ (ঝাং-২) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু এবারেও তিনি নির্বাচনে জয়ী হতে ব্যর্থ হন। তিনি ৩১,৭২২ ভোট পেয়ে পিপিপির প্রার্থী সৈয়দ হাসান মুর্তজার কাছে আসনটিতে হেরে যান। [৫]

২০১৩ সালের পাঞ্জাব প্রাদেশিক নির্বাচনে তিনি পিপি-৭৪ (চিনিওট-২) আসন থেকে পিএমএল-এন-এর প্রার্থী হিসেবে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে আবারো নির্বাচনে অংশ গ্রহণ করেন এবং নির্বাচিত হন। [৬] এবারে তিনি ৩৮,২৩০ ভোট পেয়ে পিপিপির প্রার্থী সৈয়দ হাসান মুর্তজাকে পরাজিত করেন। [৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Punjab Assembly"। www.pap.gov.pk। ১৯ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮। উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "pap" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  2. ↑ "1985 election result" (পিডিএফ)। ECP। ১৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৮।
  3. 1 2 3 4 "Election result 1988-1997" (পিডিএফ)। ECP। ২৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৮। উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "ecp/1988-97" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  4. ↑ "2002 election result" (পিডিএফ)। ECP। ২৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৮।
  5. ↑ "2008 election result" (পিডিএফ)। ECP। ৫ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৮।
  6. ↑ "List of winners of Punjab Assembly seats"। The News (ইংরেজি ভাষায়)। ১৩ মে ২০১৩। ১৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৮।
  7. ↑ "2013 election result" (পিডিএফ)। ECP। ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৮।