বিষয়বস্তুতে চলুন

মাউরিস ক্রাটেনমাখার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাউরিস ক্রাটেনমাখার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাউরিস মাক্সিমিলিয়ান ক্রাটেনমাখার
জন্ম (2005-08-11) ১১ আগস্ট ২০০৫ (বয়স ২০)[]
জন্ম স্থান বাড আইবলিং, জার্মানি
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বায়ার্ন মিউনিখ
জার্সি নম্বর ৩৫
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:৩৪, ১৫ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মাউরিস মাক্সিমিলিয়ান ক্রাটেনমাখার (জার্মান: Maurice Krattenmacher, জার্মান উচ্চারণ: [ˈmaʊ̯ʁiːs ˈkʁatn̩ˌmaχɐ]; জন্ম: ১১ আগস্ট ২০০৫; মাউরিস ক্রাটেনমাখার নামে সুপরিচিত) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়[] তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][][]

২০২১ সালে, ক্রাটেনমাখার জার্মানি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মাউরিস মাক্সিমিলিয়ান ক্রাটেনমাখার ২০০৫ সালের ১১ই আগস্ট তারিখে জার্মানির বাড আইবলিংয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ক্রাটেনমাখার জার্মানি অনূর্ধ্ব-১৭, জার্মানি অনূর্ধ্ব-১৮, জার্মানি অনূর্ধ্ব-১৯ এবং জার্মানি অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ২০শে অক্টোবর তারিখে তিনি সান মারিনো অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে জার্মানি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Bayern München - Kader - Bundesliga 2024/25 - kicker" [বায়ার্ন মিউনিখ - দল - বুন্দেসলিগা ২০২৪/২৫ - কিকার]kicker.de (জার্মান ভাষায়)। কিকার। ৮ জুন ২০২৫। ৮ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৫
  2. "First Team" [প্রথম দল]fcbayern.com (ইংরেজি ভাষায়)। ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ। ৩০ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৪
  3. "FC Bayern München" [ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ]bundesliga.com (ইংরেজি ভাষায়)। বুন্দেসলিগা। ১ সেপ্টেম্বর ২০২৪। ৩ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  4. "Bayern München » Squad 2024/2025" [বায়ার্ন মিউনিখ » দল ২০২৪/২০২৫]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  5. https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3655663

বহিঃসংযোগ

[সম্পাদনা]