বিষয়বস্তুতে চলুন

মাই অস্ট্রেলিয়ান স্টোরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাই অস্ট্রেলিয়ান স্টোরি হলো মূলত কিশোর-কিশোরীদের জন্য রচিত একটি ঐতিহাসিক উপন্যাস সিরিজ। এটি স্কলাস্টিক অস্ট্রেলিয়া কর্তৃক প্রকাশিত।[] মার্কিন সিরিজ ডিয়ার আমেরিকা এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে এই সিরিজটি শুরু হয়। সিরিজের প্রতিটি বই মূলত একজন কিশোর বা কিশোরীর কাল্পনিক দিনলিপি বা ডায়েরি আকারে লেখা, যারা অস্ট্রেলীয় ইতিহাসের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা বিশেষ সময়ের সাক্ষী।

বইয়ের তালিকা

[সম্পাদনা]
  • অন বোর্ড দ্য বুসোল: জুলিয়ান ফুলবার্টের দিনলিপি, লাপেরুজের আবিষ্কার অভিযান, ১৭৮৫-১৭৮৮ - ক্রিস্টিন এডওয়ার্ডস (২০০২)
  • সারভাইভিং সিডনি কোভ: এলিজাবেথ হার্ভের কয়েদি দিনলিপি, সিডনি, ১৭৯০ - গোল্ডি আলেকজান্ডার (২০০০)
  • দ্য রাম রেবেলিয়ন: ডেভিড বেলামির দিনলিপি, সিডনি টাউন, ১৮০৭-১৮০৮ - লিবি গ্লিসন (২০০১)
  • আ ব্যানার বোল্ড: রোসা অ্যারনসের দিনলিপি, ব্যালারাট স্বর্ণখনি এলাকা, ১৮৫৪ - নাদিয়া হুইটলি (২০০০)
  • আর্চার্স মেলবোর্ন কাপ: রবি জেনকিন্সের দিনলিপি, তেরারা, নিউ সাউথ ওয়েলস, ১৮৬০-১৮৬১ - ভাসতি ফারার (২০০৭)
  • নিউ গোল্ড মাউন্টেন: শু চেওং এর দিনলিপি, ল্যাম্বিং ফ্ল্যাট, নিউ সাউথ ওয়েলস, ১৮৬০-১৮৬১ - ক্রিস্টোফার ডব্লিউ. চেং (২০০৫)
  • রাইডিং উইথ থান্ডারবোল্ট: বেন ক্রসের দিনলিপি, উত্তর নিউ সাউথ ওয়েলস, ১৮৬৫ - অ্যালান বেইলি (২০০৪)
  • দ্য ইয়াঙ্কি হোয়েলার: থমাস মরিসের দিনলিপি, বানবারি, পশ্চিম অস্ট্রেলিয়া, ১৮৭৬ - ডেবোরা লিসন (২০০১)
  • ক্ল অফ দ্য ড্রাগন: বিলি সাংহাই হ্যামিল্টনের দিনলিপি, ব্রুম, পশ্চিম অস্ট্রেলিয়া, ১৮৯৯-১৯০০ - প্যাট্রিশিয়া বার্নার্ড (২০০৮)
  • প্লেগ অ্যান্ড ফেডারেশন: কিটি বার্নসের দিনলিপি, দ্য রকস সিডনি, ১৯০০ - ভাসতি ফারার (২০০০)
  • দ্য মেল্টিং পট: এডওয়ার্ড চেক চি-র দিনলিপি, সিডনি, ১৯০৩-১৯০৪ - ক্রিস্টোফার ডব্লিউ. চেং (২০০৭)
  • আওয়ার এনিমি, মাই ফ্রেন্ড: এমা শেলড্রেকের দিনলিপি, অ্যাডিলেড হিলস, ১৯১৫ - জেনি ব্ল্যাকম্যান (২০০৫)
  • আ ডিফারেন্ট সর্ট অফ রিয়েল: শার্লট ম্যাকেঞ্জির দিনলিপি, মেলবোর্ন, ১৯১৯ - কেরি গ্রিনউড (২০০১); এটি ২০১২ সালে দ্য ডেডলি ফ্লু এবং ২০২০ সালে কন্টাজিয়ন নামেও প্রকাশিত হয়েছে।[]
  • ফোর্ডস অ্যান্ড ফ্লাইং মেশিনস: জ্যাক ম্যাকলারেনের দিনলিপি, লংরিচ, ১৯১৯-১৯২১ - প্যাট্রিশিয়া বার্নার্ড (২০০৩)
  • আউটব্যাক: জিমি পোর্টারের দিনলিপি, মধ্য অস্ট্রেলিয়া, ১৯২৭-১৯২৮ - ক্রিস্টিন হ্যারিস (২০০৫) আইএসবিএন ১৮৬৫০৪৮৫০X
  • আওয়ার ডন ব্র্যাডম্যান: ভিক্টর ম্যাকডোনাল্ডের দিনলিপি, সিডনি, ১৯৩২ - পিটার অ্যালেন (২০০৪)
  • হু এম আই? মেরি ট্যালেন্সের দিনলিপি, সিডনি, ১৯৩৭ - অনিতা হেইস (২০০১)
  • দ্য বোম্বিং অফ ডারউইন: টম টেইলরের দিনলিপি, ডারউইন, ১৯৪২ - অ্যালান টাকার (২০০২)
  • মাই স্টোরি: জার্নি টু টাঙ্গিওয়াই, পিটার কটারিলের দিনলিপি, নেপিয়ার, ১৯৫৩ - ডেভিড হিল (২০০৩)
  • অ্যাটমিক টেস্টিং: অ্যান্থনি ব্রাউনের দিনলিপি, উমেরা, ১৯৫৩ - অ্যালান টাকার (২০০৯) আইএসবিএন ৯৭৮১৭৪১৬৯২১৭৪
  • আ ম্যারাথন অফ হার ওন: সোফিয়া ক্রিকনিসের দিনলিপি, মেলবোর্ন, ১৯৫৬ - ইরিনি সাভিদিস (২০০৪)
  • স্নোয়ি: ইভা ফিশারের দিনলিপি, ক্যাব্রামুরা, ১৯৫৮-১৯৫৯ - সিওভান ম্যাকহিউ (২০০৩)
  • আ টেল অফ টু ফ্যামিলিজ: জ্যান প্যাকার্ডের দিনলিপি, মেলবোর্ন, ১৯৭৪ - জেনি পাউসাকার (২০০০)
  • সাইক্লোন ট্র্যাসি: রায়ান টার্নারের দিনলিপি, ডারউইন, ১৯৭৪ - অ্যালান টাকার (২০০৬)
  • রিফিউজি: আলি ইসমাইলের দিনলিপি, উমেরা, ২০০১-২০০২ - অ্যালান সান্ডারল্যান্ড (২০০৬)

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "প্রচ্ছদ"scholastic.com.au
  2. "কেরি গ্রিনউড রচিত আ ডিফারেন্ট সর্ট অফ রিয়েল"। ন্যাশনাল লাইব্রেরি অফ অস্ট্রেলিয়া। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]

স্কলাস্টিক অস্ট্রেলিয়ার দাপ্তরিক ওয়েবসাইট

গুডরিডস-এ বইয়ের তালিকা