মাইতাতসিন
মুহাম্মদ মারওয়া (মৃত্যু ১৯৮০), যিনি মাইতাতসিন ডাকনামে সর্বাধিক পরিচিত, নাইজেরিয়ার একজন বিতর্কিত মুসলিম প্রচারক ছিলেন। যিনি ইয়ান তাতসিন নামে একটি উগ্র কুরআনবাদী আন্দোলন শুরু করেন। এই আন্দোলন ১৯৭০-এর দশকের শুরুতে প্রথম দেখা যায়।[১][২][৩] মাইতাতসিন একটি হাউসা ভাষার শব্দ। এর অর্থ "যিনি অভিশাপ দেন"। তিনি নাইজেরিয়ার রাষ্ট্রের বিরুদ্ধে অভিশাপপূর্ণ বক্তৃতা দিতেন। তিনি ১৯৮০ সালের কানো দাঙ্গার জন্য দায়ী ছিলেন। সেখানে ৪,১৭৭ জনেরও বেশি বেসামরিক ব্যক্তি, ১০০ পুলিশ সদস্য এবং প্রায় ৩৫ জন সামরিক কর্মী নিহত হন। মাইতাতসিনে নিজেও এতে মারা যান।
পটভূমি
[সম্পাদনা]তিনি মূলত উত্তর ক্যামেরুনের মারওয়া থেকে এসেছিলেন। [৪] শিক্ষা লাভের পর, তিনি ১৯৪৫ সালের দিকে নাইজেরিয়ার কানোতে চলে আসেন। সেখানে তিনি কুরআনের উপর তার বিতর্কিত প্রচারের জন্য পরিচিত হয়ে ওঠেন। মাইতাতসিন রেডিও, ঘড়ি, সাইকেল, গাড়ি ব্যবহার এবং প্রয়োজনের চেয়ে বেশি অর্থ রাখার বিরুদ্ধে কথা বলেছিলেন।.[৫][৬]
ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষ তাকে নির্বাসনে পাঠায়। কিন্তু স্বাধীনতার পরপরই তিনি কানোতে ফিরে আসেন। ১৯৭২ সালের মধ্যে, তার অনুসারীরা ইয়ান তাতসিনে নামে পরিচিত হতে থাকে, এবং তারা ক্রমশ সহিংস হয়ে ওঠে।[৬] ১৯৭৫ সালে, রাজনৈতিক কর্তৃপক্ষের বিরুদ্ধে অপবাদ এবং জনসমক্ষে দুর্ব্যবহারের অভিযোগে তাকে আবার নাইজেরিয়ান পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু মক্কায় হজ করার পর সেই সময়কালে তিনি ধর্মীয় মহলের কাছ থেকে গ্রহণযোগ্যতা পেতে শুরু করেন।[৪] ১৯৭০-এর দশকে তার অনুসারী বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার অনুসারীদের এবং পুলিশের মধ্যে সংঘর্ষের সংখ্যাও বৃদ্ধি পায়। তার প্রচার যুবকদের আকৃষ্ট করত। বেকার অভিবাসীরাও তার অনুসারী হতো। অনেকে মনে করত, মূলধারার মুসলিম শিক্ষকরা সম্প্রদায়ের জন্য কিছু করছেন না।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ] ১৯৮০ সালের ডিসেম্বরের মধ্যে, অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্ব এবং পুলিশের উপর ইয়ান তাতসিনের আক্রমণ অব্যাহত থাকায় নাইজেরিয়ান সামরিক বাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হয়। পরবর্তী সশস্ত্র সংঘর্ষে প্রায় ৫,০০০ মানুষ নিহত হন, যার মধ্যে মাইতাতসিন নিজেও ছিলেন। [৬] সংঘর্ষে আহত হওয়ার পরপরই মাইতাতসিন তার ক্ষত অথবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।[৭]
২০১০ সালে সানডে ট্রাস্ট ম্যাগাজিনে প্রকাশিত প্রবন্ধে বলা হয়, নাইজেরিয়ার সামরিক বাহিনী মাইতাতসিনের দেহ পুড়িয়ে ফেলে। তার ভস্ম একটি বোতলে রাখা হয়। এটি কানোর পুলিশ পরীক্ষাগারে আছে।[৮]
উত্তরাধিকার
[সম্পাদনা]মাইতাতসিনের মৃত্যুর পরও দাঙ্গা চলতে থাকে। এটি ১৯৮০-এর দশকের শুরু পর্যন্ত চলে। ১৯৮২ সালের অক্টোবরে মাইদুগুরির কাছে বুলুমকুটুতে এবং কাদুনাতে দাঙ্গা শুরু হয়। অনেক ইয়ান তাতসিনে অনুসারী ১৯৮০ সালের পর সেখানে যায়। দান্নগায় ৩,০০০ এরও বেশি মানুষ মারা যায়। এই সংঘর্ষ থেকে বেঁচে যাওয়া কিছু ব্যক্তি ইয়োলায় চলে যায়। এরপর ১৯৮৪ সালে ইয়োলাতে আরও সহিংসতা ঘটে। এই দাঙ্গার সময়, মাইতাতসিনের ঘনিষ্ঠ শিষ্য মুসা মাকানিকি একজন নেতা এবং মারওয়ার উত্তরসূরি হিসেবে আবির্ভূত হন।[৬] শেষ পর্যন্ত ইয়োলায় এই দাঙ্গায় ১,০০০ জনেরও বেশি মানুষ মারা যায় এবং শহরের ৬০,০০০ বাসিন্দার প্রায় অর্ধেক গৃহহীন হয়ে পড়ে। মাকানিকি তার নিজ শহর গোম্বেতে পালিয়ে যান। এরপর ১৯৮৫ সালে গোম্বেতে নতুন দাঙ্গা শুরু হলে মাকানিকি ক্যামেরুনে পালিয়ে যান। ২০০৪ সালে নাইজেরিয়ায় গ্রেপ্তার হওয়া পর্যন্ত সেখানে থাকেন। [৬]
কিছু বিশ্লেষক সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামকে মাইতাতসিন দাঙ্গার একটি সম্প্রসারণ হিসেবে দেখেন। [৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Comolli, Virginia (২০১৫)। Boko Haram: Nigeria's Islamist Insurgency। Oxford University Press। আইএসবিএন ৯৭৮-১-৮৪৯০৪-৪৯১-২।
- ↑ Loimeier, Roman (৩১ আগস্ট ২০১১)। Islamic Reform and Political Change in Northern Nigeria। Northwestern University Press। আইএসবিএন ৯৭৮-০-৮১০১-২৮১০-১।
- ↑ Nwankwor, Emeka (৯ ডিসেম্বর ২০২০)। Buharism: Nigeria's Death Knell। FriesenPress। আইএসবিএন ৯৭৮-১-৫২৫৫-৮৩২৪-৭।
- 1 2 Paul M. Lubeck (১৯৮৫)। "Islamic Protest under Semi-Industrial Capitalism: 'Yan Tatsine Explained"। Africa: Journal of the International African Institute। ৫৫ (4): ৩৬৯–৩৮৯। ডিওআই:10.2307/1160172। জেস্টোর 1160172। এস২সিআইডি 145597780।
- ↑ Kastfelt, Niels (১৯৮৯)। "Rumours of Maitatsine: A Note on Political Culture in Northern Nigeria"। African Affairs। ৮৮ (350): ৮৩–৯০। ডিওআই:10.1093/oxfordjournals.afraf.a098156।
- 1 2 3 4 5 Pham, J. Peter (১৯ অক্টোবর ২০০৬)। "In Nigeria False Prophets Are Real Problems"। worlddefensereview.com। World Defense Review। ৯ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১১।
- ↑ Hiskett, Mervyn (অক্টোবর ১৯৮৭)। "The Maitatsine Riots in Kano, 1980: An Assessment"। Journal of Religion in Africa। ১৭ (3): ২০৯–২৩। ডিওআই:10.1163/157006687x00145। জেস্টোর 1580875।
- ↑ Adamu, Lawan Danjuma (২৬ ডিসেম্বর ২০১০)। "Maitatsine: 30 Years After Kano's Most Deadly Violence"। Sunday Trust। Daily Trust। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১২।
- ↑ Johnson, Toni (৩১ আগস্ট ২০১১)। "Backgrounder: Boko Haram"। Council on Foreign Relations। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১১।