মাইক ত্রেসোর
|
২০১৮ সালে নেইমেখেনের হয়ে ত্রেসোর | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | মাইক ত্রেসোর এনদায়িশিমিয়ে | ||
| জন্ম | ২৮ মে ১৯৯৯ | ||
| জন্ম স্থান | লেম্বেক, বেলজিয়াম | ||
| উচ্চতা | ১.৭২ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বার্নলি | ||
| জার্সি নম্বর | ৩১ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:০২, ১৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
মাইক ত্রেসোর এনদায়িশিমিয়ে (ফরাসি: Mike Trésor; জন্ম: ২৮ মে ১৯৯৯; মাইক ত্রেসোর নামে সুপরিচিত) হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব বার্নলি এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৫ সালে, ত্রেসোর বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ দলের হয়ে বেলজিয়ামের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বেলজিয়ামের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মাইক ত্রেসোর এনদায়িশিমিয়ে ১৯৯৯ সালের ২৮শে মে তারিখে বেলজিয়ামের লেম্বেকে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ত্রেসোর বেলজিয়াম অনূর্ধ্ব-১৭, বেলজিয়াম অনূর্ধ্ব-১৮, বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ এবং বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন। বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ৩১ ম্যাচে অংশগ্রহণ করে ১১টি গোল করেছেন।
২০২৩ সালের ১৭ই জুন তারিখে, ২৪ বছর ও ২০ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ত্রেসোর অস্ট্রিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৮৪তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ১৪ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি অস্ট্রিয়া ১–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] বেলজিয়ামের হয়ে অভিষেকের বছরে ত্রেসোর সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১৯ অক্টোবর ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| বেলজিয়াম | ২০২৩ | ২ | ০ |
| সর্বমোট | ২ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://int.soccerway.com/matches/2023/06/17/europe/european-championship-qualification/belgium/austria/3972709/
- ↑ https://www.worldfootball.net/report/em-qualifikation-2023-2024-gruppe-f-belgien-oesterreich/
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3941499
- ↑ https://www.national-football-teams.com/matches/report/36953/Belgium_Austria.html
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে মাইক ত্রেসোর (ইংরেজি)
- সকারবেসে মাইক ত্রেসোর (ইংরেজি)
- বিডিফুটবলে মাইক ত্রেসোর (ইংরেজি)
- ইইউ-ফুটবলে মাইক ত্রেসোর (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে মাইক ত্রেসোর (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে মাইক ত্রেসোর (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে মাইক ত্রেসোর (ইংরেজি)
- প্রিমিয়ার লিগে মাইক ত্রেসোর (ইংরেজি)
- কিকারে মাইক ত্রেসোর (জার্মান)
- এফবিরেফে মাইক ত্রেসোর (ইংরেজি)
- ১৯৯৯-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- বেলজীয় পুরুষ ফুটবলার
- বার্নলি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- বেলজিয়ামের আন্তর্জাতিক যুব ফুটবলার
- বেলজিয়ামের অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- বেলজিয়ামের অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- বেলজিয়ামের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- বেলজিয়ামের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- বেলজীয় প্রো লিগের খেলোয়াড়
- রয়্যাল রেসিং ক্লাব খেংকের খেলোয়াড়
- ইংল্যান্ডে বেলজীয় প্রবাসী ক্রীড়াবিদ
- পুরুষ ফুটবল আক্রমণভাগের খেলোয়াড়
- এনইসি নিজমেগেন খেলোয়াড়
- এরস্টে ডিভিজির খেলোয়াড়
- এরেডিভিজির খেলোয়াড়
- বেলজীয় প্রবাসী পুরুষ ফুটবলার
- ইংল্যান্ডে প্রবাসী পুরুষ ফুটবলার