বিষয়বস্তুতে চলুন

মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস
M. tuberculosis bacterial colonies
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
ক্ষেত্র: Bacteria
পর্ব: Actinobacteria
শ্রেণী: Actinobacteria
বর্গ: Actinomycetales
পরিবার: Mycobacteriaceae
গণ: Mycobacterium
প্রজাতি: M. tuberculosis
দ্বিপদী নাম
Mycobacterium tuberculosis
Zopf 1883
প্রতিশব্দ

Tubercle bacillus Koch 1882

মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস (ইংরেজি: Mycobacterium tuberculosis) হলো অবলিগেট এরোব(obligate aerobe) অর্থাৎ এরা অক্সিজেনের অনুপস্থিতিতে টিকতে পারে না।[] এরা মাইকোব্যাক্টেরিয়েছি গোত্রের সদস্য এবং যক্ষ্মা রোগের জন্য দায়ী।[] ১৮৮২ সালে Robert Koch নামক বিজ্ঞানী প্রথম এই জীবাণু আবিষ্কার করেন।[] যক্ষ্মা রোগের জীবাণু শনাক্তকরণে বেশি ব্যবহৃত হয় টিউবারকিউলিন স্কিন টেস্ট, অ্যাসিড ফাস্ট স্টেইন ও বুকের এক্সরে।[]

১৯৯৮ সালে প্রথমবারের মত এই জীবাণুর জিনোম সিকোয়েন্স করা হয়।[][] মাইকোব্যাক্টেরিয়াম গ্রুপের অন্যান্য জীবাণুর তুলনায় এম.টিউবারকিউলোসিস জীবাণু দ্বারা মানুষের মৃত্যুহার অনেক বেশি। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় একতৃতীয়াংশ এই জীবাণু দ্বারা আক্রান্ত। প্রতিবছর প্রায় তিন মিলিয়ন মানুষ যক্ষ্মার কারণে মৃত্যুবরণ করে এবং প্রায় আট মিলিয়ন মানুষ নতুন করে আক্রান্ত হয়।

যক্ষা রোগের লক্ষণসমূহ :

১। রোগীর ওজন কমতে থাকে, আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকে।

২। সাধারণত তিন সপ্তাহের বেশি সময় কাশি থাকে।

৩। খুশখুসে কাশি হয় এবং কখনো কখনো কাশির সাথে রক্ত যায়।

৪। রাতে ঘাম হয়, বিকেলের দিকে জ্বর আসে, দেহের তাপমাত্রা খুব বেশি বাড়ে না।

৫।বুকে পিঠে ব্যথা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Asunción Martínez; Sandra Torello; Roberto Kolter (১৯৯৯)। "Sliding Motility in Mycobacteria"J Bacteriol.১৮১ (23): ৭৩৩১–৭৩৩৮। পিএমসি 103697পিএমআইডি 10572138
  2. 1 2 Ryan, Kenneth J.; Ray, C. George (২০০৪)। "Mycobacteria"। Sherris Medical Microbiology : an Introduction to Infectious Diseases (4th সংস্করণ)। New York: McGraw-Hill। পৃ. ৪৩৯আইএসবিএন ০-৮৩-৮৫৮৫২৯-৯
  3. Fu, L. M.; Fu-Liu, C. S. (১ জানুয়ারি ২০০২)। "Is Mycobacterium tuberculosis a closer relative to Gram-positive or Gram-negative bacterial pathogens?"। Tuberculosis (Edinburgh, Scotland)৮২ (2–3): ৮৫–৯০। ডিওআই:10.1054/tube.2002.0328আইএসএসএন 1472-9792পিএমআইডি 12356459
  4. Cole ST, Brosch R, Parkhill J, Garnier T, Churcher C, Harris D, Gordon SV, Eiglmeier K, Gas S, Barry CE, Tekaia F, Badcock K, Basham D, Brown D, Chillingworth T, Connor R, Davies R, Devlin K, Feltwell T, Gentles S, Hamlin N, Holroyd S, Hornsby T, Jagels K, Krogh A, McLean J, Moule S, Murphy L, Oliver K, Osborne J, Quail MA, Rajandream MA, Rogers J, Rutter S, Seeger K, Skelton J, Squares R, Squares S, Sulston JE, Taylor K, Whitehead S, Barrell BG (জুন ১৯৯৮)। "Deciphering the biology of Mycobacterium tuberculosis from the complete genome sequence"Nature৩৯৩ (6685): ৫৩৭–৪৪। ডিওআই:10.1038/31159পিএমআইডি 9634230 {{সাময়িকী উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |লেখকগণ= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  5. Camus JC, Pryor MJ, Médigue C, Cole ST (অক্টোবর ২০০২)। "Re-annotation of the genome sequence of Mycobacterium tuberculosis H37Rv"Microbiology (Reading, Engl.)১৪৮ (Pt 10): ২৯৬৭–৭৩। ডিওআই:10.1099/00221287-148-10-2967পিএমআইডি 12368430 {{সাময়িকী উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |লেখকগণ= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]