বিষয়বস্তুতে চলুন

মাইকেল স্কার্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাইকেল স্কার্স
পেশালেখক, স্বাস্থ্য প্রচারণা, সক্রিয় কর্মী
জাতীয়তামার্কিন

মাইকেল স্কার্স একজন লেখক, গবেষক, কর্মী এবং সমকামী পুরুষদের স্বাস্থ্যের পক্ষে প্রচারক। তিনি সান ফ্রান্সিসকোতে থাকেন। তিনি স্মিয়ারিং দ্য কুইয়ার: মেডিকেল বায়াস ইন দ্য হেলথ কেয়ার অফ গে মেন[] এবং মেল অন মেল রেপ: দ্য হিডেন টোল অফ স্টিগমা অ্যান্ড শেম বইদুটির লেখক।[]

তিনিই প্রথম পুরুষ যিনি ওহিও স্টেট ইউনিভার্সিটি থেকে নারী শিক্ষায় ডিগ্রি অর্জন করেছিলেন, সেখানে তাঁর সক্রিয়তার ফলে তিনি মৃত্যুর হুমকি এবং চলমান সমকামী বিরোধী হয়রানির সম্মুখীন হয়েছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের একটি আবাসিক হলের একটি শাখা খালি করতে হয়েছিল।[] মার্ক কন্টের সাথে, তিনি ওহিও স্টেট ইউনিভার্সিটির হোমকামিং কোর্টের প্রথম প্রকাশ্য সমকামী সদস্য হিসেবে নির্বাচিত দুজন স্নাতক ছাত্রের একজন ছিলেন।

তিনি ওএসইউ থেকে বিজ্ঞান ও প্রযুক্তির তুলনামূলক অধ্যয়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, যা অন্যথায় বিজ্ঞান অধ্যয়ন নামে পরিচিত। বিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রটি হল একটি আন্তঃবিষয়ক গবেষণা ক্ষেত্র। এটি একটি বিস্তৃত সামাজিক, ঐতিহাসিক এবং দার্শনিক প্রেক্ষাপটে বৈজ্ঞানিক দক্ষতা সংস্থাপন করার চেষ্টা করে। এটি বৈজ্ঞানিক শাখার ইতিহাস, বিজ্ঞান ও সমাজের মধ্যে আন্তঃসম্পর্ক এবং বৈজ্ঞানিক দাবির অন্তর্নিহিত গোপন উদ্দেশ্যগুলির সাথে সম্পর্কিত। এটি বিজ্ঞানের সমালোচনা করলেও, সেইসঙ্গে এটি বিজ্ঞান নীতি সংক্রান্ত বিষয়গুলিতে বৃহত্তর জনসাধারণের অংশগ্রহণের সম্ভাবনা তুলে ধরে।

স্কার্সকে ওএসইউ-এর ধর্ষণ শিক্ষা ও প্রতিরোধ কর্মসূচির সমন্বয়কারী হিসেবে নিয়োগ করা হয়েছিল, কর্মসূচিটি এখন যৌন সহিংসতা শিক্ষা নামে পরিচিত।[] ১৯৯৮ সালে, তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল অ্যাণ্ড ট্রান্সজেন্ডার রিসোর্স-এর প্রথম সমন্বয়কারী ছিলেন।[][]

১৯৯৯ সালে, তিনি পজ পত্রিকার জন্য সমকামী পুরুষদের মধ্যে পায়ু যৌনতার ঘটনা নিয়ে একটি বিতর্কিত প্রবন্ধ[] লেখেন, যা লেখার ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য র‍্যাণ্ডি শিল্টস পুরস্কার জিতে নেয়। তিনি পজ-এর সাথে একজন কলাম লেখক এবং অবদানকারী সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যান।

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  • মেল অন মেল রেপ: দ্য হিডেন টোল অফ স্টিগমা অ্যান্ড শেম, পার্সিয়াস বুকস (১৯৯৭)।
  • স্মিয়ারিং দ্য কুইয়ার: মেডিকেল বায়াস ইন দ্য হেলথ কেয়ার অফ গে মেন, হাওর্থ প্রেস (১৯৯৯)।

তথ্যসূত্র

[সম্পাদনা]