বিষয়বস্তুতে চলুন

মাইকেল ডিন উডফোর্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাইকেল উডফোর্ড
জন্ম১৯৫৫ (বয়স ৭০৭১)
জাতীয়তামার্কিন
প্রতিষ্ঠানকলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
কাজের ক্ষেত্রসামষ্টিক অর্থশাস্ত্র
মুদ্রানীতি
ঘরানা/গোষ্ঠী/ঐতিহ্যনব্য কেইনসীয় অর্থশাস্ত্র
শিক্ষায়তনইয়েল বিশ্ববিদ্যালয়
এমআইটি
শিকাগো বিশ্ববিদ্যালয়
ডক্টরেট
উপদেষ্টা
টিমোথি কেহো[]
পুরস্কারডয়চে ব্যাংক পুরস্কার (২০০৭)
অর্থশাস্ত্রে এরভিন প্লাইন নেমার্স পুরস্কার (২০২৪)
Information at IDEAS / RePEc

মাইকেল ডিন উডফোর্ড (ইংরেজি: Michael Dean Woodford, জন্ম ১৯৫৫) একজন মার্কিন সামষ্টিক অর্থনীতিবিদমুদ্রাতাত্ত্বিক। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

উচ্চশিক্ষায়তনিক কর্মজীবন

[সম্পাদনা]

উডফোর্ড শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে কলাবিদ্যায় স্নাতক (ব্যাচেলর অভ আর্টস) উপাধি লাভ অরেন। এরপর ১৯৮০ সালে তিনি ইয়েল আইন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুরিস ডক্টর অর্থাৎ আইনবিদ্যায় ডক্টর উপাধি অর্জন করেন।[] অতঃপর তিনি ১৯৮৩ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অভ টেকনোলজি থেকে অর্থনীতিতে ডক্টরেট উপাধি অর্জন করেন।[]

তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। এরপর তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে ২০০৪ সালে আবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফেরত আসেন এবং জন বেটস ক্লার্ক চেয়ার বা বিশিষ্ট অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি জন ডি ও ক্যাথারিন টি ম্যাকার্থার ফাউন্ডেশন পুরস্কার গবেষণা বৃত্তি লাভ করেন, যা ১৯৮১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তাঁর গবেষণার অর্থায়ন করে। ২০০৭ সালে তিনি ডয়চে ব্যাংক পুরস্কার লাভ করেন।[]

উডফোর্ড প্রারম্ভিকভাবে সৌরকলঙ্ক ভারসাম্যসমূহ ও ত্রুটিপূর্ণ প্রতিযোগিতার উপর দৃষ্টি নিবদ্ধ করেন। পরবর্তীতে তিনি আঠালো দাম সামষ্টিক অর্থনৈতিক প্রতিমানের উপরে গবেষণা শুরু করেন। তখন থেকে তিনি ঐ পরিকাঠামোটি ব্যবহার করে মুদ্রানীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় অধ্যয়ন করেছেন, সুদের হার-ভিত্তিক নীতির পক্ষে ওকালতি করেছেন এবং উইকসেলের নীতিগুলির সাথে তাঁর গবেষণাকর্ম সমন্বিত করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Woodford, Michael (1983), Essays in intertemporal economics. Ph.D. dissertation, Massachusetts Institute of Technology.
  2. "Curriculum Vitae MICHAEL WOODFORD July 2017" (পিডিএফ)columbia.edu
  3. Woodford, Michael Dean (1983), Essays in Intertemporal Economics. Ph.D. dissertation, Massachusetts Institute of Technology.
  4. Erwin Plein Nemmers Prize in Economics 2024

বহিঃসংযোগ

[সম্পাদনা]