মাইকা ম্যাকনিল
২০১৯ সালে ম্যাকনিল | |
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ২৫ সেপ্টেম্বর ১৯৯৩[১] কাউন্টি ডারহাম, যুক্তরাজ্য |
| উচ্চতা | ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি) |
| ওজন | ৭১ কিলোগ্রাম (১৫৭ পাউন্ড) |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | ববস্লে |
| বিভাগ | টু-উইম্যান |
মাইকা ম্যাকনিল (ইংরেজি: Mica McNeill, ইংরেজি উচ্চারণ: [ˈmaɪkə məkˈniːl]; জন্ম: ২৫ সেপ্টেম্বর ১৯৯৩) হলেন একজন ব্রিটিশ ববস্লেডার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে ববস্লের টু-উইম্যান বিভাগে যুক্তরাজ্যের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
ম্যাকনিল যুক্তরাজ্যের হয়ে ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি ২০১২ শীতকালীন যুব অলিম্পিকে রৌপ্য পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মাইকা ম্যাকনিল ১৯৯৩ সালের ২৫শে সেপ্টেম্বর তারিখে যুক্তরাজ্যের কাউন্টি ডারহামে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১][২]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]ম্যাকনিল যুক্তরাজ্যের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি মন্টেল ডগলাসের সাথে জুটি হিসেবে ববস্লের টু-উইম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] ম্যাকনিল ৪:০৮.৮৫ সময় নিয়ে প্রতিযোগিতা সম্পন্ন করেছিলেন, যার মাধ্যমে তিনি সার্বিকভাবে সপ্তদশ স্থান অধিকার করেছিলেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Official Results Book – Bobsleigh – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ববস্লে – এনওসি অনুযায়ী প্রবেশ তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০–১৭।
- 1 2 3 "Olympedia – Mica McNeill" [অলিম্পিডিয়া – মাইকা ম্যাকনিল]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Bobsleigh – 2-woman – Results" [দাপ্তরিক ফলাফল বই – ববস্লে – টু-উইম্যান – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৪৪-১৪৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আইবিএসএফে মাইকা ম্যাকনিল (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় মাইকা ম্যাকনিল (ইংরেজি)
- টিম জিবিতে মাইকা ম্যাকনিল (ইংরেজি)