বিষয়বস্তুতে চলুন

মহিলা দাবা গ্র্যান্ড সুইস প্রতিযোগিতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মহিলা দাবা গ্র্যান্ড সুইস প্রতিযোগিতা হল ফিদে পরিচালিত দ্বিবার্ষিক মহিলাদের আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা।[]

এটি বর্তমানে মহিলাদের ক্যান্ডিডেটস প্রতিযোগিতার বাছাইপর্ব হিসেবে কার্যকর।

ফরম্যাট

[সম্পাদনা]

২০২৫ আসরটি ১১-রাউন্ডের সুইস ফর্ম্যাটে অনুষ্ঠিত হয়েছিল, সুইস টুর্নামেন্টের জন্য ডাচ সিস্টেম ব্যবহার করে জোড়া তৈরি করা হয়েছিল। প্রতিটি খেলার জন্য সময় নিয়ন্ত্রণ ছিল: প্রথম ৪০টি চালের জন্য ৯০ মিনিট, তারপরে খেলার বাকি অংশের জন্য ৩০ মিনিট, প্রথম চাল থেকে শুরু করে প্রতিটি চালের জন্য ৩০ সেকেন্ড বৃদ্ধি। শ্রেষ্ঠ দুজন ২০২৬ সালের মহিলা ক্যান্ডিডেট টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছিল।[]

ফলাফল

[সম্পাদনা]

  ঐ মরসুমে বিশ্বকাপ থেকে ক্যান্ডিডেটস প্রতিযোগিতায় উত্তীর্ণ

  ঐ মরসুমে অন্য প্রতিযোগিতা থেকে ক্যান্ডিডেটস প্রতিযোগিতায় উত্তীর্ণ

বছরআয়োজকখেলোয়াড় সংখ্যাবিজয়ীরানার্স-আপতৃতীয় স্থান
২০২১লাতভিয়া রিগা৫০চীন লি তিংজিয়েজার্মানি এলিজাবেথ প্যাৎজচীন ঝু জিনের
২০২৩আইল অব ম্যান ডগলাস৫০ভারত বৈশালী রমেশবাবুইউক্রেন আনা মুজিচুকচীন তান চোংয়ি
২০২৫উজবেকিস্তান সমরখন্দ৫৬ভারত বৈশালী রমেশবাবুFIDE কাতেরিনা লাগনো কাজাখস্তান বিবিসারা আসাউবায়েভা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. PTI (৭ নভেম্বর ২০২১)। "FIDE Women's Grand Swiss: Dronavalli Harika in joint third place"thebridge.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২৩
  2. Qualification for the FIDE Women’s Candidates Tournament 2026 (পিডিএফ), সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৫

আরও দেখুন

[সম্পাদনা]