বিষয়বস্তুতে চলুন

মহামতি অ্যালফ্রেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহামতি অ্যালফ্রেড
অ্যালফ্রেডের রৌপ্যমুদ্রা
অ্যাংলো-স্যাক্সন রাজা
রাজত্বআনুমানিক ৮৮৬ – ২৬ অক্টোবর, ৮৯৯
উত্তরসূরিএডওয়ার্ড দি এল্ডার
পশ্চিম স্যাক্সন রাজা
রাজত্বএপ্রিল ৮৭১ – আনুমানিক ৮৮৬
পূর্বসূরিপ্রথম এথেলরেড
জন্ম৮৪৮–৪৯
ওয়ান্টাজ, বার্কশায়ার[]
মৃত্যু২৬ অক্টোবর, ৮৯৯ (বয়স ৫০ বা ৫১)
সমাধিআনুমানিক ১১০০
দাম্পত্য সঙ্গীএয়ালহ্সউইথ
বংশধর
রাজবংশওয়েসেক্স
পিতাএথেলউলফ, ওয়েসেক্সের রাজা[]
মাতাঅসবার[]

মহামতি অ্যালফ্রেড (ইংরেজি: Alfred the Great; ৮৪৮/৪৯ – ২৬ অক্টোবর ৮৯৯) ছিলেন ওয়েস্ট স্যাক্সন রাজা (৮৭১ – আনুমানিক ৮৮৬) এবং তারপরে অ্যাংলো-স্যাক্সন রাজা (আনুমানিক ৮৮৬ – ৮৯৯)। তিনি ছিলেন রাজা এথেলউলফের কনিষ্ঠ পুত্র। এথেলউলফের মৃত্যুর সময় অ্যালফ্রেড ছিলেন নাবালক। অ্যালফ্রেডের তিন অগ্রজ এথেলবাল্ড, এথেলবার্টএথেলরেড অ্যালফ্রেডের পূর্বে পর্যায়ক্রমে রাজত্ব করেছিলেন।[]

সিংহাসনে আরোহণের পর অ্যালফ্রেডকে বেশ কয়েক বছর অতিবাহিত করতে হয় ভাইকিং আক্রমণ প্রতিরোধ করতে। ৮৭৮ সালে তিনি এডিংটনের যুদ্ধে এক চূড়ান্ত বিজয় লাভ করেন এবং ভাইকিংদের সঙ্গে একটি চুক্তি করেন।[] এই চুক্তির ফলেও ইংল্যান্ডের উত্তরে ডেন্ল সৃষ্টি হল।[] ভাইকিং নেতা গাথরামের খ্রিস্টধর্মে ধর্মান্তরণেরও তত্ত্বাবধান করেন অ্যালফ্রেড। ভাইকিংদের আক্রমণের প্রচেষ্টার বিরুদ্ধে তিনি নিজের রাজ্যকে রক্ষা করে ইংল্যান্ডের একজন প্রভাবশালী শাসক হয়ে ওঠেন।[] নবম শতাব্দীর ওয়েলশ পণ্ডিত ও বিশপ অ্যাসেরের রচনায় অ্যালফ্রেডের জীবনকথা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।

বিদ্বান ও দয়ালু ব্যক্তি হিসেবে অ্যালফ্রেডের খ্যাতি ছিল। তিনি শিক্ষাদানে উৎসাহ দিতেন। অ্যালফ্রেড লাতিনের পরিবর্তে প্রাচীন ইংরেজি ভাষায় প্রাথমিক শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন।[] এছাড়া তিনি আইন ব্যবস্থা, সামরিক পরিকাঠামো ও তাঁর প্রজাদের জীবনযাত্রার মানের উন্নতিসাধন করেছিলেন। ষোড়শ শতাব্দীতে তাঁকে "মহামতি" আখ্যা দেওয়া হয়।

পাদটীকা

[সম্পাদনা]
  1. Since 1974 Wantage has been in Oxfordshire.[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Wantage"। British Museum। ২৬ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০
  2. 1 2 Abels 1998, পৃ. 26।
  3. Crofton 2006, পৃ. 8।
  4. Plummer 1911, পৃ. 582–584।
  5. Blackburn 1998, পৃ. 105–24।
  6. Yorke 2001, পৃ. 27–28।
  7. Keynes ও Lapidge 1983, পৃ. 125–26।

উল্লেখপঞ্জি

[সম্পাদনা]

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
মহামতি অ্যালফ্রেড
জন্ম: ৮৪৭–৮৪৯ মৃত্যু: ২৬ অক্টোবর ৮৯৯
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
এথেলরেড
ব্রেটওয়াল্ডা
৮৭১–৮৯৯
শেষ পদাধিকারী
পশ্চিম স্যাক্সনদের রাজা
৮৭১–আনু. ৮৮৬
অ্যাংলো-স্যাক্সনদের রাজা হয়েছিলেন
নতুন পদবী অ্যাংলো-স্যাক্সনদের রাজা
আনু. ৮৮৬–৮৯৯
উত্তরসূরী
এডওয়ার্ড দি এল্ডার

টেমপ্লেট:Wessex monarchs টেমপ্লেট:Viking Invasion of England টেমপ্লেট:Old English prose